ফিলাডেলফিয়ায় এলোপাথাড়ি গুলিতে নিহত ২, আহত ৮

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বন্দুকধারীর গুলিতে নিহত দুজন। সোমবার রাতে ফিলাডেলফিয়ার ফেয়ারমাউন্ট পার্কে এক বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত এবং কমপক্ষে আটজন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে রাত সাড়ে দশটার দিকে পপলার ড্রাইভের লেমন হিলের কাছে। পুলিশ নিশ্চিত করেছে যে গুলিবিদ্ধদের মধ্যে কমপক্ষে দু’জন নাবালক ছিল। নিহত হয়েছেন একজন পুরুষ, এক মহিলা। তাঁদের বয়স জানা যায়নি। পুলিশ সূত্রে খবর, পার্কে নাবালকদের পাশাপাশি প্রাপ্তবয়স্করাও ছিল। কোনও অস্ত্রও উদ্ধার করা সম্ভব হয়নি।

গুলি চালানোর ঘটনায় কাউকে আটক করা হয়েছে আছে কিনা তা এখনও জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। সূত্রের খবর, গাড়ি সংঘর্ষের পর গুলি চালনার ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে গাড়ির ধাক্কায় আহত এক ব্যক্তিও রয়েছেন।

ঐতিহ্যগতভাবে মে মাসের শেষ সোমবারে পালিত হয় স্মৃতি দিবস। মার্কিন যুক্তরাষ্ট্রে একটি সরকারি ছুটির দিন। এই দিনটি শহিদ সামরিক কর্মীদের জন্য সম্মান এবং শোক প্রকাশের জন্য নিবেদিত। ছুটির দিন বলেই পার্কে জড়ো হয়েছিলেন মানুষ।

গুলিচালনার ঘটনাস্থলের বেশ কিছু ভিডিও X-এ প্রকাশিত হয়েছে। ব্রায়ানা গ্যালাঘার নামে এক X ব্যবহারকারী একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, “#BREAKING ফেয়ারমাউন্ট পার্কে ২০০+ নাবালক হয়েছিল, আচমকা সকাল ১০:৩০ নাগাদ গুলি চালানো হয়। কমপক্ষে সাতজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত সকলে আমাকে বলেছে যে সবকিছু শান্ত ছিল, এরপর তারা এলোপাথারিভাবে গুলি চালনার শব্দ শুনতে পায়। তারপর লোকজন দৌড়াতে শুরু করে।”

প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল আমেরিকা

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পালিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে আমেরিকায় গিয়ে খুন তরুণী

মার্কিন সেনা দিবস উদযাপনে আমন্ত্রণ পেয়ে ওয়াশিংটন যাচ্ছেন আসিম মুনির

দক্ষিণবঙ্গে দেখা নেই বৃষ্টির, জারি অস্বস্তিকর গরম, কবে আসবে বর্ষা?

বন্ধু নেই, দেহরক্ষীদের সঙ্গে গল্প করে সময় কাটাচ্ছেন রাজপুত্র হ্যারি

জেল বন্দির সঙ্গে ফোন সেক্স! ঘোর বিপদে মহিলা পুলিশকর্মী

‘নরেন্দার..সারেন্ডার’, যুদ্ধবিরতি নিয়ে মোদিকে খোঁচা রাহুলের

আতঙ্ক বাড়াচ্ছে করোনা, রাজ্যে একদিনেই সংক্রমিত ৪৪ জন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]