যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পালিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে আমেরিকায় গিয়ে খুন তরুণী

Share:

আন্তর্জাতিক ডেস্ক : রুশ হামলার জেরে বিধ্বস্ত হয়ে পড়েছে ইউক্রেন। নিজের প্রাণ বাঁচানোর জন্য বহু মানুষ ইউক্রেন ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন। নিশ্চিত জীবনের জন্য অনেকেই দেশের বাইরে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। তেমনি নিরাপদ আশ্রয়ের জন্য ট্রাম্পের দেশে পা রেখে খুন হয়ে গেলেন এক ইউক্রেনীয় শরণার্থী।

জানা গিয়েছে, নতুন ভবিষ্যতের ভাবনায় নিরাপদ আশ্রয় চেয়ে আমেরিকায় গিয়েছিলেন ইউক্রেনীয় শরণার্থী ইরিনা জারুৎস্কা। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের দেশও তাকে সুরক্ষা দিতে পারেনি। গত সপ্তাহে নর্থ ক্যারোলাইনার স্টেশন থেকে উদ্ধার হয়েছে ইরিনার ক্ষতবিক্ষত দেহ। স্বপ্ন দেখেছিলেন উন্নত ভবিষ্যতের। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে চলে এসেছিলেন আমেরিকায়। কিন্তু দুষ্কৃতীরা তাঁর স্বপ্নকে পূরণ হতে দিল না। স্টেশন চত্ত্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে পুলিশ। এক সন্দেহভাজনকে চিহ্নিত করে গ্রেফতার করেছে। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক অপরাধের মামলা দায়ের করা হয়েছে। এই প্রথম অপরাধ করেনি সে।

সূত্রের খবর, ২০১১ সাল থেকে ডাকাতি তোলাবাজি সহ একাধিক মামলা রয়েছে অভিযুক্ত ডিকার্লস ব্রাউনের বিরুদ্ধে। একটি ডাকাতির মামলায় পাঁচ বছর জেল খেটেছেন ওই অভিযুক্ত। সম্প্রতি, ছাড়া পেয়ে এরিনাকে কেন হত্যা করতে গেলেন তাই নিয়ে তদন্তকারীদের মনে দেখা দিয়েছে প্রশ্ন। লুটপাটে বাধাতে খুন হতে হয়েছে ইরিনাকে? নাকি অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। গত চার বছরেরও বেশি সময় ধরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে দেশ ছেড়েছেন।  তাঁদের মধ্যে ছিলেন ইরিনাও। ট্রাম্পের দেশও রক্ষা করতে পারল না।

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

১৮দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী, ইছামতীর তীরে উদ্ধার পচাগলা দেহ

স্বামীর কর্মচারীর সঙ্গে প্রেম, পথের কাঁটা সরাতে খুন করে গ্রেফতার স্ত্রী-কারিগর

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

কুলটিতে শুটআউটের ঘটনায় পুলিশের জালে ৩, সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে

প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল আমেরিকা

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]