Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল আমেরিকা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্যালেস্টাইনকে রামধাক্কা ট্রাম্পের। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ ঊর্ধ্বতন সকল আধিকারিকদের ভিসা প্রত্যাখ্যানের ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আল জাজিরা সূত্রে জানা যাচ্ছে, এই নিষেধাজ্ঞার ফলে সেপ্টেম্বর মাসে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে পারবেন না প্যালেস্টাইনের নেতা মাহমুদ আব্বাস।

শুক্রবার ২৯ অগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আধিকারিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করা হয়। সেপ্টেম্বর মাসে জাতিসংঘে বিশ্ব নেতাদের যে সম্মেলন রয়েছে তাতে যোগ দিতে যাওয়ার কথা ছিল মাহমুদ আব্বাসের। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপের ফলে নিউইয়র্কে যাওয়ার সমস্ত পথে বন্ধ হয়ে গিয়েছে।

এই সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি মিত্র দেশ প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছিল। কিন্তু এর মধ্যে মাহমুদ আব্বাসের উপর ভিসা নিষেধাজ্ঞা জারি করল ওয়াশিংটন।

এদিকে প্যালেস্টাইনের বিদেশ মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন যে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং পশ্চিম তীর ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের সদস্যদের ভিসা প্রত্যাখ্যান এবং বাতিলের সিদ্ধান্তের ফলে আব্বাস সহ প্রায় ৮০ জন ফেলে নেতা ক্ষতিগ্রস্ত হবেন।

ম্যানহাটনে জাতিসংঘের সদর দফতরে বার্ষিক উচ্চ পর্যায়ের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের যোগদানের জন্য নিউইয়র্ক যাওয়ার কথা ছিল মাহমুদ আব্বাসের। এখানে ফ্রান্স এবং সৌদি আরব আয়োজিত একটি শীর্ষ সম্মেলনের যোগ দিতে যাওয়ার কথা ছিল তার। এই সম্মেলনে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং কানাডা আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে এই প্রতিশ্রুতি দিয়েছিল।

এদিকে মাহমুদ আব্বাসের কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই আচমকা সিদ্ধান্তে তাঁরা অবাক। সদর দফতরের চুক্তি ট্রাম্প লঙ্ঘন করেছেন বলে দাবি করছেন তারা। এই চুক্তি অনুযায়ী সাধারণত বিদেশি কূটনীতিকদের জাতিসংঘে যোগ দেওয়ার সুযোগ দেওয়ার জন্য বাধ্যবাধকতা রয়েছে। ওয়াশিংটন বলছে নিরাপত্তা, চরমপন্থা এবং বিদেশনীতির স্বার্থে ভিসা প্রত্যাখ্যান করার ক্ষমতাও রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের দফতর সূত্রে খবর প্যালেস্টাইন কর্তৃপক্ষ ও পিএলও চরমপন্থাকে প্রত্যাখ্যান করতে পারেনি। সেই জন্য একতরফা ভাবে রাষ্ট্র স্বীকৃতি পাওয়ার চেষ্টা করছে। কিন্তু ফিলিস্তিনি কর্মকর্তারা এ ধরনের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তবে মার্কিন বিদেশ দফতর জানিয়েছে, জাতিসংঘের স্থায়ীভাবে কর্মরত ফিলিস্তিন কর্তৃপক্ষের মিশন এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুযারিক জানিয়েছেন জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে জাতিসংঘ সদর দফতরের চুক্তি অনুসারে বিদেশ দফতরের সঙ্গে আলোচনা করবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00