দক্ষিণবঙ্গে দেখা নেই বৃষ্টির, জারি অস্বস্তিকর গরম, কবে আসবে বর্ষা?

Share:

নিজস্ব প্রতিনিধি : দক্ষিণবঙ্গে বজায় রয়েছে গরমের দাপট। গত সপ্তাহে বৃষ্টির দেখা মেলায় মানুষ একটু স্বস্তি পেয়েছিল। মনে করা হচ্ছিল এই বুঝি বর্ষা প্রবেশ করল। উত্তরবঙ্গে এলেও দক্ষিণবঙ্গে তার দেখা নেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় গরম বাড়বে। গরমে নাভিশ্বাস উঠবে বঙ্গবাসীর।

শুধু তাই নয় আগামী সোমবার পর্যন্ত তাপমাত্রা অন্তত দু থেকে তিন ডিগ্রি বাড়বে বলে জানানো হয়েছে। ফলে সপ্তাহ জুড়েই চলবে গ্রীষ্মের দাবদহ। থাকবে অস্বস্তিকর আবহাওয়া। বুধবার দক্ষিণবঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেরকম গরম তাতে কমবে না বলেই মনে করা হচ্ছে। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা হালকা কমার সম্ভাবনা রয়েছে। নির্ধারিত সময়ের পরে বর্ষার আগমন ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

১১-১২ জুন নাগাদ বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হতে চলেছে সেটির প্রভাবে দক্ষিণবঙ্গসহ পূর্ব ভারতে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। এদিকে উত্তরবঙ্গ প্রবল বৃষ্টিতে ভাসছে আর দক্ষিণবঙ্গ পুড়ছে। সকাল থেকেই যেন আগুন ঝরাচ্ছে সূর্য। চড়া রোদে ঘেমে নেই একটা দক্ষিণ বঙ্গবাসী। বর্ষা মঙ্গলের দেখা নেই। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল জুড়ে শুষ্ক আবহাওয়া থাকবে। ওড়িশা এবং ঝাড়খন্ডে তাপপ্রবাহ চলছে। আলিপুর বলছে আগামী ১২ জুন পর্যন্ত বর্ষার কোনও সম্ভাবনা নেই। তবে ১২ জুনের পরেও যে ভারী বর্ষা আসবে তা কিন্তু নয়। বুধবার থেকে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে থমকে রয়েছে মৌসুমী বায়ু। তারজেরেই উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলির অর্থাৎ দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

অস্বস্তি কাটিয়ে ফিরছে বৃষ্টি, কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, পুজোর আগে দুর্যোগ?

দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

নিম্নচাপের জেরে নেই বঙ্গে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কোথায়? জানুন

রোদ ঝলমলে সকাল, কেমন থাকবে চলতি সপ্তাহের আবহাওয়া?

নতুন করে তৈরি নিম্নচাপ, কেমন থাকবে আবহাওয়া? জানুন

নিম্নচাপের দোসর মৌসুমি বায়ু, সোম থেকে দুর্যোগের সম্ভাবনা, জানুন আবহাওয়া

রাজ্য জুড়ে বৃষ্টির সতর্কতা ! উইকেন্ডের আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]