মামলা দায়ের সলমান-শাখরুখের সহ অভিনেত্রী ‘কামসূত্র গার্ল’ শ্বেতা মেননের বিরুদ্ধে, কী অপরাধ?

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: বিখ্যাত কন্ডোম ‘কামসূত্র’-এর বিজ্ঞাপনের সুবাদে তাঁর পরিচিতি ‘কামসূত্র’ গার্ল হিসাবেই। যদিও মালায়ালির পাশাপাশি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন তিনি। বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খান ও ভাইজান সলমান খানের সঙ্গেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। এবার আইনি বিপাকে দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা মেনন। আদালতের নির্দেশে কোচির এনার্কুলাম সদর থানায় তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। কন্ডোমের বিজ্ঞাপনে অংশ নেওয়া ও অশ্লীল ছবিতে অভিনয়ের অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের নিয়ে কোনও মন্তব্য করেননি ‘কামসূত্র গার্ল’।

শ্বেতা মেননের বিরুদ্ধে এনার্কুলামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ের করেছেন সমাজসেবী মার্টিন মেনাচেরি। তিনি অভিযোগ করেছেন মালায়ালি অভিনেত্রী শ্বেতা মেনন শুধু ‘কামসূত্র’ কন্ডোমের বিজ্ঞাপনেই অংশ নেননি, বেশ কয়েকটি যৌন উত্তেজক ও অশ্লীল ছবিতেও অভিনয় করেছেন। বিশেষ করে শ্বেতা অভিনীত ‘রতিনির্বেদম’, ‘পালেরি মানিকিয়াম’, ‘কালিমান্নু’-র মতো ছবি অশ্লীলতায় ভরা এবং তরুণ ও যুব প্রজন্মকে বিপথে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। শুধুমাত্র বাণিজ্যক লাভের কথা ভেবেই ওই সমস্ত ছবিতে অশ্লীল ও অশোভন দৃশ্য রাখা হয়েছে। সমাজকর্মী মার্টিন মেনাচেরির আর্জির প্রেক্ষিতে এনার্কুলাম আদালতের বিচারক পুলিশকে অবিলম্বে এফআইআর দায়ের করে এ বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। ওই তদন্তের রিপোর্ট আদালতেও পেশ করতে বলেছেন।

উল্লেখ্য, ১৯৯১ সালে মালায়ালি ছবি ‘আনাশ্বরম’-এ অভিনয়ের মাধ্যমেই রূপালী পর্দায় অভিষেক ঘটে শ্বেতা মেননের। বেশ কয়েকটি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন। ২০১১ সালে শাহরুখ খানের সঙ্গে ‘অশোকা’ এবং সলমান খানের সঙ্গে ‘বন্ধন’ ছবিতে অভিনয় করেছিলেন। হিন্দি ছবি ‘ইশক’, ‘শিকারি’, ‘খতরোঁ কা খিলাড়ি’, ‘হ্যাঁ ম্যায়নে ভি প্যার কিয়া’, ‘আনোখা বন্ধন’, ‘স্যান্ডউইচ’ উল্লেকযোগ্য। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত মালায়ালি ছবি ‘জানগার’ এবং মালায়ালি ওয়েবসিরিজ ‘নগেন্দ্রন হানিমুনস’ –এ তাঁকে দেখা গিয়েছে।

বাড়ির গণেশ বিসর্জনে ঢোলের তালে উদ্দাম নাচ সলমনের, ‘দাবাং’ মেজাজে সোনাক্ষীও

সলমানের ছবির শুটিং বন্ধ, ভেঙে ফেলা হচ্ছে মুম্বইয়ে ‘ব্যাটল অফ গালওয়ান’-এর সেট

সলমন খানকে নিয়ে ছবি বানালেই খতম করা হবে, এবার হুমকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের

প্রেমে পড়েছেন সলমানের ভাইয়ের বউ, কবে বিয়ে করছেন সোহেলের প্রাক্তন স্ত্রী?

সলমানের টানে দিল্লি থেকে পালিয়ে মুম্বইয়ের পথে ৩ কিশোর, ৪ দিন পর নাসিকে উদ্ধার

‘বারবার ভুল অভ্যাসে পরিণত করে ফেলেছ’, বাবার বকুনিতে জব্দ সলমান

‘বিগ বস ১৯’ সঞ্চালনার জন্য পারিশ্রমিক কমালেন সলমান, পকেটে কত পুরবেন?

বিষ্ণোই গ্যাংয়ের আতঙ্কে মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট বেচে দিলেন সলমান

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]