Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘বারবার ভুল অভ্যাসে পরিণত করে ফেলেছ’, বাবার বকুনিতে জব্দ সলমান

যখন বর্তমান তোমার অতীত হয়ে ওঠে, অতীত তোমার ভবিষ্যতের সঙ্গে মিশে যায়, তখন বর্তমান একটি উপহার বলে মনে করবে। এটি তখন সঠিকভাবে ব্যবহার করতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহুদিন ধরেই কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নজরে রয়েছেন সলমান খান। শুধু সুপারস্টারই নন, তাঁর পরিবারও রয়েছে ঝুঁকির মুখে। যার কারণে ইতি মধ্যেই গোটা বাড়ি বুলেটপ্রুফ সরঞ্জাম দিয়ে ঘিরিয়ে ছেন অভিনেতা। কারণ তাঁর বাড়িতেও গতবছর হামলা হয়েছিল। পাশাপাশি অভিনেতার পরিবার, বাবা মৃত্যু হুমকির চিঠি তো পেয়েই যাচ্ছেন। এই আবহেই বাবা তথা চিত্রনাট্যকর সেলিম খানের থেকে ভুল করার পরামর্শ পেয়ে একটি রহস্যময় পোস্ট শেয়ার করলেন অভিনেতা। জানালেন, সেলিম তাঁকে কোনও একসময় বলেছিলেন যে, কেউ তাঁকে এমন কিছু করতে বাধ্য করতে পারে না যা তিনি করতে চান না। সলমান এই লম্বা নোটের সঙ্গে তাঁর একটি ছবিও শেয়ার করেছেন। ছবিতে, অভিনেতাকে কালো টি-শার্ট পরা অবস্থায় বেশ বিষণ্ণ দেখাচ্ছিল।

আসলে সলমান পোস্টে একজন ব্যক্তির অতীত, বর্তমান, ভবিষ্যত সম্পর্কে কথা বলেছেন। পাশাপাশি অভিনেতা আফসোসও প্রকাশ করেছেন। অভিনেতার কথায়, “যখন বর্তমান তোমার অতীত হয়ে ওঠে, অতীত তোমার ভবিষ্যতের সঙ্গে মিশে যায়, তখন বর্তমান একটি উপহার বলে মনে করবে। এটি তখন সঠিকভাবে ব্যবহার করতে হবে। নয়তো বারবার ভুল অভ্যাসে পরিণত হয়। তাই কেউ তোমাকে এমন কিছু করতে বাধ্য করতে পারে না যা তুমি করতে চাও না। আমার বাবা আমাকে এই কথাটা সবসময় বলেছেন, আর এটাই সত্যি। কাশ আমি আমার বাবার পরামর্শ আগে শুনতাম।” তবে এই পোস্টে অভিনেতা তাঁর কোনও ভুলের বিষয়ে কথা বলেছেন। কিন্তু কী সেটা, তা জানায়নি। তাই তিনি ভক্তদেরও একই পরামর্শ দিয়েছেন। প্রায় ৫৯ বছর বয়স সলমানের, তবুও এখনও বেচলর তিনি। যদিও জীবনে অনেক প্রেমিকা পেয়েছিলেন তিনি, কিন্তু কোনটাই বিয়ে অবধি গড়ায় নি।

এদিকে ১৯৯৮ সালে কৃষ্ণসার হত্যাকে কেন্দ্র করে এখনও অভিনেতা ধুঁকছেন। কারণ এই অপরাধটি ঘটিয়ে অভিনেতা বিষ্ণোই সম্প্রদায়কে আঘাত করেছেন। তাই এই মুহূর্তে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের কুনজরে রয়েছেন অভিনেতা। যাই হোক, সলমানের আসন্ন ছবি সম্পর্কে বলতে গেলে, সলমান এখন তাঁর ২০১৫ সালের ব্লকবাস্টার “বজরঙ্গি ভাইজান”-এর সিক্যুয়েলে শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। ভক্তরা সলমানকে পরবর্তীতে দেখতে পাবেন, অপূর্ব লাখিয়া পরিচালিত “ব্যাটল অফ গালওয়ান” ছবিতে। ছবিটি আগামী বছরের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সম্প্রতি, ছবিটি সম্পর্কে সলমান বলেছিলেন, “এটি শারীরিকভাবে কঠিন। প্রতি বছর, প্রতি মাসে, প্রতিদিন এটি আরও কঠিন হয়ে উঠছে। আমাকে এখন (প্রশিক্ষণের জন্য) আরও বেশি সময় দিতে হচ্ছে। আগে, আমি এক বা দুই সপ্তাহের মধ্যে এটি (প্রশিক্ষণ) করতাম, এখন আমি দৌড়াচ্ছি, লাথি মারছি, ঘুষি মারছি, এবং এই সমস্ত কিছু করছি।”

বাড়ির গণেশ বিসর্জনে ঢোলের তালে উদ্দাম নাচ সলমনের, ‘দাবাং’ মেজাজে সোনাক্ষীও

সলমানের ছবির শুটিং বন্ধ, ভেঙে ফেলা হচ্ছে মুম্বইয়ে ‘ব্যাটল অফ গালওয়ান’-এর সেট

সলমন খানকে নিয়ে ছবি বানালেই খতম করা হবে, এবার হুমকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের

মামলা দায়ের সলমান-শাখরুখের সহ অভিনেত্রী ‘কামসূত্র গার্ল’ শ্বেতা মেননের বিরুদ্ধে, কী অপরাধ?

প্রেমে পড়েছেন সলমানের ভাইয়ের বউ, কবে বিয়ে করছেন সোহেলের প্রাক্তন স্ত্রী?

সলমানের টানে দিল্লি থেকে পালিয়ে মুম্বইয়ের পথে ৩ কিশোর, ৪ দিন পর নাসিকে উদ্ধার

‘বিগ বস ১৯’ সঞ্চালনার জন্য পারিশ্রমিক কমালেন সলমান, পকেটে কত পুরবেন?

বিষ্ণোই গ্যাংয়ের আতঙ্কে মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট বেচে দিলেন সলমান

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00