Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেরিয়ার জুড়ে শাহরুখের সঙ্গেই জুটি বেঁধেছেন, কেন সলমানের নায়িকা হননি দীপিকা?

দীপিকা পাড়ুকোনকে শাহরুখ খানের নায়িকা হিসেবে পর্দায় দেখা গেলেও সলমান খানের সঙ্গে কোনও ছবিতে জুটি বাঁধতে দেখা যায়নি দীপিকা পাড়ুকোন কে। কিন্তু কেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: দীপিকা পাড়ুকোন, বলিউডের একজন খ্যাতনামা এবং বহুমুখী অভিনেত্রী। শুধু বলিউড নয়, তাঁর খ্যাতি মিশে রয়েছে গোটা বিশ্ব জুড়ে। একাধিক আন্তর্জাতিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি। যাই হোক, আজ অভিনেত্রী ৩৯ তম জন্মদিনে পা রেখেছেন। গতবছর মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। যদিও ২০২৫ থেকেই তিনি কাজ শুরু করবেন বলে জানিয়েছেন। তিনি এখনও পর্যন্ত সব ধরনের চরিত্রে অভিনয় করেছেন। অভিনেত্রীর বেশিরভাগ ছবিই বক্সঅফিসে সফল হয়েছে। সুপারস্টার শাহরুখ খানের বিপরীতে জুটি বেঁধেই বলিউডে ডেবিউ করেছিলেন দীপিকা পাড়ুকোন। এরপর একসঙ্গে জুটি বেঁধে একাধিক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন দীপিকা পাড়ুকোন। তবে একটা বিষয়ে বলাই বাহুল্য, দীপিকা পাড়ুকোনকে শাহরুখ খানের নায়িকা হিসেবে পর্দায় দেখা গেলেও সলমান খানের সঙ্গে কোনও ছবিতে জুটি বাঁধতে দেখা যায়নি দীপিকা পাড়ুকোন কে। কিন্তু কেন? এখনও পর্যন্ত অনেক অভিনেতার সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী? শাহরুখ খানই কেন তাঁকে বারবার ছবিতে কাস্ট করেন?

কেরিয়ারের পাশাপাশি দীপিকা পাড়ুকোন ব্যক্তিগত জীবনেও অনেক উত্থান-পতন দেখেছেন। জানা যায়, সুপারস্টার সলমান খান সবসময়ই দীপিকা পাড়ুকোনের সঙ্গে ছবিতে কাজ করতে চেয়েছিলেন। এমনই দীপিকা যখন মডেলিং করতেন, সলমান তাঁকে অনেক ছবিতে প্রস্তাব ও দিয়েছিলেন। কিন্ত তখন দীপিকা পাড়ুকোন চলচ্চিত্রে অভিনয় করতে প্রস্তুত ছিলেন না। এর দুই বছর পরেই শাহরুখ খানের ছবি ‘ওম শান্তি ওম’ দিয়ে বলিউডে পা রাখেন দীপিকা পাড়ুকোন। পরবর্তীতেও অনেকবার সলমান খান দীপিকা পাড়ুকোনকে তাঁর চলচ্চিত্রের জন্যে প্রস্তাব দিয়েছিলেন কিন্তু তিনি সেই চরিত্রগুলি পছন্দ করেন নি। তাই সলমান এবং দীপিকাকে কোনও ছবিতেই জুটি বাঁধতে দেখা যায়নি। তবে সলমান খানের এতগুলি ছবির প্রস্তাব প্রত্যাখ্যান করার পরও দীপিকা বলিউডে রাজ করছেন। সলমান খানকে অনেক সম্মান করেন তিনি।

শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’, চেন্নাই এক্সপ্রেস, হ্যাপি নিউ ইয়ার, ‘জওয়ান’ সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। পর্দায় তাঁদের দুজনের রসায়নও হিট। কাজলের পর পর্দায় শাহরুখ খানের নায়িকা হিসেবে দীপিকা পাড়ুকোনকেই পছন্দ করেন দর্শকরা। কেরিয়ার ছাড়াও দীপিকা ব্যাক্তিগত জীবনে অনেক তারকার সঙ্গে প্রেম করছেন। এর মধ্যে রয়েছে রণবীর কাপুর, সিদ্ধার্থ মাল্য, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি। রণবীর কাপুরের সঙ্গে দীপিকার সম্পর্ক দীর্ঘদিন টিকে থাকলেও পরে তারা আলাদা হয়ে যায়। তারপর রণবীর সিং দীপিকা পাড়ুকোনের জীবনে প্রবেশ করেন, দুজনেই একে অপরকে ছয় বছর ডেট করেন। ২০১৮ সালে দুজনেই বিয়ে করেন। ২০২৪ সালে, রণবীর সিং এবং দীপিকা ফুটফুটে কন্যা সন্তানকে স্বাগত জানিয়েছেন। আর মেয়ের নাম রেখেছেন দুয়া।

বাড়ির গণেশ বিসর্জনে ঢোলের তালে উদ্দাম নাচ সলমনের, ‘দাবাং’ মেজাজে সোনাক্ষীও

সলমানের ছবির শুটিং বন্ধ, ভেঙে ফেলা হচ্ছে মুম্বইয়ে ‘ব্যাটল অফ গালওয়ান’-এর সেট

সলমন খানকে নিয়ে ছবি বানালেই খতম করা হবে, এবার হুমকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের

মামলা দায়ের সলমান-শাখরুখের সহ অভিনেত্রী ‘কামসূত্র গার্ল’ শ্বেতা মেননের বিরুদ্ধে, কী অপরাধ?

প্রেমে পড়েছেন সলমানের ভাইয়ের বউ, কবে বিয়ে করছেন সোহেলের প্রাক্তন স্ত্রী?

সলমানের টানে দিল্লি থেকে পালিয়ে মুম্বইয়ের পথে ৩ কিশোর, ৪ দিন পর নাসিকে উদ্ধার

‘বারবার ভুল অভ্যাসে পরিণত করে ফেলেছ’, বাবার বকুনিতে জব্দ সলমান

‘বিগ বস ১৯’ সঞ্চালনার জন্য পারিশ্রমিক কমালেন সলমান, পকেটে কত পুরবেন?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00