উত্তর কলকাতায় বড়বাজারে শীতের মরসুমে পূর্বাঞ্চলের ‘লিটি- চোখা ‘ভোজ উৎসব

নিজস্ব প্রতিনিধি:পূর্বাঞ্চল লিটি- চোখা ভোজ উৎসব শীতের মরসুমে অনুষ্ঠিত হল রবিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বড় বাজারে। উত্তর কলকাতা জয় হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণ প্রতাপ সিং ও শক্তি প্রতাপ সিং এর উদ্যোগে মূলত দলীয় জনসংযোগের উদ্দেশ্যে লিটি – চোখা উৎসবকে ঘিরে ছিল টানটান সাসপেন্স। লিটিতে ছিল নানা ধরনের চমক ।৫০০০ লোকের জন্য আয়োজন করা হয়ে দলীয় […]
বিয়ে করলেন ‘তারক মেহতা’র সোনু, স্বামীর সঙ্গে হানিমুনে কোথায় গেলেন ঝিল?

সম্প্রতি সাতপাকে বাঁধা পড়েছেন তারক মেহতার সোনু। যে চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন ঝিল মেহতা। দীর্ঘদিনের প্রেমিক আদিত্য দুবের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ঝিল।
হাওড়া স্টেশনে এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের মাথায় দাউদাউ করে জ্বলছে যুবক

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের মাথায় দাউদাউ করে জ্বলছে যুবক। শিউরে ওঠা দৃশ্য হাওড়া স্টেশনের যাত্রী নিরাপত্তা প্রশ্নের সম্মুখীন । নিরাপত্তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হাওড়া স্টেশনে(Howraha Station) ট্রেনের ইঞ্জিনের মাথায় উঠে পড়লো যুবক। ২৫ হাজার ভোল্টেজ তারের সংস্পর্শে আসতেই আগুন লেগে যায় শরীরে। ভয়াবহ ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে হাওড়ায়। রেল সূত্রে জানা […]
অবিশ্বাস্য ঘটনা, নিলামে পুরনো ১০০ টাকা বিক্রি ৫৬ লক্ষে

এই টাকার মধ্যে একাধিক বিশেষত্ব ছিল। ১৯৫০ সালের ১০০ টাকার নোট। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জারি করা এই ১০০ টাকার নোটের নম্বর ছিল, HA 078400।
বারাসতে আবাসনে ৩ দিন ধরে স্বামীর পচা গলা দেহ আগলে বসে রইলেন স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, বারাসত: তিন দিন ধরে আবাসনের ঘরে বৃদ্ধ স্বামীর পচাগলা মৃতদেহ আগলে বসেছিলেন মানসিক ভারসাম্যহীন স্ত্রী। কলকাতার রবিনসন স্ট্রীটের ছায়া বারাসতে(Barasat)।উত্তর ২৪ পরগনা জেলার জেলা সদর বারাসতের টাকি রোডের(Taki Road) পঞ্চতন্ত্র হাউসিং কমপ্লেক্সের ঘটনা। প্রতিবেশীদের কাছে খবর পেয়ে রবিবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছায় বারাসত থানার পুলিশ।তারপর ঘরের থেকে উদ্ধার করা হয় বৃদ্ধের পচা গলা মৃতদেহ। […]
রাজ্যের শিক্ষকদের অবসরের বয়সসীমা কোন বাড়ানো হয়নি : ব্রাত্য বসু

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারি শিক্ষকদের অবসরের বয়স কোন বৃদ্ধি পাচ্ছে না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টকে ঘিরে চারদিকে বিভ্রান্তি ছড়াতে শুরু হয়। শনিবার রাতে কয়েকটি সমাজ মাধ্যম খবর প্রচারিত করে যে রাজ্য সরকার শিক্ষকদের অবসরের বয়স বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। সংবাদটি সম্পূর্ণ ভুল ও অসত্য। এই ধরনের বিভ্রান্তিমূলক সমাজ মাধ্যমে প্রচার না করার আবেদন জানিয়েছেন […]
২০ বছর পর জন্মদাত্রী মায়ের খোঁজে ভারতে এলেন স্প্যানিশ মহিলা

স্নেহা (২১ বছর), একজন স্প্যানিশ নাগরিক, সম্প্রতি জন্মদাত্রী মাকে খুঁজতে ভারতে এসেছেন স্নেহা। ২০ বছর আগেই স্নেহা ও তাঁর ভাইকে পরিত্যাগ করে অন্য জায়গায় চলে যান তাঁদের মা।
চলছিল পিকপিক, আচমকায় দামোদরের গর্ভ থেকে বেরলেন সূর্যদেব

নিজস্ব প্রতিনিধিঃ শীতকালে রবিবার মানেই ছুটির মেজাজে পিকপিক। সেই সঙ্গে চলছিল জমিয়ে খাওয়া-দাওয়া, হই-হট্টোগোল। এরই মাঝে আচমকায় দামোদরের পাড়ে দেখা গেল কিছু। দৌড়ে যান সেখানে। বালি থেকে উদ্ধার হয় এক মূর্তি। পরে জানা গেল, ওই মূর্তিটি বহুপ্রাচীণ। সেটি সূর্যদেবতার মূর্তি। দুপুরের পর মূর্তিটিকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামে নিয়ে আসা হয়। জানা যায়, পূর্ব বর্ধমানের হরিপুর এলাকায় […]
পুড়েছে শরীরের ৭০ শতাংশ, হয়েছে ৩০ টি অস্ত্রোপচার, ‘বিউটি কুইন’ হয়ে সাফল্য ড্যানেটের

গ্যাস বিস্ফোরণে শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছে, হয়েছে ৩০ বারেরও বেশি অস্ত্রোপচার। কিন্তু এতকিছুর পরেও বিউটি কুইন হওয়ার স্বপ্ন হারিয়ে যেতে দেননি, দীর্ঘ সংগ্রামের পর ২০২১ সালে ‘মিসেস কলোরাডো’ মুকুট ছিনিয়ে হয়েছিলেন ড্যানেট।
শেয়ার মার্কেটে অধিক মুনাফার লোভ দেখিয়ে প্রতারণা, গ্রেফতার দুই প্রতারক

নিজস্ব প্রতিনিধি,বিধাননগর: শেয়ার মার্কেটে ইনভেস্ট। কম সময় অধিক লাভবান হওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা। প্রতারণার শিকার বিধাননগরের(Bidhannagar) বাসিন্দা মলয় কুমার রায়। লিখিত অভিযোগের ভিত্তিতে বিধান নগর সাইবার পুলিশের হাতে গ্রেফতার দুই প্রতারণা চক্রের মূল পাণ্ডা। ধৃত পীযূষ আগরওয়াল ও শ্যাম আগরওয়াল।পুলিশ সূত্রে খবর, বিধান নগরের বাসিন্দা মলয় কুমার রায় গত বছর ৪ ডিসেম্বর বিধাননগর সাইবার ক্রাইম […]
“শৌচাগারে যাব” বলে টাকা-গয়না নিয়ে চম্পট কনে, ছাদনাতলায় বসে বর যা করল…

নিজস্ব প্রতিনিধিঃ আলোয় রসনায় সেজে উঠেছে গোটা বাড়ি। আসছে লুচি, মাংস সহ নানা রকম খাবাবের গন্ধ। হাসি হুল্লোড়ে গমগম করছে বিয়ে বাড়ি। সেই সঙ্গে ছাদনাতলাতে চোখে চোখ রেখে একে অপরকে বেঁধে রাখার সম্প্রদানও করছে বর-কনে। এর মাঝে হঠাৎ উঠে পড়ে কনে। জিজ্ঞাসা করলে বলে, ‘শৌচাগার থেকে একটু আসছি’। তারপরে আর দেখা নেই কনের। টাকা- পয়সা […]
মোল্লা ইউনূসের কীর্তি, পাঠ্যবইয়ে আবু সাঈদের মৃত্যুর তারিখ-ই ভুল

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ মৃত্যু তারিখ ভুল লেখা রয়েছে পাঠ্যবইয়ে। ২০২৪ সালে ১৬ জুলাই আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। মৃত্যুর আগে বুক চিতিয়ে পুলিশকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন সাঈদ। আর তাতেই দেশজুড়ে ভাইরাল হয়েছিল এই ছবি। গুলি লাগার মুহূর্তে এই ছবি রীতিমত ঝড় তুলেছিল বাংলাদেশে। আর এই ঘটনা […]
৭ জানুয়ারির পর ফের শীত ব্যাটিং শুরু করবে বঙ্গে, উত্তরবঙ্গে তুষারপাত ও বৃষ্টিপাতের পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি: সোমবার সকালে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা ঘন কুয়াশায় ডুববে। কলকাতার(Kolkata) পাশাপাশি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া,হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় কুয়াশার দাপট(Deep Fog) থাকবে সোমবার সকালে। রবিবার আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office)অন্যতম অধিকর্তা সৌরিশ দাস এই খবর জানান। তিনি বলেন, মঙ্গলবারও নদিয়া,উত্তর ২৪ পরগনা জেলা […]
চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই চোট পাক ওপেনারের, চিন্তায় বাবররা

নিজস্ব প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চোট পেলেন পাক ওপেনার। আর খেলতে পারবেন না সৈয়ম আয়ুব। ফিল্ডিং করতে গিয়ে ডান গোড়ালিতে চোট পেয়েছেন তিনি। স্ক্যান করানোর পর জানা গিয়েছে গোড়ালিতে ফাটল চিড় ধরেছে আয়ুবের। হাতে আর বেশি সময় নেই। পরের মাসেই চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে আয়ুবের চোট দলের জন্য বেশ চিন্তার কারণ হয়ে […]
রাস্তার মাঝে কলেজ ছাত্রীকে দেখে কটূক্তি-অশালীন অঙ্গভঙ্গি, গ্রেফতার যুবক

নিজস্ব প্রতিনিধিঃ রাস্তার মাঝে কলেজ ছাত্রীকে দেখে কখন চলত কটূক্তি, কখনও আবার অশালীন অঙ্গভঙ্গি। দীর্ঘদিন ধরে এই কাজ করে শেষমেশ পুলিশের হাত থেকে রেহাই পেল না যুবক। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকায়। ছাত্রীর অভিযোগ পেয়েই যুবককে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। অভিযুক্তকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে খবর, রবিবার ছাত্রী টিউশন […]
ডুলুং নদীর পাড়ে কচিকাঁচাদের সঙ্গে বনভোজনের আনন্দে মশগুল পুলিশ কাকুরা

নিজস্ব প্রতিনিধি ,ঝাড়গ্রাম: এক ধাক্কায় জঙ্গলমহলে তাপমাত্রা নেমে গিয়েছে ১০ ডিগ্রির ঘরে। শীতে কাবু জঙ্গলমহল। রবিবার সকাল থেকে ছিল কুয়াশাদ দাপট। আর বেলা বাড়তেই পিকনিকের আনন্দে গোহালমারা মাঠে মেতে উঠল ছাত্র-ছাত্রীরা। মোটা গোঁফওয়ালাদের সঙ্গে জমিয়ে হল আড্ডা। থানার অন্যান্য পুলিশ আধিকারিকরাও এদিনের এই ছাত্রছাত্রীদের বনভোজনের যোগ দিতে চলে এসেছিলেন থানা থেকে।কেউ কেউ আবার মেতে উঠলো […]
ফের রক্তে ভিজল পাকিস্তানের মাটি, যাত্রিবাহী বাসে জঙ্গি হামলায় নিহত ৪

রবিবার (৫ জানুয়ারি ২০২৫) পাকিস্তানের বেলুচিস্তানে একটি যাত্রিবাহী বাসে বোমা হামলা চালায় বালুচ লিবারেশন আর্মি (BLA) জঙ্গিগোষ্ঠী। বাসটি করাচি থেকে তুর্বত যাচ্ছিল।
বাবলা সরকার খুন হওয়ার পর সাধারণ মানুষ ও ব্যবসায়ী মহল আতঙ্কিত: কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী

নিজস্ব প্রতিনিধি,মালদা: বাবলা সরকার খুন হওয়ার পর সাধারণ মানুষরা আতঙ্কিত। ব্যবসায়ী মহল আতঙ্কিত। বিগত দিনে মালদায় যত চুরি ছিনতাই খুন হয়েছে বিহারের যোগ পাওয়া গেছে। তৃণমূল কাউন্সিলর খুনের ক্ষেত্রেও সেটাই হয়েছে। রবিবার এই মন্তব্য করেন, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ইংলিশ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী(Krishnendu Narayan Chowdhury)। তিনি বলেন,তবে এর পেছনে রাজনৈতিক […]
বড়দিন-বর্ষবরণে বিক্রি দেদার মদ, কলকাতার সঙ্গে জোর টক্কর বিধাননগরের

নিজস্ব প্রতিনিধিঃ বড়দিন বা বর্ষবরণ মানেই বন্ধুদের সাথে হই-হুল্লোড়। আর সাথে সঙ্গী হিসেবে ছিল ‘জিন শেরি শ্যাম্পেন, রাম…’। দেদার মদ্যপানের সাথে ছিল নাচ-গান। এককথায় রেস্তোরাঁ, পাব, নাইটক্লাব ছাড়াও হাউস পার্টিতে মজেছিল গোটা কলকাতা তারই প্রমাণ সামনে এল। বড়দিন এবং বর্ষবরণে মোট ১৩৭ কোটি টাকার রেকর্ড মদ বিক্রি হয়েছে কলকাতায়। তথ্য অনুযায়ী, ২৪ থেকে ৩১ ডিসেম্বরের […]
নয়া ভাইরাস ‘এইচএমপিভি’ নিয়ে নতুন তথ্য দিলেন চিনা বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি চিন নিয়ে চরম উদ্বেগে রয়েছে বিশ্ববাসী। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা গিয়েছে, চিনের হাসপাতালে কোভিড কালের মতো ভিড় উপচে পড়েছে। জানা গিয়েছে, হিউম্যান মেটানিউমোভাইরাসে আক্রান্ত হয়েই চিনের মানুষজন হাসপাতালে ছুটছেন। এই সংক্রমণে শিশু এবং বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছেন বলেও দাবি করা হচ্ছে। শ্বাসযন্ত্রের এই ভাইরাসকে ঠেকাতে পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেছে […]
দুধের সঙ্গে মেশানো হয় টাটকা রক্ত ! মনের সুখে পান করেন সকলে, জানেন কী কোন দেশে এমন আজব নিয়ম ?

নিজস্ব প্রতিনিধি : মহাবিশ্বে বহুজাতিক মানুষের বাস। তাঁরা প্রত্যেকেই নিজ নিজ ভাষা ও সংস্কৃতি মেনে চলে। পৃথিবীতে এমন বহু সংস্কৃতি আছে যা অন্য জাতির মানুষকে রীতিমত অবাক করে তুলবে। প্রত্যেকের জীবনযাত্রা, খাদ্যাভ্যাস এবং পোশাক পরার ধরনও কিন্তু আলাদা। কিন্তু তাই বলে রক্ত পান ? অবাক হওয়ার কিছুই নেই। এটাও এক দেশের মানুষের সংস্কৃতি। এখানকার মানুষ […]
নববধূকে অপহরণের জেরে দুই পরিবারের মধ্যে ব্যাপক সংঘর্ষ, বলি ৫ বছরের শিশু

দুই পরিবারের মধ্যে প্রচণ্ড পাথর ছোড়াছুড়িতে মাথায় আঘাত পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে অপহৃত মহিলার পরিবারের এক ৫ বছরের শিশু।