Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গণতন্ত্র রক্ষায় যে কোনও দাম চোকাতে রাজি, হুঙ্কার শরদ পওয়ারের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদের শীতকালীন অধিবেশনে নজিরবিহীনভাবেই লোকসভা এবং রাজ্যসভা থেকে ইন্ডিয়া জোটের ১৪৬ সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। ওই সাসপেনশনের প্রতিবাদে শুক্রবার যন্তরমন্তরে ধর্নায় বসেছেন ইন্ডিয়া জোটের সাংসদ ও শীর্ষ নেতারা। ওই ধর্না মঞ্চেই এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার হুঙ্কার ছুড়েছেন, ‘গণতন্ত্র রক্ষায় যে কোনও মূল্য চোকাতে রাজি।’

এনসিপি সুপ্রিমোর পাশাপাশি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইডি ও সিবিআইয়ের ভয়ে মোদি সরকারের বিরুদ্ধে লড়াই থেকে পিছু হঠা হবে না। তাঁর কথায়, ‘লোকসভা ভোট যত এগোবে ততই কেন্দ্রের শাসকরা বিরোধী জোটের নেতাদের বিরুদ্ধে ইডি ও সিবিআইকে লেলিয়ে দেবে। কিন্তু ইডি ও সিবিআইয়ের ভয়ে চুপ করে বসে থাকব না। মোদি সরকারের স্বৈরাচারী ও একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই চলবে। সবাই ঐক্যবদ্ধভাবেই লড়াই চালাব।’

ধর্না মঞ্চে হাজির ছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিও। বিজেপির পোষ্য গদি মিডিয়াকে এক হাত নিয়ে তিনি বলেন, ‘সংসদে দুজন ঢুকে পড়লে। রং বোমা ছুড়লেন। হামলার সময়ে বিজেপি সাংসদরা ভয়ে পালিয়ে গেলেন। বুক চিতিয়ে লড়াই করলেন বিরোধী সাংসদরা। অথচ সংসদে নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে প্রশ্ন তোলার অপরাধে বিরোধী দলের সাংসদদেরই বের করে দেওয়া হলো। আজ সংবাদমাধ্যম দেশের বেকারত্ব নিয়ে কোনও প্রশ্ন তুলছে না। বিরোধী সাংসদদের সাসপেনশন নিয়ে টুঁ শব্দটি করছে না। কেন রাহুল গান্ধি সংসদ চত্বরে ধর্নায় বসা সাংসদদের ভিডিয়ো তুললেন তা নিয়ে শোরগোল ফেলে দিয়েছে।’

‘মহারাষ্ট্রে ভোটের আগে ১৬০ সিটে জিতিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন দুই ব্যক্তি’, বিস্ফোরক দাবি পওয়ারের

‘ইন্ডিয়া’ জোটের মৃত্যুঘন্টা এবার বাজালেন শরদ পওয়ার

‘কোথাও না কোথাও থামতে হবে’ , অবসর নিয়ে বড় মন্তব্য শরদ পওয়ারের

পওয়ার পরিবারে ভাঙনের জন্য কাকা শরদকেই কাঠগড়ায় তুললেন ভাইপো অজিত

ভোটের  মুখে বড়  জোর ধাক্কা শরদের, ‘ঘড়ি’ প্রতীকে লড়বে অজিতের প্রার্থী

শাহি মন্ত্রকের দেওয়া জেড প্লাস নিরাপত্তা নিতে অস্বীকার শরদ পওয়ারের

Budget 2024: বঞ্চনার বাজেট, সংসদের বাইরে বিক্ষোভ ইন্ডিয়া জোট শরিকদের  

মুম্বইয়ে পাওয়ারের বাড়িতে তৃণমূলের ৩ সাংসদ, SEBI নিয়ে হল বৈঠক

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00