Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শীতের রাতে বেআইনি বালি পাচারের বিরুদ্ধে অভিযান শুরু বর্ধমানে

নিজস্ব প্রতিনিধি,গলসি: শীতের রাতে বেআইনি ভাবে বালি পাচারের বিরুদ্ধে অভিযান শুরু করল পূর্ব বর্ধমান জেলার প্রশাসন। পূর্ব বর্ধমানের(East Bardhaman) খন্ডঘোষ ও গলসি থানার পুলিশ ৫টি বালি বোঝাই ট্রাক আটক করেছে। একই সাথে গাড়িগুলোর চালকদের গ্রেপ্তার করা হয়েছে। খণ্ডঘোষ ও গলসি থানার পুলিশ ধৃত ট্রাক চালককে শুক্রবার বর্ধমান আদালতে পেশ করে।পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর […]

মালদায় প্রকাশ্য রাস্তায় ব্যবসায়ীকে দুষ্কৃতীদের শুট আউট

নিজস্ব প্রতিনিধি, মালদা: শুক্রবার ভরদুপুরে শুট আউট। ইংরেজবাজার থানার সুস্তানি মোড় এলাকায় বাইক আরোহীকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতিদের। গুলিবিদ্ধ হন শফিকুল ইসলাম নামে এক প্লাস্টিক ব্যবসায়ী। গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীর বাড়ি মালদার কালিয়াচক থানার(Kaliyachak P.S.) সুজাপুর এলাকায়। বাড়ি থেকে মালদা শহরের(Malda City) দিকে আসছিলেন ওই ব্যবসায়ী। সেই সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। এক […]

শিক্ষিকাকে গাছের ডাল ভেঙে মারধরের ঘটনায় শোরগোল হবিবপুরে

নিজস্ব প্রতিনিধি, মালদা: স্কুল শিক্ষিকার অভব্য আচরন গাছের ডাল ভেঙে মারধর।ঘটনায় আহত শিক্ষিকা গুরুত্বর জখম অবস্থায় চিকিৎসাধীন মালদহ শহরের এক বেসরকারী হাসপাতালে।ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুর থানার চকসাপুর এলাকায়।ঘটনায় অভিযোগ দায়ের হবিবপুর থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।জানা গিয়েছে,ওই আহত শিক্ষিকার নাম তিশিতা কুন্ডু (৩১)।স্বামী রিতেশ কর্মকার। বাড়ি মালদা ইংরেজবাজার থানার(Englishbazar P.S.) বি এস রোডে। আহত […]

নয়াগ্রামের বিভিন্ন গ্রামে চোলাই মদের বিরুদ্ধে অভিযান

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার অধীন কদমডিহা, নিমাইনগর,রাঙ্গিয়াম ,টটাসাই সহ একাধিক এলাকায় নয়াগ্রাম থানার(Nayagram P.S.) পুলিশ ও আবগারি দপ্তরের কর্মীদের যৌথ উদ্যোগে চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালানো হয় । ওই গ্রামগুলিতে তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর চোলাই মদ নষ্ট করে দেয় পুলিশ। বেআইনিভাবে গজিয়ে ওঠা চোলাই মদের ঠেক গুলিতে নয়াগ্রাম থানার পুলিশ ও আবগারি দফতরের(Excise […]

জানেন কী, ৫ মাসের প্রেগনেন্সি নিয়ে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ পোস্টার শুটিং করেন ভাগ্যশ্রী

আমার সঙ্গে ফটোশুট করেছিলেন, তখন আমি ৫ মাসের গর্ভবতী ছিলাম। কেউ জানত না. আমার মনে আছে সলমান আমাকে বলেছিলেন, ‘শাদি কে বাদ মোটি হো গায়ে হো (বিয়ের পর তুমি মোটা হয়ে গেছো।

নিউটাউনে শুরু ১৯ তম সরস মেলা

নিজস্ব প্রতিনিধি,নিউটাউন: নিউটাউন মেলা প্রাঙ্গনে শুক্রবার থেকে শুরু হল সরস মেলা ২০২৩ । আগে কলকাতা ও শিলিগুড়িতে সরস মেলা হত। স্বনির্ভর গোষ্ঠীর ব্যবসা বাড়াতে এবার এই দুটি জায়গার পাশাপাশি দুর্গাপুর পশ্চিম মেদিনীপুর ও মালদহতে সরস মেলার(Saras Fair) আয়োজন করা হচ্ছে ।শুক্রবার নিউটাউনে(Newtown) সরস মেলার উদ্বোধন করে এমনটা জানান পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার। […]

চলে গেলেন সত্যজিতের ছবির শব্দের কারিগর তথা সাউন্ড রের্কডিস্ট অনুপ মুখোপাধ্যায়

এমনকী কাহিনিচিত্র এবং তথ্যচিত্রে শব্দগ্রহণের জন্য চারবার জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি। এদিন তাঁর মৃত্যুর খবরটি সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন ‘ময়ূরাক্ষী’ খ্যাত পরিচালক অতনু ঘোষ।

গ্যাসের বায়োমেট্রিক করতে এসে ভোগান্তির শিকার আমজনতার

নিজস্ব প্রতিনিধি ,হেলেঞ্চা: গ্যাসের বায়োমেট্রিক করতে এসে ভোগান্তির শিকার সাধারণ মানুষ। সার্ভার ডাউন এর কারণে সমস্যা হচ্ছে দাবি ডিস্ট্রিবিউটরের ।ফের নোট বন্দির স্মৃতি যেন ফিরেছে বাংলায়। গ্যাসের বায়োমেট্রিকের জন্য ভোগান্তির সীমা নেই সাধারণ মানুষের । উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের হেলেঞ্চাতে ইন্ডিয়ান গ্যাসের ডিস্ট্রিবিউটরের অফিসের সামনে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থেকে দুপুর পেরিয়ে গেলেও হচ্ছে […]

আমেরিকায় রাজনৈতিক আশ্রয়ে সাংবাদিক খাসোগির স্ত্রী

নিজস্ব প্রতিনিধি : মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় পেলেন সাংবাদিক জামাল খাসোগির স্ত্রী হানান। গত ২৮ নভেম্বর থেকে হানানকে অনির্দিষ্টকালের জন্য আশ্রয় দেওয়া হয়েছে। রাজনৈতিকভাবে আশ্রয় পাওয়ার পর হানান জানিয়েছেন, ‘জামালের জীবন কেড়ে নিয়ে আমাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আমরা জিতেছি।‘ গত তিন বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের মারিল্যান্ডে বসবাস করছেন হানান। ২০২১ সাল […]

এনজেপি স্টেশনের প্ল্যাটফর্মে সব স্টল ভেঙে গুড়িয়ে দিল রেল

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি: নিউ জলপাইগুড়ি স্টেশনের প্ল্যাটফর্মের বিক্রেতাদের সব স্টল অবশেষে ভেঙে দিল রেল ও আরপিএফ(RPF)। বারবার নোটিশ দিয়েও স্টল সরানো না হলে রেল এই সিদ্ধান্ত নেয়। নিউ জলপাইগুড়ি স্টেশনে একটি নতুন স্টলের জন্য বিক্রেতারা টেন্ডার পাঠান। রেলওয়ে পুরোনো স্টল বদলে নতুন স্টল বসছে। আর এতেই কপালে ভাঁজ পড়ে পুরনো বিক্রেতাদের। পঁচিশ বছর ধরে স্টেশনে স্টল […]

আমেরিকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের হুমকি রাশিয়ার

নিজস্ব প্রতিনিধি : আমেরিকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিল রাশিয়া। আমেরিকাকে হুমকি দিয়ে রাশিয়ার কড়া বার্তা, ইউক্রেনের যুদ্ধে বাজেয়াপ্ত হওয়া রাশিয়ার সম্পত্তি যদি কেউ কেড়ে নিতে চায়, তাহলে রাশিয়া চুপ করে বসে থাকবে না। এদিন রাশিয়ার উপ বিদেশমন্ত্রী সার্গেই রাইবকভ মার্কিন যুক্তরাষ্ট্রকে হুমকির সুরে জানিয়েছে, ইউক্রেনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে যে আর্থিক সাহায্য […]

শহরে বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য চালু হচ্ছে ‘নগর বন্ধু’ অ্যাপ

নিজস্ব প্রতিনিধি : আমরা আমাদের কিছু অ্যাসেসমেন্ট-এ একটু পরিবর্তন আনছি। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা জানান, কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম। যখনই সি সি-র জন্য আবেদন জানাবে তখন ডেভলপার জানাবে যে কাকে সে বিক্রি করেছে। আমরা তখনই ডেভলপারের নামে মিউটেশন করে দেব। যদি সে পাওয়ার অফ এটর্নি নিয়ে আসবে তার নামে মিউটেশন করে দেওয়া হবে। […]

একটি গাছে দু হাজার কলা, চক্ষু চড়কগাছ অনেকেরই

নিজস্ব প্রতিনিধি : কখনও কি দেখেছেন একটি গাছে দু হাজার কলা জন্মেছে। আশ্চর্য এই ঘটনাই ঘটেছে বাংলাদেশের গাজীপুরে একটি ক্লাবে। সাত ফুট লম্বা একটি কলা গাছের ছড়াতে জন্মেছে প্রায় দু হাজার কলা। গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা এলাকায় লতিফপুরে মনপুরা পার্কের ভিতর আশ্চর্যজনক কলাগাছের সন্ধান মিলেছে। ছয় মাস আগে ছড়ি থেকে কলা বের হতে শুরু […]

পদ্মশ্রী ফেরানোর কথা জানিয়ে মোদিকে চিঠি বজরং পুনিয়ার

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি পদে সঞ্জয় সিংয়ের নির্বাচিত হওয়ার প্রতিবাদ পদ্মশ্রী পুরস্কার ফেরাচ্ছেন কুস্তিগীর বজরং পুনিয়া। শুক্রবার সাংবাদিকদের তিনি জানিয়েছেন ইতিমধ্যেই পদ্মশ্রী ফিরিয়ে দেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন। ওই চিঠির জবাব পাওয়ার পরেই পদ্মশ্রী পদক ফেরত দেবেন ভারত সরকারকে। গতকাল বৃহস্পতিবারই জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি পদে জয়ী হয়েছেন সঞ্জয় […]

টোটো নিয়ন্ত্রণে পরিবহণ দফতরকে গাইডলাইন তৈরির নির্দেশ হাইকোর্টের

আদালত জানিয়ে দিয়েছে, টোটো নিয়ন্ত্রণের নির্দেশ জারি করতে পারে না কোনও পুরসভা। এর জন্য রাজ্যের পরিবহন দফতরকে এ বিষয়ে গাইডলাইন তৈরি করতে হবে।

অশান্তির আশঙ্কায় বিজয় মিছিলের উপরে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অশান্তি রুখতে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ভোটের প্রচার শেষ হওয়ার পর থেকে ফল প্রকাশের পরে মিছিল ও শোভাযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সঙ্গে নির্বাচনের সময়ে টানা তিন দিন বাইক চলাচলের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার কমিশনের নির্দেশে এমনই নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রকের জন নিরাপত্তা […]

ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করা বিচারপতিকে হুমকি

আন্তর্জাতিক ডেস্কঃ ডোনাল্ড  ট্রাম্পকে ভোটে লড়ার অযোগ্য বলে ঘোষণা  করেছে কলোরাডো সুপ্রিম কোর্ট। এরপরেই চাপে পড়েছে কলোরাডো সুপ্রিম কোর্টের বিচারকেরা। কোর্টের বিচারকরা জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পকে লড়াই অযোগ্য কথা বলার জন্য তাদের রীতিমত হুমকির মুখে পড়তে হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বিচারপতিদের ইমেল ঠিকানা, ফোন নম্বরেও হুমকি দিচ্ছে। যা সুরক্ষা সম্পর্কের  উদ্বেগকে বাড়িয়ে তুলেছে। […]

নাম না করে জ্যাকলিনের মুখোশ খুলে দেওয়ার হুমকি সুকেশের

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক ধরেই খবরের শিরোনামে রয়েছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। ২০০ কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগে ২০১৯ থেকে হাজত বন্দী কনম্যান সুকেশ চন্দ্রশেখর। তদন্তে নেমে তাঁর সঙ্গে জ্যাকলিনের প্রেম ছিল, সেই সূত্র খুঁজে পান ইডি। কারণ চন্দ্রশেখরের কাছ থেকে একাধিক দামি উপহার নিয়েছেন জ্যাকলিন। এছাড়াও তাঁদের কয়েকটি ঘনিষ্ঠ ছবিও ফাঁস হয়েছিল। এদিকে দিন কয়েক […]

SLST চাকরিপ্রার্থীদের নিয়োগ জট কাটার সম্ভাবনা ১ ফেব্রুয়ারির মধ্যে

রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বৈঠক শেষে বেড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে SLST চাকরিপ্রার্থীদের প্রতিনিধিরা জানালেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে।

২৪২ সূচক বেড়ে ফের ৭১ হাজারের ঘরে পৌঁছল সেনসেক্স

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিনিয়োগকারীদের মুখে হাসি ফিরিয়ে আনল শেয়ারবাজার। শুক্রবার একদিনে ২৪২ সূচক বেড়ে ফের ৭১ হাজারের গণ্ডিতে প্রবেশ করল সেনসেক্স। অন্যদিকে ৯৪ সূচক বেড়ে ২১,৩৪৯.৪০ পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছে নিফটি। তথ্য-প্রযুক্তি, ফার্মা, মেটাল এবং আবাসন শিল্পের সঙ্গে জড়িত সংস্থাগুলি শেয়ারবাজারে লাভের মুখ দেখেছে। বুধবার বড়সড় পতনের ধাক্কা সামলে গতকাল বৃহস্পতিবার ঘুরে দাঁড়িয়েছিল শেয়ারবাজার।  ৭০,৮৬৫.১০ […]

0:00