শাহি মন্ত্রকের দেওয়া জেড প্লাস নিরাপত্তা নিতে অস্বীকার শরদ পওয়ারের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সারাক্ষণ উর্দিধারীদের ‘নিরাপত্তা রক্ষী’ হিসাবে পেতে যেখানে অনেকেই ডিগবাজি খেয়ে গেরুয়া চোলা গায়ে জড়াচ্ছেন, সেখানে ব্যতিক্রমী পথে হাঁটলেন শরদ পওয়ার। মরাঠা স্ট্রংম্যান সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া জি প্লাস ক্যাটেগরির নিরাপত্তা নিতে অস্বীকার করেছেন।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নিরাপত্তার ক্ষেত্রে হুমকি দেওয়ার কারণে তিন জনকে জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই তিন জন হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত ও এনসিপি (এসসিপি) প্রধান শরদ পওয়ার। কিন্তু রাতারাতি তাঁকে জেড প্লাস ক্যাটেগরি দেওয়ার সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেন এনসিপি (এসসিপি) প্রধান। গত সপ্তাহেই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পওয়ার বিস্মিত কণ্ঠে বলেছিলেন, ‘আগে দেখি, সত্যিই নিরাপত্তা হুমকির মুখে পড়েছে কিনা, তার পরেই বাড়তি নিরাপত্তা নেব কিনা, তা ভেবে দেখব।’

শুক্রবার অবশ্য জেড প্লাস নিরাপত্তা না নেওয়ার কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মরাঠা স্ট্রংম্যান। ঘনিষ্ঠদের কাছে তিনি বলেছেন, ‘সামনে বিধানসভা ভোট আসছে। আমার গতিবিধির উপরে নজরদারি চালানোর জন্যই জেড প্লাস নিরাপত্তা দেওয়া হচ্ছে। মোদি সরকার আমার নিরাপত্তা নিয়ে মোটেও চিন্তিত নয়। বরং রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

‘মহারাষ্ট্রে ভোটের আগে ১৬০ সিটে জিতিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন দুই ব্যক্তি’, বিস্ফোরক দাবি পওয়ারের

জম্মু-কাশ্মীরের আরও ২ সংগঠনকে নিষিদ্ধ করল শাহের মন্ত্রক

‘ইন্ডিয়া’ জোটের মৃত্যুঘন্টা এবার বাজালেন শরদ পওয়ার

অগ্নিগর্ভ মণিপুর ‘ঠাণ্ডা’ করতে আরও ৫০ কোম্পানি CRPF পাঠাচ্ছে শাহি মন্ত্রক

‘কোথাও না কোথাও থামতে হবে’ , অবসর নিয়ে বড় মন্তব্য শরদ পওয়ারের

পওয়ার পরিবারে ভাঙনের জন্য কাকা শরদকেই কাঠগড়ায় তুললেন ভাইপো অজিত

ভোটের  মুখে বড়  জোর ধাক্কা শরদের, ‘ঘড়ি’ প্রতীকে লড়বে অজিতের প্রার্থী

মুম্বইয়ে পাওয়ারের বাড়িতে তৃণমূলের ৩ সাংসদ, SEBI নিয়ে হল বৈঠক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]