‘ইন্ডিয়া’ জোটের মৃত্যুঘন্টা এবার বাজালেন শরদ পওয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: লোকসভা ভোটে মোদি ম্যাজিক রুখতে ঢাকঢোল পিটিয়ে গঠন করা হয়েছিল ‘ইন্ডিয়া’ জোটের। কিন্তু বছর দেড়েক যেতে না যেতেই সেই জোটের কার্যত মৃত্যুঘন্টা বেজে গিয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) কোনও রাখঢাক না রেখে জোটের অন্যতম শরিক এনসিপি (এসসিপি)-র সুপ্রিমো শরদ পওয়ার জানিয়ে দিয়েছেন, ‘জাতীয় স্তরের ভোটের (পড়ুন লোকসভা নির্বাচন) জন্যই ‘ইন্ডিয়া জোট’ গঠন করা হয়েছিল। জাতীয় স্তরের নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জোটের প্রয়োজনীয়তাও ফুরিয়েছে।’ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কংগ্রেস নেতৃত্বের দাদাগিরিতে ক্ষুব্ধ হয়েই ইন্ডিয়া জোটের সঙ্গে দুরত্ব বাড়াতে শুরু করেছেন শরিক দলগুলির শীর্ষ নেতারা।

গত বছর নভেম্বরে মহারাষ্ট্র বিধানসভা ভোটে ‘মহা বিকাশ আগাড়ি’ মুখ থুবড়ে পড়ার পরেই ‘ইন্ডিয়া’ জোটের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠেছিল। দিল্লির বিধানসভা ভোট ঘিরে জোটের ফাটল আরও চওড়া হয়েছে। রাজধানীর ক্ষমতা দখলের লড়াইয়ে মুখোমুখি হয়েছে জোটের দুই শরিক আম আদমি পার্টি ও কংগ্রেস। দুই দলের দ্বৈরথে অরবিন্দ কেজরিওয়ালের পাশে এসে আগেই দাঁড়িয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়, সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব, শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) প্রধান উদ্ধব ঠাকরে, আরজেডি নেতা তেজস্বী যাদব।

এদিন দিল্লির ভোটে আপকে সমর্থনের কথা জানান শরদ পওয়ারও। তাঁর কথায়, ‘জাতীয় নির্বাচনের কথা মাথায় রেখেই ইন্ডিয়া জোট গঠন করা হয়েছিল। দিল্লির বিধানসভা ভোটে ইন্ডিয়া জোটের কোনও অস্তিত্বই নেই। দিল্লি মূলত আম আদমি পার্টির শক্ত ঘাঁটি। দু’বার ওই দলকে সরকার গঠনের জন্য সমর্থন জানিয়েছিলেন রাজধানীর বাসিন্দারা। ওই বাস্তবতা সব দলকেই মেনে নিতে হবে।’

উপরাষ্ট্রপতি পদে ‘ইন্ডিয়া’ জোটের প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্ত কেজরিওয়ালের

উপরাষ্ট্রপতি পদের জন্য লড়বেন ইন্ডিয়া জোটের প্রার্থী সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি. সুদর্শন রেড্ডি

‘মহারাষ্ট্রে ভোটের আগে ১৬০ সিটে জিতিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন দুই ব্যক্তি’, বিস্ফোরক দাবি পওয়ারের

রাহুলের নৈশভোজে ফের ঐক্যবদ্ধ ‘ইন্ডিয়া’র ছবি, হাজির অভিষেক-সহ ২৪ দলের ৫০ নেতা

প্রমাণ লোপাটের আশঙ্কায় দিল্লি সচিবালয়ে বিশেষ নজরদারি

দিল্লির মসনদে কে? শনিবার জানা যাবে জনতা-জনার্দনের রায়

৫০ আসনে নিশ্চিত জয়, প্রার্থীদের বৈঠকে দাবি কেজরিওয়ালের

Delhi Assembly Election 2025: সকাল সকাল ভোট দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, রাহুল গান্ধি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]