Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভোটের  মুখে বড়  জোর ধাক্কা শরদের, ‘ঘড়ি’ প্রতীকে লড়বে অজিতের প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনে শরদ পাওয়ারের এনসিপির প্রতীক ‘ঘড়ি’ ব্যবহার করতে পারবে অজিত পাওয়ার নেতৃত্বাধীন এনসিপির প্রার্থীরা । বৃহস্পতিবার এমনই রায়দান করেছে সুপ্রিম কোর্ট। এদিন আদালত স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে ঘড়ি প্রতীকে ব্যবহার করে লড়তে পারবে অজিত পাওয়ার গোষ্ঠী। তবে তাদেরকে মানতে হবে বেশ কিছু শর্ত।

এদিন বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চে ওঠে এই মামলার শুনানি। আর সেইসময়  আদালতের তরফে জানান হয়েছে, ‘ নির্বাচনী প্রচারে কোন বিভ্রান্তি ছড়াতে না পারে সেইদিকে নজর রাখতে হবে। কারণ , লোকসভা নির্বাচনের সময় অজিত গোষ্ঠীর বিরুদ্ধে উঠেছিল বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। তাই  এই নিয়ে যদি  কোন অভিযোগ ওঠে তাহলে আদালত  পরবর্তী ব্যবস্থা নেবে।‘একথায় বলা যায়, বেশ সতর্কভাবে বিধানসভা নির্বাচনে প্রচার চালাতে হবে অজিত পাওয়ারের  নেতৃত্বাধীন এনসিপিকে ।

উল্লেখ্য, নির্বাচন কমিশন অজিত পাওয়ার গোষ্ঠীকে এনসিপি প্রতীক ‘ঘড়ি’ বরাদ্দ করেছিল। আর তাতেই আপত্তি জানায় প্রবীণ নেতা শরদ পাওয়ার। তিনি দাবি করেন, একই প্রতীকে নির্বাচনে লড়াই করলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। সেইজন্য শরদ পাওয়ার সুপ্রিম কোর্টের দ্বারস্ত হয়েছিলেন। তবে শেষ পর্যন্ত শরদের যুক্তিকে মান্যতা দিল না শীর্ষ আদালত।

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

সুপ্রিম নির্দেশে অযোগ্য তালিকা প্রকাশের পথে এসএসসি’, কত জনের নাম রয়েছে?

হতে চলেছে অপেক্ষার অবসান, ১ সেপ্টেম্বর শীর্ষ আদালতে DA মামলার শুনানি

‘একজন অযোগ্য পরীক্ষায় বসলে রাজ্যকে ছাড়বে না আদালত’,SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

শীর্ষ আদালতের হুঁশিয়ারি, অযোগ্যদের তালিকা প্রকাশের আগে চূড়ান্ত সতর্ক এসএসসি

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিতেই দাগি প্রার্থীদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন

‘একজনও অযোগ্য প্রার্থী তালিকায় ঢুকলে ফল ভুগতে হবে’,কড়া বার্তা সুপ্রিম কোর্টের

ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, কবে শুনবে শীর্ষ আদালত

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00