Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পওয়ার পরিবারে ভাঙনের জন্য কাকা শরদকেই কাঠগড়ায় তুললেন ভাইপো অজিত

Share:

নিজস্ব প্রতিনিধি, বারামতী: মরাঠা রাজনীতিতে গত কয়েক দশক ধরেই দাপট পওয়ার পরিবারের। ওই পরিবারের প্রবীণ কর্তা শরদ পওয়ার মরাঠা স্ট্রংম্যান হিসাবেই পরিচিত। কিন্তু কুর্সির লোভ গত বছরের জুলাইতে পওয়ার পরিবারে ভাঙন ধরিয়েছে। কাকা শরদ পওয়ারের হাতে গড়া এনসিপি ভেঙে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন ভাইপো অজিত পওয়ার। এমনকি বিজেপির দয়ায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছে। সামনেই মহারাষ্ট্র বিধানসভার নির্বাচন। আর ওই ভোটে নিজের দুর্গ রক্ষার্থে ফের মুখোমুখি পওয়ার পরিবারের দুই শীর্ষ কর্তা। সোমবার অবশ্য পওয়ারদের সুখের পরিবারে ভাঙনের জন্য কাকা শরদকেই কাঠগড়ায় তুলেছেন ভাইপো অজিত।

এদিন পওয়ার পরিবারের গড় হিসাবে পরিচিত বারামতী বিধানসভা আসনে মনোনয়নপত্র জমা দেন এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী। মনোনয়নপত্র জমা দেওয়ার পরে এক সভায় কাকা শরদ পওয়ারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অজিত। ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে বিধানসভা ভোটে পরিবারেরই একজনকে দাঁড় করিয়েছেন কাকা শরদ পওয়ার। পরিবারের মধ্যে এই ভাঙনের জন্য সাহেব-ই (শরদ পওয়ার) দায়ী।’

গত লোকসভা ভোটে বারামতী আসনে শরদ কন্যা সুপ্রিয়া সুলের বিরুদ্ধে নিজের স্ত্রী সুনেত্রা পওয়ারকে দাঁড় করিয়ে মুখ পোড়াতে হয়েছিল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীকে। হেসেখেলেই জিতে গিয়েছিলেন শরদ কন্যা। এদিন ওই প্রসঙ্গ তুলে অজিত বলেন, ‘সুপ্রিয়া সুলের বিরুদ্ধে আমি আমার স্ত্রী সুনেত্রা পওয়ারকে দাঁড় করিয়ে ভুল করেছিলাম। সেই ভুলের কথা স্বীকারও করেছি। কিন্তু এবার সাহেব (শরদ পওয়ার) একই ভুল করেছেন। আমাদের পরিবারে বিভাজন আরও চওড়া করে একজনকে দাঁড় করিয়েছেন। আমাকে হারানোর চেষ্টা করছেন। আমি জানি লড়াই কঠিন। তবুও জয় নিয়ে আমি আশাবাদী।’

‘মহারাষ্ট্রে ভোটের আগে ১৬০ সিটে জিতিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন দুই ব্যক্তি’, বিস্ফোরক দাবি পওয়ারের

‘ইন্ডিয়া’ জোটের মৃত্যুঘন্টা এবার বাজালেন শরদ পওয়ার

মহারাষ্ট্রের রাজনীতিতে মহা চমক,  বিজেপির সঙ্গী হচ্ছেন শরদ পওয়ার

মহারাষ্ট্রে স্বরাষ্ট্র রইল ফড়নবিশের হাতে, অর্থ পেলেন অজিত, নগরোন্নয়ন গেল শিন্ডের কাছে

অন্ধ্র থেকে মহারাষ্ট্র, রাজ্য বিধানসভা ভোটেও এনডিএ জোটের জয়জয়কার

ব্যালট পেপারের ভোটে জিতে দেখান, মোদিকে চ্যালেঞ্জ ছুড়লেন স্বরা ভাস্করের স্বামী ফাহাদ

বাবার নৃশংস হত্যাকাণ্ডকে হাতিয়ার করেও ভোট বৈতরণী পার হতে পারল না বাবা সিদ্দিকীর ছেলে

ভোট কিনতে টাকা বিলিতে অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে FIR নির্বাচন কমিশনের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00