উত্তরপ্রদেশে টাকার ‘বৃষ্টি’, জাতীয় সড়কে নোট কুড়োনোর হুড়োহুড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি, কৌশাম্বি: উত্তর প্রদেশের কৌশাম্বিতে হঠাৎই টাকার বৃষ্টি। রাস্তায় ৫০০ টাকার নোট উড়তে দেখা গিয়েছে এখানে। টাকা উড়ছে এ খবর তো হাওয়ার থেকেও আগে ভাসে। তাই জাতীয় সড়কে লোক জড়ো হতেও সময় লাগেনি বিশেষ। সবারই মনে হচ্ছিল যেন কোথাও থেকে টাকার বৃষ্টি হচ্ছে। রাস্তায় একের পর এক নোট ছড়িয়ে পড়তে দেখে, মানুষ জীবনের পরোয়া না করেই টাকা সংগ্রহে লেগে পড়েন।

পরে জানা হয় ডাকাতেরা এক ব্যবসায়ীর থেকে টাকা লুট করেছিল। সেই সময়ই কোনওভাবে টাকা ছড়িয়ে পড়ে রাস্তায়। পুলিশ ঘটনাটি জানতে পেরে তদন্ত শুরু করে। তদন্তের পর জানা যায় যে, জাতীয় সড়কের পার্শ্ববর্তী একটি ধাবায় এক ব্যবসায়ীর টাকা ডাকাতরা লুট করে। সম্ভবত কিছু খেতে ধাবায় নেমেছিলেন ব্যবসায়ী। তখনই লুটপাঠের ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে খবর, ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর নাম ভাবেশ। তিনি বারাণসী থেকে দিল্লির দিকে একটি বিলাসবহুল ভলভো বাসে ভ্রমণ করছিলেন। যখন ব্যবসায়ী ডাকাতির শিকার হন, তখন তাঁর কাছে প্রায় ১০ লক্ষ টাকা ছিল। বাসটি ধাবায় থামার সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা ব্যবসায়ীর ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। ধাবা থেকে পালানোর সময়, হাইওয়েতে ব্যাগ থেকে অনেক নোট পড়ে গিয়েছিল। সেগুলিই কুড়োচ্ছিলেন পথচারীরা। রাস্তায় অন্তত দেড় লক্ষ টাকা পড়ে গিয়েছিল।

ডাকাতির খবর পেয়ে কোখরাজ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের পর মামলার তদন্ত শুরু করে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে তারা। তদন্ত শেষ হওয়ার পরই জানা যাবে যে এটি ডাকাতির ঘটনা নাকি ব্যবসায়ীর অবহেলার কারণে টাকা জাতীয় সড়কে ছড়িয়ে পড়ে।

মামলা প্রত্যাহারে চাপ তৈরিতে জামিনে মুক্তি পেয়েই ধর্ষিতাকে অপহরণ করল ধর্ষণে অভিযুক্ত

যৌতুকের লোভে স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা কনস্টেবল স্বামীর

গর্ভধারণের আশীর্বাদ পেতে তান্ত্রিকের কাছে গেলেন মহিলা, তারপর যা হল…

উত্তরপ্রদেশের শিবমন্দিরে আচমকা ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, মৃত ২,আহত বহু

সিট নিয়ে বিবাদের জের, চলন্ত ট্রেনে যুবককে পিটিয়ে খুন

হবু পুত্রবধূর প্রেমে মজে শ্বশুর হলেন স্বামী, আপত্তি জানাতে স্ত্রী ছেলের কপালে জুটল মার

নিজের হাতে সিঁদুর মুছে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী

দুটি লাড্ডু নিয়ে গোলমাল, দুষ্কৃতীদের হাতে নিগৃহীত মন্দিরের পুরোহিত ও তাঁর বাবা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]