‘বিনা পয়সায় স্পা ও সে…’, জয়পুরে হোটেলের ডিসপ্লে বোর্ড ঘিরে শোরগোল

Share:

নিজস্ব প্রতিনিধি: হোটেলের ডিসপ্লে বোর্ডে খুব স্পষ্ট করে লিখে দেওয়া ‘ফ্রি স্পা অ্যান্ড সেক্স’। অথচ হোটেল মালিক নাকি কিছুই জানেন না। রাজস্থানের উদয়পুর থেকে একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানেই দেখা গিয়েছে হোটেলের বাইরে একটি ডিজিটাল ডিসপ্লে বোর্ডে লেখা আছে, ‘ফ্রি স্পা এবং সেক্স’।

ভিডিওতে উদয়পুরের একটি স্থানীয় সংবাদ চ্যানেল ‘উদয়পুর নিউজ’-এর রিপোর্টারকে ডিসপ্লে বোর্ডটি যে হোটেলে লাগানো তার মালিককে প্রশ্ন করতে দেখা যাচ্ছে। প্রতিবেদকের প্রশ্নের উত্তরে মালিক অবাক হয়ে জানান যে বোর্ডে যে ফ্রি স্পা অ্যান্ড সেক্স লেখা আছে সে সম্পর্কে তিনি কিছুই জানে না।

যদিও হোটেল মালিক প্রথমে স্বীকার করেছিলেন যে ডিসপ্লে বোর্ডটি হোটেলের। কিন্তু রিপোর্টারের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি হঠাৎ বলার চেষ্টা করেন, “আরে! এটা কোথা থেকে এলো?’

ছাড়ার পাত্রর নন রিপোর্টারও। তিনিও উত্তেজিত হয়ে বলেন, “আপনার লজ্জা করে না? উদয়পুর রাজস্থানের প্রবেশ দ্বার, এখান দিয়ে বহু পর্যটক শহরে প্রবেশ করেন। সেখানে আপনি এমন একটা ডিসপ্লে বোর্ড লাগিয়ে রেখেছেন?”

বেগতিক দেখে হোটেল মালিক তখন রিপোর্টারকে বলেন, “”আপনি হোটেলের ভেতরে এসে আমাদের রুমের ভাড়া দেখে যেতে পারেন। দয়া করে আসুন, দেখে যান।” রিপোর্টার তখন জিজ্ঞাসা করেন, “আপনি স্পার নামে এটা কী চালাচ্ছেন?” উত্তরে হোটেল মালিক বলেন, “এটি আমার স্পা নয়, চুক্তিতে স্পা কাউন্টার অন্য একজনকে দেওয়া হয়েছে।” গোটা ভিডিওতে হোটেল মালিক বহুবার রিপোর্টারকে হোটেলের ভেতরে আসার জন্য অনুরোধ করেছেন। সেটার আসল কাররণ যে কী তা জানা যায়নি।

 

ভিডিও ক্লিপটি বর্তমানে ইন্টারনেটে ভাইরাল। যদিও এখনও স্পষ্ট নয় যে হোটেল মালিক ডিসপ্লেতে ‘ফ্রি স্পা অ্যান্ড সেক্স’ লেখাটির সঙ্গে অবগত নন, একথা সত্যি না মিথ্যা। উদয়পুরের এই হোটেলের আড়ালে সত্যিই মধুচক্রের আসর বসে কিনা টাও জানা সম্ভব হয়নি।

‘হাম দো হামারে দো’ যেন প্রহসন! ৫৫ বছর বয়সে ১৭ তম সন্তানের জন্ম দিলেন মহিলা

প্রেমিকের সঙ্গে মিলে বৃদ্ধ স্বামীকে খুন করে গ্রেফতার তরুণী স্ত্রী

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর রাজস্থানে মুক্ত ইটাহারের পরিযায়ী শ্রমিক

খোদ বিচারকের মঙ্গলসূত্র ছিনতাই করে গ্রেফতার দশ মহিলা চোর

অচেতন করে আইসিইউ রোগীকে ধর্ষণ, অভিযোগ দায়ের নার্সিং কর্মীর বিরুদ্ধে

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে রাজস্থান থেকে গ্রেফতার সরকারি কর্মচারী

‘ভারতের নারীশক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে ধ্বংস ডেকে এনেছে সন্ত্রাসীরা’: প্রধানমন্ত্রী

২৮ লক্ষের চাকরি ছেড়ে ৪০০ কোটির সাইবার জালিয়াতি এমবিএ পাস যুবকের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]