Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অচেতন করে আইসিইউ রোগীকে ধর্ষণ, অভিযোগ দায়ের নার্সিং কর্মীর বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: ৩২ বছর বয়সী এক রোগীনিকে ধর্ষণের অভিযোগ ওঠে রাজস্থানের ESIC মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ICU ওয়ার্ডের এক কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ৪ জুন। FIR অনুসারে অপরাধ সংঘটিত হওয়ার আগে নির্যাতিতাকে ঘুমের ওষুধের ইনজেকশন দেওয়া হয়েছিল। তখন তাঁর পরিবার আইসিইউ’র বাইরে অপেক্ষা করছিলেন।

পুলিশি রিপোর্ট অনুসারে, নির্যাতিতা মহিলা স্বামীর নাম ধরে ডাকতে শুরু করেন। ফলে আইসিইউতে থাকা অন্যান্য কর্মীরা বাধ্য হন স্বামীকে ডেকে দিতে। সেই সময় তাঁর বেডের চারপাশে পর্দা টানানো ছিল। মহিলা ঘুমের ওষুধের কারণে আচ্ছন্ন অবস্থায় ছিলেন। সকালে জ্ঞান ফিরে এলে তিনি গোটা ঘটনাটি পরিবারকে জানান। হাসপাতাল প্রশাসন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ।

আলওয়ারের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টইর মহাবীর সিং বলেন, “একজন ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন যে, ৪ জুন রাতে ইএসআইসি মেডিক্যাল কলেজের আইসিইউতে ভর্তি থাকা অবস্থায় তাঁর ৩২ বছর বয়সী স্ত্রীকে এক নার্সিং কর্মী ধর্ষণ করেছে। অভিযুক্ত ব্যক্তি বেডের চারপাশে পর্দা টেনে মহিলাকে যৌন নির্যাতন করেন। তার আগে রোগীনিকে ঘুমের ওষুধ ইনজেকশণের মাধ্যমে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ফলে মহিলা আচ্ছন্ন হয়ে পড়েন এবং ধর্ষণ প্রতিরোধের চেষ্টাও করেন। এরপর যখন তিনি তাঁর স্বামীর নাম ধরে চিৎকার করতে শুরু করেন, তখন আইসিইউ কর্মীরা স্বামীকে ভেতরে নিয়ে আসেন। তখনই তিনি ঘটনাটি স্বামীকে বলার চেষ্টা করেছিলেন, কিন্তু ঘুমের ওষুধের প্রভাবের কারণে স্পষ্টভাবে কথা বলতে পারেননি।”

আইসিইউতে থাকা আর এক রোগী গোটা বিষয়টি দেখেছিলেন। তিনি জানিয়েছেন মহিলা মিথ্যা বলছেন না। নির্যাতিতার স্বামী মেডিক্যাল কলেজ প্রশাসনের কাছে গিয়েছিলেন, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। অভিযুক্ত ব্যক্তি কর্তৃপক্ষ এবং নির্যাতিতা ও তাঁর পরিবারের কাছে ক্ষমা চেয়ে বিষয়টি মিটমাট করে নেওয়ার পরামর্শ দেয়।

নির্দেশ অনুসরণ করে, পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করে। নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করে বয়ান রেকর্ড করা হয়। পুলিশ নিশ্চিত করেছে যে মহিলার ভিডিও বিবৃতিতে স্পষ্টভাবে ওই নার্সিং স্টাফকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সহায়তা করছে। এই ঘটনার বিষয়ে মন্তব্য করে, ইএসআইসি মেডিক্যাল কলেজের ডিন ডাঃ অসীম দাস বলেন, “তদন্তের জন্য দল গঠন করেছি। দলটি শনিবারের মধ্যে তাদের রিপোর্ট জমা দেবে। যে দোষী সাব্যস্ত হবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

‘হাম দো হামারে দো’ যেন প্রহসন! ৫৫ বছর বয়সে ১৭ তম সন্তানের জন্ম দিলেন মহিলা

প্রেমিকের সঙ্গে মিলে বৃদ্ধ স্বামীকে খুন করে গ্রেফতার তরুণী স্ত্রী

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর রাজস্থানে মুক্ত ইটাহারের পরিযায়ী শ্রমিক

খোদ বিচারকের মঙ্গলসূত্র ছিনতাই করে গ্রেফতার দশ মহিলা চোর

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে রাজস্থান থেকে গ্রেফতার সরকারি কর্মচারী

‘ভারতের নারীশক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে ধ্বংস ডেকে এনেছে সন্ত্রাসীরা’: প্রধানমন্ত্রী

২৮ লক্ষের চাকরি ছেড়ে ৪০০ কোটির সাইবার জালিয়াতি এমবিএ পাস যুবকের

‘কোটাতেই শুধু কেন পড়ুয়ারা আত্মহত্যা করছে?’, রাজস্থান সরকারকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00