সুপ্রিম কোর্টে আরজি কর মামলার পরবর্তী শুনানি ১৪ অক্টোবর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দুর্গাপুজোর ছুটির শেষে ফের আরজি কর মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) আরজি করের তরুণী চিকি‍ৎসককে ধর্ষণ করে খুনের মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে। টানা কয়েক ঘন্টা ধরে চলে শুনানি। রাজ্য সরকার ও সিবিআইকে বেশ কয়েকটি নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশে যেমন জুনিয়র চিকি‍ৎসকদের সব ধরণের পরিষেবা দিতে বলা হয়েছে, তেমনই তদন্তের আওতায় কারা রয়েছে, সেই তালিকা সিবিআইকে জমা দিতে বলা হয়েছে। রাজ্য সরকারকে সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে ৩১ অক্টোবরের মধ্যে সিসিটিভি বসানোর কাজও সম্পূর্ণ করতে বলেছে। শুনানি শেষে মামলার পরবর্তী শুনানির দিন ক্ষণ ঘোষণা করা হয়। আগামী ১৪ অক্টোবর এই মামলার ফের শুনানি হবে।

এদিন বিকেল চারটের খানিকবাদে শুনানি শুরু হয় শীর্ষ আদালতে। শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী জানান, জুনিয়র চিকি‍ৎসকরা শুধুমাত্র জরুরি পরিষেবা দিচ্ছেন। বহির্বিভাগ ও অন্য ক্ষেত্রে পরিষেবা দিচ্ছেন না তাঁরা। সঠিক পরিষেবা না পাওয়ায় রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে। ওই কথায় আপত্তি জানান জুনিয়র চিকি‍ৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ। মক্কেলদের আড়াল করতে তিনি দাবি করেন, প্রয়োজনীয় পরিষেবা দেওয়া হচ্ছে। তখন প্রধান বিচারপতি জানতে চান, কেন শুধু প্রয়োজনীয় পরিষেবা কথা বলা হচ্ছে? তা হলে কি সব চিকি‍ৎসক সব ডিউটি করছেন না? জবাবে ইন্দিরা জানান, জুনিয়র চিকি‍ৎসকরা জরুরি পরিষেবায় রয়েছেন। জরুরি পরিষেবার মধ্যে ওপিডি ও আইপিডি উভয়ই পড়ে। এর পরেই প্রধান বিচারপতির মন্তব্য, হাসপাতালের বহির্বিভাগ ও অন্য ক্ষেত্রগুলি-সহ সমস্ত প্রয়োজনীয় পরিষেবা কাজ করবেন জুনিয়র চিকি‍ৎসকরা।

এদিন শুনানিতে জুনিয়র চিকি‍ৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ বলেন, ‘এটা সাধারণ খুন ও ধর্ষণের ঘটনা হিসাবে দেখলে ভুল হবে। আমাদের কাছে চার জনের নাম রয়েছে। দু’জনের নাম আমরা সিবিআইকে দিয়েছি। তদন্তের আওতায় আসা হাসপাতালের সাত জনকে আপাতত সাসপেন্ড (নিলম্বিত) করার নির্দেশ দেওয়া হোক।’ তিনি যুক্তি দেখান, ‘তদন্তের আওতায় যাঁরা রয়েছেন তাঁরা এখনও হাসপাতালে কাজ করছেন এবং তাঁরা প্রভাব খাটাতে পারেন।’ রাজ্যের আইনজীবী জানান, তরুণী চিকি‍ৎসককে খুনের ঘটনায় অভিযুক্ত পাঁচ জনকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। তিনি যত প্রভাবশালীই হোন না কেন, কারা সিবিআইয়ের তদন্তের তালিকায় রয়েছে সেই তালিকা পাওয়া গেলেই তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। তখনই প্রধান বিচারপতি নির্দেশ দেন, কারা তদন্তের আওতায় রয়েছেন তাঁদের নাম সিবিআই রাজ্যকে দিলে পদক্ষেপ করতে হবে।

শুনানিতে রাজ্যের আইনজীবীর কাছে প্রধান বিচারপতি জানতে চান, মেডিকেল কলেজগুলিতে নিরাপত্তার স্বার্থে সিসিটিভি বসানোর কাজ কতদূর এগিয়েছে? রাজ্যের আইনজীবী তখন জানান, ‘উদ্ভূত বন্যা পরিস্থিতির কারণে কাজ কিছুটা থমকে গিয়েছে। ১৫ অক্টোবরের মধ্যে ২৮টি হাসপাতালে সিসিটিভি বসানো এবং শৌচাগার নির্মাণ ও সংস্কারের কাজ হয়ে যাবে।’ সে কথা শুনে প্রধান বিচারপতি নির্দেশ দেন, ‘৩১ অক্টোবরের মধ্যে যাতে কাজ সম্পূর্ণ হয় তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে।’

 

আরজি কর কাণ্ডের তদন্তে ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই

আরজি কর মামলা: সিবিআই’র চতুর্থ স্টেটাস রিপোর্টে কী রয়েছে?

তৃণমূলপন্থী জুনিয়র ডাক্তারদের নিয়ে নতুন সংগঠনের কমিটি ঘোষিত

আরজি কর কাণ্ডে আরও তদন্ত চেয়ে পরিবারের আর্জিতে সাড়া সুপ্রিম কোর্টের

‘তাড়াহুড়োর প্রয়োজন নেই’, আরজি করের নির্যাতিতার পরিবারের জরুরি শুনানির আর্জিতে সায় দিল না সুপ্রিম কোর্ট

RG Kar: সঞ্জয়ের ফাঁসি চেয়ে রাজ্যের আর্জি খারিজ হাইকোর্টের

জেলে বড় দায়িত্ব পালন করতে হবে আরজি কর ধর্ষণ-খুন কাণ্ডের আসামি সঞ্জয়কে

ঘুম ভাঙল সিবিআইয়ের, বুধের বিকেলেই সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]