Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘গদ্দার’ বিতর্কের মাঝে নতুন পোস্ট, এবার গানে-গানে শিবসেনাকে কটাক্ষ কুণাল কামরার

স্ট্যান্ড-আপ কমেডিয়ান কুণাল কামরার করা রসিকতা নিয়ে রীতিমতো উত্তাল মহারাষ্ট্র। নাম না করেই উপ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে 'গদ্দার' বলেছেন কুণাল কামরা

Share:

নিজস্ব প্রতিনিধি: স্ট্যান্ড-আপ কমেডিয়ান কুণাল কামরার করা রসিকতা নিয়ে রীতিমতো উত্তাল মহারাষ্ট্র। নাম না করেই উপ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে ‘গদ্দার’ বলেছেন কুণাল কামরা। আর তাতেই উত্তপ্ত রাজনীতি। এমন বিতর্কে সরব হয়েছেন অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব। আবার অনেকেই কুণালকে সমর্থন করেছেন। তবে এই ঘটনায় এখনও থিতু হননি কুণাল, এই আবহে শিবসেনাকে কটাক্ষ করে আবারও একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করলেন তিনি। গতমাসে একটি কমেডি শোয়ে কুণাল কামরা ‘ভোলি সি সুরাত’ গানের তালে বাঁধা একটি প্যারোডি উপস্থাপন করেছিলেন। যেখানে তিনি একনাথ শিন্দের শারীরিক ভঙ্গি, হাঁটাচলা সবটার বর্ণনা দিয়েছিলেন। এবং নাম না করেই তাঁকে ‘গদ্দার’ বলেন। আর এই ভিডিওটি প্রকাশ্যে আসা মাত্রই রীতিমতো শোরগোল পড়ে যায়। শিবসেনা কর্মীরা ভাঙচুর চালায় মুম্বইয়ের হ্যাবিটাট স্টুডিও।

ইতিমধ্যেই বৃহন্মুম্বই কর্পোরেশন এই স্টুডিওর অবৈধ অংশগুলি ভেঙে ফেলেছে। যেখানে দাঁড়িয়ে কুণাল মজার প্যারোডিটি উপস্থাপন করেছিলেন। পাশাপাশি কুণালের বিরুদ্ধে একাধিক FIR দায়ের হয়। তাঁকে মুম্বই পুলিশ তলব করেছে। এমনকী অভিযোগ উঠেছে, বিরোধী দলের মদতে কুণাল কামরা এমনটা করেছেন।এবং তাঁকে পারিশ্রমিকও দেওয়া হয়েছে। কিন্তু বিষয়টি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন তিনি এবং আইনজীবীর মাধ্যমে মুম্বই পুলিশকে চিঠি পাঠিয়েছেন, এবং এক সপ্তাহ সময় চেয়েছেন। এদিকে বিতর্কের মাঝে ইনস্টাগ্রামে শেয়ার করা নতুন ভিডিও শেয়ার করেছেন। এবং কুণালকে গাইতে দেখা যায়, ‘আমরা একদিন গরিব হব, আমাদের মনে কুসংস্কার আছে, দেশ ধ্বংস হয়ে যাবে। চারিদিকে দাঙ্গা হবে, চারিদিকে পুলিশের ঝামেলা থাকবে। আমরা কাঙাল হয়ে যাব একদিন।’ গানটির পাশাপাশি তিনি শিবসেনাদের হ্যাবিটাট স্টুডিও ভাঙচুরের একটি ভিডিও জুড়ে দিয়েছেন। তবে এ নিয়ে এখনও মন্ত্রীমহল কোনও প্রতিক্রিয়া এখনও জানাননি।

 

 

View this post on Instagram

 

A post shared by Kunal Kamra (@kuna_kamra)

এদিকে মঙ্গলবার গদ্দর বিতর্কে একনাথ শিন্দে প্রথম মুখ খুলেছেন। এবং জানিয়েছেন, ‘অবশ্যই সবার বাক স্বাধীনতা রয়েছে, কিন্তু বাকস্বাধীনতার একটা সীমা রয়েছে। প্রতিটি কর্মেরই একটি প্রতিক্রিয়া আছে।” তবে শিবসেনাদের এমন তাণ্ডব থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন একনাথ শিন্দে। মরাঠা সংবাদ মাধ্যমের একটি সাক্ষাৎকারে শিন্দে কামরার উদ্দেশ্যে বলেন, ‘নিশ্চয়ই কৌতুকাভিনেতা কারও নির্দেশে কাজ করছেন। গণতন্ত্রে স্বাধীনতা গুরুত্বপূর্ণ, কিন্তু ব্যক্তিগত স্বার্থের জন্য কারও সম্পর্কে অবমাননাকর মন্তব্য করা অগ্রহণযোগ্য। আমার কথা ভুলে যান, এই ব্যক্তি মোদিজি, প্রাক্তন প্রধান বিচারপতি, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিল্পপতিদের কাউকে ছাড়েন নি। কোনও ব্যক্তি সীমা ছাড়িয়ে গেলে সমস্যা তো তৈরি হবেই। এটা কখনই বাক স্বাধীনতা হতে পারেনা। বরং কারও সুপারিশে তিনি এই কাজ করেছেন। অতীতে এই কৌতুকশিল্পী তার আচরণের জন্য বিমানে নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছিলেন। এবং তাঁর বিরুদ্ধে জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগও রয়েছে।’ যদিও এই বিতর্কিত বিষয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নভিশ ক্ষমা চাইতে বললে তিনি তামিলনাড়ু পুলিশে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তিনি কোনও দোষ করেননি। তাই কোনভাবে ক্ষমা চাইবেন না। তবে আইন যা বলবে তাই করবেন তিনি। তবে এই বিতর্কে কুণালের পাশে দাঁড়িয়েছেন জয়া বচ্চন, উদ্ধব ঠাকরের মতো একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বরা।

‘নিজের ঝুঁকিতে আসুন’,কুণাল কামরাকে হুমকি দিয়ে নিজেই বিপাকে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা

মহারাষ্ট্র বিধানসভায় ধুন্ধুমার! ‘হাম হোঙ্গে কাঙ্গাল’ গেয়ে ফের মুখ্যমন্ত্রীকে বিঁধলেন কুণাল কামরা

বড় স্বস্তি কুণাল কামরার, গ্রেফতারি থেকে রক্ষাকবচ বম্বে হাইকোর্টের

‘মোদি জি, মেলোনি জি কে পিছে…..’ এবার প্রধানমন্ত্রীকে নিশানা কুণাল কামরার

‘ওখানের চেয়ে মানসিক হাসপাতালে যাওয়া ভাল’, বিগবসের প্রস্তাব প্রত্যাখ্যান কুণাল কামরার

‘গদ্দার’ বিতর্কে এফআইআর বাতিলের আর্জিতে বম্বে হাইকোর্টে দ্বারস্থ কুণাল কামরা

শিন্ডে ‘গদ্দার’ বিতর্কের জের! বুক মাই শো থেকে সরল কুণাল কামরার কমেডি কন্টেন্ট

কুণাল কামরার মুম্বইয়ের বাড়িতে পুলিশের হানা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00