Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সরলতার সুযোগ নিয়ে দশম শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থা প্যারা টিচারের

নিজস্ব প্রতিনিধি,পূর্বস্থলী: সরলতার সুযোগ নিয়ে ফের যৌন হেনস্তার শিকার হল এক দশম শ্রেণীর ছাত্রী।ওই নাবালিকা পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর বাসিন্দা।জানা যায়,সে যে স্কুলে পড়ে সেই স্কুলের এক প্যারা টির্চারের বিরুদ্ধে অভিযোগ।এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে ওই স্কুলেরই ওই প্যারা টিচার।তার বাড়ি নাদন ঘাটের ,গঙ্গা নন্দপুরে। তাঁর নাম ভবতোষ বিশ্বাস(Bhavotosh Biswas)।ওই নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে গ্ৰেফতার […]

নাটক করে ‘উই ওয়ান্ট জাস্টিস’ না বলে, বিধানসভার বিলকে সমর্থন করুন: ফিরহাদ

নিজস্ব প্রতিনিধি : বিজেপির কাউন্সিলর মানে দুজন। যাতে তারা আপনাদের ক্যামেরা নজর পায় তার জন্য তারা দাবি করছিলেন। জাস্টিস ফর হুম? সিবিআই তাড়াতাড়ি ফাইন্ডিং পেয়ে চার্জশিট দাখিল করুক। যদি প্রমাণ লোপাট হয় তাহলে সেটা চার্জশিটে লিখে দিক। একজন আমার মেয়ে খুন হয়েছে। রোজ কতদিন চলবে নাটক। নারী সমাজকে অবলা অবলা করবে কতদিন? নারী সমাজ শক্তির […]

‘শিক্ষারত্ন’ পাচ্ছেন সাহুডাঙ্গীহাট পি কে রায় হাই স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরী

নিজস্ব প্রতিনিধি,সাহুডাঙ্গীহাট:২০২৪ সালের পশ্চিমবঙ্গ সরকারের ‘শিক্ষারত্ন’ পাচ্ছেন রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সাহুডাঙ্গীহাট পিকে রায় হাই স্কুলের(P. K. Roy High School) প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরী(Pradip Chowdhury)। ১৯৯৯ সালে বিজ্ঞান বিষয়ে সহ-শিক্ষক হিসেবে শিক্ষক জীবন শুরু করেন এই স্কুলে। এরপর ২০১৯ সালে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেন প্রদীপবাবু। দায়িত্ব নেওয়ার পর থেকেই এই স্কুলের শিক্ষার পরিবেশের […]

কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে হুমকি দেওয়ার অভিযোগ ৩ ইউটিউবারের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে হুমকি দিলেন তিন ইউটিউবার। রীতিমত সোশ্যাল নেটওয়ার্কিং সাইডে পোস্ট করে আরজি করের মত কান্ড তার সঙ্গে ঘটবে এই ধরনের হুমকি দেওয়া হয় ওই আইপিএস(IPS) অফিসারকে। কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের করা পোষ্টের মধ্যে কুৎসিত ভাষায় নানা ধরনের মন্তব্য করেন ঐ তিন ইউটিউবার। এই ঘটনায় হেয়ার স্ট্রীট […]

গোমাংস খাওয়ার অভিযোগে হরিয়ানায় পিটিয়ে মারা হল বাংলার শ্রমিককে

নিজস্ব প্রতিনিধি, বাসন্তি ও বসিরহাট : বাড়ির লোকের মুখে হাসি ফোটাতে তিনি দু বছর আগে গেছিলেন হরিয়ানাতে।আজ তিনি ফিরছেন। কিন্তু তবু পরিবারের মুখে হাসি নেই। তিনি ফিরছেন একদম কফিন বন্দি হয়ে।দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তি থানার(Basanti P.S.) সাঘির মল্লিক হরিয়ানায় গেছিলেন পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে। বাড়িতে রয়েছেন তার বৃদ্ধ বাবা, মা, ভাই, বোন স্ত্রী […]

আরজি কর চত্বরে ফের ১৫ দিনের জন্য জারি ১৬৩ ধারা

নিজস্ব প্রতিনিধি: আরজি কর চত্বরে বড় ধরনের জমায়েতের ক্ষেত্রে নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়াল কলকাতা পুলিশ। আজ শুক্রবার কলকাতা পুলিশের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী রবিবার (১ সেপ্টেম্বর) থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আরজি কর চত্বর সংলগ্ন এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা (পুরনো ১৪৪ ধারা) জারি থাকছে। নির্দেশিকা অমান্য করলে নেওয়া হবে কড়া […]

‘৩১ বছর যে বাঙালির কাছে নিজেকে সঁপে দিলাম, আজ তাঁরাই আমাকে ট্রোল করছে’: নচিকেতা

এই বিষয়ে রীতিমতো মর্মাহত নচিকেতা। খানিকটা আক্ষেপের সুরেই একটি সংবাদমাধ্যমকে নচিকেতা বললেন, প্রথম প্রতিবাদ তো তিনিই করেছিলেন।

 জানেন কি, ব্রাজিলেও রয়েছে বিশ্বকবির নামে স্কুল ?

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : হঠাৎ যদি আপনি শোনেন যে, বাংলা থেকে প্রায় ১৫,০০০ কিমি. দূরে ব্রাজিলের শিশুরা কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত স্কুলে রবীন্দ্র আদর্শে পড়াশোনা করছে, সেটা শুনে অবাক হবেন তো ? হ্যাঁ, তবে হওয়ার কিছু নেই। ঘটনাটি হল,  ব্রাজিলের রিও ডে জেনেরিও শহরের। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে একটি বিদ্যালয় থাকা সত্যিই […]

বাখরাহাট স্কুলের শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, বনগাঁয় স্কুলে অভিভাবকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি,বাখরাহাট ও বনগাঁ: আর কয়েকদিন পরেই শিক্ষক দিবস। কিন্তু তার আগে কোন স্কুলে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। কোথাও আবার ধর্ষণে অভিযুক্ত শিক্ষক জামিন পেয়ে স্কুলে এলে তাকে রাখা যাবে না এই দাবিতে অভিভাবকদের বিক্ষোভ।মুচিসা প্রাইমারি স্কুলে(Muchisa Primary School) শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ। ঘটনাস্থল বাখরাহাট রোড, দক্ষিণ ২৪ পরগনা জেলা।শিক্ষকের নাম মহাদেব।অভিযোগ ৩-৫ […]

শাহি মন্ত্রকের দেওয়া জেড প্লাস নিরাপত্তা নিতে অস্বীকার শরদ পওয়ারের

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সারাক্ষণ উর্দিধারীদের ‘নিরাপত্তা রক্ষী’ হিসাবে পেতে যেখানে অনেকেই ডিগবাজি খেয়ে গেরুয়া চোলা গায়ে জড়াচ্ছেন, সেখানে ব্যতিক্রমী পথে হাঁটলেন শরদ পওয়ার। মরাঠা স্ট্রংম্যান সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া জি প্লাস ক্যাটেগরির নিরাপত্তা নিতে অস্বীকার করেছেন। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নিরাপত্তার ক্ষেত্রে হুমকি দেওয়ার কারণে তিন জনকে জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। […]

প্যারালিম্পক্সে দৌড়ে দেশকে ব্রোঞ্জ এনে দিলেন প্রীতি পাল

নিজস্ব প্রতিনিধি: প্যারালিম্পিক্সের দ্বিতীয় দিনে ভারতের জয়-জয়কার। শুক্রবার শুটিংয়ে রেকর্ড গড়ে দেশকে সোনা এনে দিয়েছিলেন অবনী লেখেরা। আর তার কয়েক ঘন্টার মধ্যেই ট্র্যাক ও ফিল্ড ইভেন্টে দেশকে ব্রোঞ্জ পদক এনে দিলেন প্রীতি পাল। উত্তরপ্রদেশের মেয়ে মহিলাদের ১০০ মিটার দৌড়ের টি-৩৫ বিভাগে ব্রোঞ্জ জিতলেন। পদক জিততে প্রীতি সময় নিয়েছেন ১৪.২১ সেকেন্ড। সোনা জিতেছেন চিনের জিয়া ঝৌ […]

মহিলা কমিশনের দফতরে প্রতীকী তালা ঝুলিয়ে রাস্তায় বসে বিক্ষোভ লকেটদের

নিক্কো পার্কের কাছে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বাসে করে করুণাময়ী যাওয়ার কথা ছিল মিছিলে তাঁদের। কিন্তু মাঝপথেই পুলিশ সেই বাস আটকে দেয়।

এআইয়ের তৈরি রেসিপি কী গ্রাহকরা খেতে পারবে ?

নিজস্ব প্রতিনিধি : এআই প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কিনা সম্ভব হচ্ছে না ? চোখের পলকে গল্প, প্রত্যাশিত ছবি থেকে শুরু করে বড় বড় ডকুমেন্টারি কাজও নিমেষে করে ফেলছে। দৈনন্দিন জীবনের নানান সমস্যার উপায়ও বাতলে দিতে সক্ষম এই এআই। মানুষের সহকারী বন্ধুতে পরিণত হয়েছে এআই। তবে এবার খাবারেও বা বাদ যাবে কেন ? এআই […]

বাজেট ফ্রেন্ডলি ২ টি স্মার্টফোন নিয়ে বাজার মাতাতে আসছে Motorola

নিজস্ব প্রতিনিধি: প্রযুক্তি সংস্থা Lenovo-র অধীনস্থ Motorola তাদের নতুন বাজেট স্মার্টফোন Moto G55 এবং Moto G35 ইউরোপের বাজারে লঞ্চ করেছে। এই দুটি ফোনের মধ্যে বেশিরভাগ স্পেসিফিকেশন এবং ডিজাইন মিল থাকলেও, Moto G55 স্মার্টফোনটি চলে MediaTek Dimensity 7025 চিপসেটের ওপর। অন্যদিকে, Moto G35 ফোনে আছে Unisoc T760 চিপসেট। দু’টি ফোনেই রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। যার […]

মোদি সরকারকে চাপে রাখতে দুশমনি ভুলে পাকিস্তানের ঘনিষ্ঠ হচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: যাদের দাসত্ব থেকে মুক্তি পেতে ১৯৭১ সালে আত্মবলিদান দিয়েছিলেন কয়েক লক্ষ বাঙালি, সেই পাকিস্তানের সঙ্গে দহরম-মহরম শুরু করে দিল মুহাম্মদ ইউনূসের সরকার। শুক্রবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফোনালাপের সময়ে দুই দেশের মধ্যে সম্পর্ক পুনরুজ্জীবনে রাজি হয়েছেন দুই শীর্ষ নেতা। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ভারতকে […]

বিখ্যাত ফুটবলারের সঙ্গে প্রেম করছেন দিতিপ্রিয়া, কে সে জানেন?

তবে প্রেমিকের পরিচয়ও কখনই প্রকাশ্যে আনেননি তিনি। তবে ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, জনপ্রিয় ফুটবলার শমীক মিত্রের সঙ্গে সম্পর্কে রয়েছেন দিতিপ্রিয়া। যিনি এখন চেন্নাই এফসি টিমের গোলকিপার।

নামী কোম্পানির কর্মী পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে ৩ লক্ষ টাকার গহনা নিয়ে চম্পট

নিজস্ব প্রতিনিধি,মালদা: নামী কোম্পানির পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে ছলনা করে প্রায় ৩ লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠেছে মালদা শহরের গোলাপট্টি এলাকায়। অভিযোগের ভিত্তিতে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার(Englishbazar P.S.) পুলিশ।পরিবার সূত্রে জানা গিয়েছে,শুক্রবার দুপুরে বাড়ির গৃহকর্ত্রী কাঞ্চন সারদা (৬৯) ও কাজের মাসি বাড়িতে ছিলেন। সেই সময় […]

পাটের বস্তার দাম বাড়াচ্ছে কেন্দ্র, উপকৃত হবেন শ্রমিক ও চাষীরা

পার্থ ভৌমিকের চিঠির পরে পরেই কেন্দ্রের সিদ্ধান্ত। পাটের বস্তার দাম প্রতি টনে ৩ হাজার টাকা মতো বাড়বে বলে আশা করছে রাজ্যের চট শিল্পমহল।

বঙ্গোপসাগরে জাহাজডুবিতে নিখোঁজ বারাসতের যুবক, উৎকণ্ঠায় পরিবার

নিজস্ব প্রতিনিধি,বারাসত: বিয়ের আর মাত্র ৫ মাস বাকি তার আগেই সলিল সমাধি সব স্বপ্নের। উদ্বেগ আর শূন্যতায় প্রহর কাটছে বারাসতে হৃদয়পুরের শান্তিনগর(Shantinagar) এলাকার রায় পরিবারের। কলকাতা খিদিরপুর ডক থেকে আন্দামানের(Anadaman) পোর্ট ব্লেয়ার যাওয়ার পথে বঙ্গোপসাগরে পণ্যবাহী জাহাজ ডুবি হয়। সেই খবর ছাব্বিশ অগস্ট সন্ধ্যায় এসে পৌঁছায় ওই জাহাজে কেবিন ক্রু মেম্বার রাহুল রায়ের বাবা সুবোধ […]

জেনে নিন দেশের অন্যতম প্রাচীন শিবমন্দিরের অজানা কাহিনী 

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : দেবভূমি ভারতের মাটিতে এমন কিছু মন্দির আছে, যা সত্যিই চমকে দেওয়ার মতো। এই সমস্ত মন্দিরের মধ্যে দেবাদিদেব  মহাদেবের বিশেষ কিছু মন্দিরের স্থাপত্য ভাস্কর্য দেখলে চোখ কপালে ওঠার উপক্রম হয়। হয়তো সে মন্দিরগুলির জ্যোতির্লিঙ্গের মতো বা ধামের মতো কোনও পৌরাণিক বিশেষত্ব নেই, কিন্তু মন্দিরগুলির কারুকার্য ও স্থাপত্যশৈলীর নমুনা দেখলে অবাক না হয়ে থাকা […]

Paris Paralympics: সব রেকর্ড ব্রেক, শুটিংয়ে ফের সোনা জয় অবনীর, ব্রোঞ্জ জিতলেন মোনা

প্যারিস প্যারালিম্পিক্সের প্রথমেই ভারতের একটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ পদক ঢুকে গেল। ২২ বছর বয়সী অবনী ফাইনালে ২৪৯.৭ পয়েন্ট স্কোর করেছিল, যা প্যারালিম্পিক্সের রেকর্ড নম্বর।

0:00