নিজস্ব প্রতিনিধি,ধানবাদ: পহেলগাঁওয়ের অমানবিক হত্যাকাণ্ডে শোকাহত সকলেই। জঙ্গি হামলার সঙ্গে জড়িত সকলেকেই ধরার কাজ শুরু করে দিয়েছে প্রশাসন। এই ঘটনার নিন্দা জড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। এই উত্তপ্ত পরিবেশের মধ্যেই ঝাড়খণ্ডের ধানবাদ এলাকা হদিশ পাওয়া গিয়েছে জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখা এক দলের। জানা গিয়েছে, অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (ATS)-র হাতে ধরা পড়েছে মহিলা-সহ ৪ জন ধৃত।
কাশ্মীরের বৈসরনি উপত্যাকায় জঙ্গিরা যে হামলা চালিয়ে ছিল তাঁতে প্রাণ হারিয়েছিল ২৬ জন হিন্দু। এই ঘটনায় আতঙ্কে কেঁপে উঠেছে গোটা দেশ। এবার সেই জঙ্গি গোষ্ঠী হিজবুল তাহরি, আল-কায়দা ও আইসিস-এর সঙ্গে যুক্ত থাকার সন্দেহে ঝাড়খণ্ডের ধানবাদে গ্রেফতার করা হয়েছে মহিলা সহ চারজনকে। এদের গ্রেফতার করে সেইব সেখানকার সন্ত্রাস দমন শাখা। সূত্রের খবর, অভিযুক্তরা বেআইনি আস্ত্র রেখে ব্যবসা চালাচ্ছিল। তার সঙ্গে জঙ্গিদের সঙ্গেও যোগাযোগ রয়েছে বলে জানা যায়।
গোয়েন্দা সূত্র থেকে জানা গিয়েছে, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের নাম গুলফাম হাসান, অয়ন জাভেদ, শেহজাদ আলম ও শবনম পারভিন। এদের কাছ থেকে দু’টি পিস্তল, ১২টি কার্তুজ, ইলেকট্রনিক গ্যাজেট ও নিষিদ্ধ সংগঠনের বেশকিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে।
আরও জানা গিয়েছে, এরা আসানসোল এলাকা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে নিজেদের ডেরা তৈরি করে এই ব্যবসা পরিচালনা করছিল। তবের এদের সঙ্গে আরও কোনও দল যুক্ত রয়েছে কিনা তা এখনও জানা যায়নি। এই বিষয় সম্পূর্ণ তদন্ত করবে ATS বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই সেখানের তদন্তকারী গোয়েন্দা বিভাগকে আরও সক্রিয় করা হয়েছে।