আমের লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ, শিউড়ে ওঠার মতো ঘটনা ঝাড়খণ্ডে

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: আম খাওয়ানোর লোভ দেখিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঝাড়খণ্ডের রাঁচি জেলার। একটি বিবাহ অনুষ্ঠানে শনিবার নক্কারজনক ঘটনাটি ঘটে। ওই নাবালিকাকে আমের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়।

শুক্রবার সন্ধ্যায় ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে চানহো গ্রামে একটি বিবাহ অনুষ্ঠানের সময় এই ঘটনা ঘটে। স্থানীয়রা বিষয়য়টি জানতে পেরে ২৫ বছর বয়সী অভিযুক্তকে মারধর করে। তারপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক তদন্তে প্রকাশ যে ধর্ষণের সময় ওই যুবক মদ্যপ অবস্থায় ছিলেন।

চানহো থানার ইনচার্জ চন্দন কুমার গুপ্ত একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “শনিবার রাতে নির্যাতিত শিশুটির মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হবে।”

জানা গিয়েছে, ৫ বছরের শিশুটি এবং অভিযুক্ত যুবক একই গ্রামের বাসিন্দা। শুক্রবার সে গ্রামেরই একটি বিবাহ অনুষ্ঠানে গিয়েছিল। সেখানেই শিশুটিকে দেখতে পায় অভিযুক্ত। তারপর তাকে আমের প্রলোভন দেখিয়ে কাছের একটি বাগানে নিয়ে যায়। সেখানেই নাবালিকাকে ধর্ষণ করা হয়, বলে পুলিশ সূত্রে খবর।

বেশ কিছুক্ষণ পর বিষয়টি জানাজানি হয়। এরপর ক্ষিপ্ত গ্রামবাসী অভিযুক্তকে বেধড়ক মারধর করে। খবর যায় পুলিশে। তারা ঘটনাস্থলে এসে স্থানীয়দের মারের হাত থেকে যুবককে উদ্ধার করে। পরে সবকিছু জানার পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে চাঞ্চল্য। অভিযুক্ত যুবকের কড়া শাস্তির দাবি জানিয়েছেন সকলে।

২৫ শতাংশ ডিএ প্রদানের আগেই ফের একবার শীর্ষ আদালতের দ্বারস্থ নবান্ন, কোন দিকে ঘুরছে মামলার মোড়   

কোন হিন্দি সিনেমা দেখে স্বামীকে খুনের ছক কষেছিলেন সোনম, জানেন কী?

এখন আর ৪ ঘণ্টা নয়, ট্রেনের টিকিট কনফার্ম হয়েছে কিনা জানতে পারবেন ২৪ ঘণ্টা আগে

বিয়েবাড়ি থেকে ‘ভ্যানিশ’ কনে, আক্কেল গুড়ুম বরের

ভয় ধরাচ্ছে করোনা, ভারতে মোট অ্যাক্টিভ ৬,৮১৫, মৃত ৩

‘রাজা ঘনিষ্ঠ হচ্ছে, আমার ভাল লাগছে না’, সোনমের চ্যাট থেকে উদ্ধার চাঞ্চল্যকর তথ্য

দিল্লি বিমানবন্দরে টানা ৯০ দিন বন্ধ ১১৪টি বিমানের ওঠানামা

গর্ভস্থ সন্তান মৃত জানিয়েছিল সরকারি হাসপাতাল, তারপরেই ঘটল মিরাকেল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]