শেয়ারবাজারে ফের ব্ল্যাক ফ্রাইডে, এক ধাক্কায় হাজার সূচক খোয়াল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: স্বস্তি উধাও। সপ্তাহের শেষ কর্মদিবসে ফের হাহাকার শেয়ারবাজারে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এক ধাক্কায় হাজারের কাছাকাছি সূচক খোয়াল সেনসেক্স। নিফটি হারিয়েছে ৩০০ সূচকের কাছাকাছি। লগ্নিকারীদের পকেট থেকে গায়েব হয়েছে কযেক লক্ষ টাকা। শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা সেবি’র নয়া চেয়ারম্যানের নাম ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই সেনসেক্স ও নিফটিতে ধস লগ্নিকারীদের কপালে চিন্তার ভাঁজ গভীর করেছে।

মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে আসীন হওয়ার পরেই বিভিন্ন দেশকে করের প্রত্যাঘাত করে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তার প্রভাব পড়েছে দালাল স্ট্রিটেও। বেশ কয়েকদিন ধরেই রক্তক্ষরণে জর্জরিত হয়ে পড়েছিল শেয়ারবাজার। তবে চলতি সপ্তাহে খানিকটা হলেও ঘুরে দাঁড়িয়েছিল সেনসেক্স ও নিফটি। গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ৭৪ হাজার ৬১২ দশমিক ৪৩ পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। কিন্তু এদিন সকালে আগের দিনের চেয়ে ৪১০ সুচক কম নিয়ে লাল জোনে থেকেই লেনদেন শুরু হয়েছিল। বাজার খোলার সময়ে সেনসেক্স ছিল ৭৪,২০১.৭৭ পযেন্ট। বাজার খুলতেই গোঁত্তা খেয়ে নিচের দিকে নামতে থাকে সেনসেক্স ও নিফটি।

হু-হু করে নিচের দিকে নামতে নামতে ৭৩,৫৭৯.৪৪ সূচকে পৌঁছে যায় সেনসেক্স। আর ২২,৪৩৩.৪০ সূচক নিয়ে লেনদেন শুরু করা নিফটি নেমে যায় ২২,২২৪.১০ পয়েন্টে। রিলায়েন্স ও এইচডিএফসি ছাড়া বিএসই’র ৩০ শীর্ষ সংস্থার সবগুলোর শেয়ারদরই কমেছে। সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে নিফটির ব্যাঙ্ক ও তথ্য প্রযুক্তি ক্ষেত্র। বাজার বিশেষজ্ঞদের মতে, মেক্সিকো, কানাডা ও চিনের উপরে ডোনাল্ড ট্রাম্প যে কর আরোপ করেছেন তার জেরে গোটা বিশ্বের শেয়ারবাজারে ধস নেমেছে। সেই প্রভাব পরেছে দালাল স্ট্রিটেও।

শুক্র সকালেই তেজি ঘোড়ার মতো দৌড় সেনসেক্সের, লগ্নিকারীদের মুখে চওড়া হাসি

নিম্নমুখী শেয়ারবাজার, কপালে চিন্তার ভাঁজ লগ্নিকারীদের

মঙ্গলের সকালেই শেয়ারবাজারে তেজী ঘোড়ার মতো দৌড়চ্ছে সেনসেক্স

সোম সকালেই ভূমিকম্প শেয়ারবাজারে, ১৯ লক্ষ কোটি টাকা গায়েব লগ্নিকারিদের

ট্রাম্পের কর বোমায় রক্তাক্ত শেয়ারবাজার, ৮৩২ সূচক খোয়াল সেনসেক্স

ট্রাম্প এফেক্টস! সপ্তাহের শুরুতেই রক্তস্নাত শেয়ারবাজার, ৭৫০ সূচক খোয়াল সেনসেক্স

মঙ্গলেও রক্তস্নান শেয়ারবাজারের, একদিনে ৯ লক্ষ কোটি টাকা গায়েব লগ্নিকারীদের

ফের রক্তাক্ত শেয়ারবাজার, একদিনে ১২৩৫ পয়েন্ট পড়ল সেনসেক্স, গায়েব ৭ লক্ষ কোটি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]