মঙ্গলের সকালেই শেয়ারবাজারে তেজী ঘোড়ার মতো দৌড়চ্ছে সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির ফলে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হওয়ার দোলাচলে সোমবার ভয়াবহ পতনের সাক্ষী ছিল ভারতীয় শেয়ারবাজার। সপ্তাহের প্রথম দিনে পতনের ধাক্কায় ক্ষতবিক্ষত হয়েছিল বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই), ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই)। মঙ্গলবার সকালে বাজার খুলতেই রক্তক্ষরণের যন্ত্রণা ভুলে তেজো ঘোড়ার মতো ছুটে চলতে শুরু করেছে সেনসেক্স-নিফটি। প্রায় হাজার সূচকের বেশি নিয়ে ব্যবসা করছে সেনসেক্স। নিফটি ২৫৫ সূচচক বেড়ে সাড়ে ২২ হাজার ছোঁয়ার মুখে।

গতকাল সোমবার সকালে বাজার খোলার মুহূর্তে ভারতীয় শেয়ার বাজার ১০ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। সকালে লেনদেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সেনসেক্স ৩,৯৩৯.৬৮ পয়েন্ট কমে ৭১,৪২৫.০১ দাঁড়ায়। এই সময়ের মধ্যে নিফটিও ১,১৬০.৮ পয়েন্ট কমে ২১,৭৪৩.৬৫ এ পৌঁছোয়। বিএসইতে তালিকাভুক্ত সমস্ত সংস্থার বাজার মূলধন ২০.১৬ লক্ষ কোটি টাকা কমে ৩৮৩.৯৫ লক্ষ কোটি টাকায় দাঁড়ায়। দেশের অন্যতম বৃহৎ সংস্থা টাটা স্টিলের শেয়ারের দর এক ধাক্কায় ১০ শতাংশ কমে যায়। একই হাল জিন্দাল, নালকো, আদানি এন্টারপ্রাইজ়েস, সেল, হিন্দুস্তান কপারের মতো সংস্থাগুলির। তামা, দস্তা এবং অন্যান্য শিল্প ধাতুর চাহিদা তীব্র হ্রাসের আশঙ্কাও তৈরি হয়েছে বিশ্বজুড়ে। তবে রক্তক্ষরণ শেষে বাজার বন্ধের সময় সেনসেক্সের সূচক নেমে দাঁড়িয়েছে ৭৩১৩৭.৯০ পয়েন্টে। ২২২৬.৭৯ পয়েন্ট পড়েছে সেনসেক্স। শতাংশের হিসাবে যা ২.৯৬। একই দশা নিফটিরও। ৭৪২.৮৫ শতাংশ পড়ার পর নিফটি দাঁড়ায় ২২১৬১.৬০। ৩.২৪ শতাংশ পতন হয়েছে নিফটিতে।

এদিন সকালে বাজার খোলার দিকে নজর রেখেছিলেন লগ্নিকারীরা। তবে স্বস্তি দিয়ে ৮৬৩ সূচক বাড়তি নিয়ে ৭৪,০৭৩.১৩ পয়েন্ট নিয়ে লেনদেন শুরু করে সেনসেক্স। বিএসই’র ৩০ সংস্থাই সবুজ জোনে থেকে বেওসা শুরু করে। এক পর্যায়ে সেনসেক্স আগের দিনের চেয়ে ১২০০ সূচকের কাছে বেড়ে পৌঁছয় ৭৪ হাজার ৪২১ দশমিক ৬৫ সূচকে। তবে বেলা বাড়তেই নিচের দিকে নামতে শুরু করে।

কয়েক বছরের মধ্যেই হবেন কোটিপতি, শুধু এই টিপস মানলে

শুক্র সকালেই তেজি ঘোড়ার মতো দৌড় সেনসেক্সের, লগ্নিকারীদের মুখে চওড়া হাসি

নিম্নমুখী শেয়ারবাজার, কপালে চিন্তার ভাঁজ লগ্নিকারীদের

সোম সকালেই ভূমিকম্প শেয়ারবাজারে, ১৯ লক্ষ কোটি টাকা গায়েব লগ্নিকারিদের

ট্রাম্পের কর বোমায় রক্তাক্ত শেয়ারবাজার, ৮৩২ সূচক খোয়াল সেনসেক্স

শেয়ারবাজারে ফের ব্ল্যাক ফ্রাইডে, এক ধাক্কায় হাজার সূচক খোয়াল সেনসেক্স

ট্রাম্প এফেক্টস! সপ্তাহের শুরুতেই রক্তস্নাত শেয়ারবাজার, ৭৫০ সূচক খোয়াল সেনসেক্স

মঙ্গলেও রক্তস্নান শেয়ারবাজারের, একদিনে ৯ লক্ষ কোটি টাকা গায়েব লগ্নিকারীদের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]