Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হৈ হৈ কাণ্ড! পাঁচিল টপকে সংসদ ভবনে অজ্ঞাত পরিচয় ব্যক্তি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: হৈ হৈ কাণ্ড সংসদ ভবনের বাইরে। শুক্রবার সকালে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি গাছে উঠে এবং দেওয়াল টপকে সংসদ ভবনে প্রবেশ করেন। ঘটনাটি ঘটে সকাল সাড়ে ছটার দিকে।

সংসদের বাদল অধিবেশন ঘন ঘন বিঘ্নিত হয়েছে এবার। ফলে সংসদ আলচনায় ছিলই। তারপরেই এমন ঘটনায় কার্যত অবাক সকলে। লোকসভা সচিবালয়ের মতে, ২১ জুলাই শুরু হওয়া এক মাসব্যাপী অধিবেশনে ২১টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল, যার মধ্যে ৩৭ ঘন্টা ৭ মিনিট কার্যকর কার্যকাল ছিল।

২০২৪ সালে নিরাপত্তা লঙ্ঘনের একই রকম ঘটনা ঘটেছিল। সেই সময় বছর ২০-এর এক যুবক সংসদ ভবনের দেওয়াল টপকে ভেতরে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই ঘটনার একটি ভিডিও-ও ভাইরাল হয়েছিল। শর্টস এবং টি-শার্ট পরে পাঁচিল টপকানো ওই যুবককে আটকে রেখেছিলেন সশস্ত্র সিআইএসএফ কর্মীরা। তল্লাশির সময় তাঁর কাছ থেকে কোনও অপরাধমূলক ঘটনার প্রমাণ পাওয়া যায়নি।

২০০১ সালে পার্লামেন্ট অ্যাটাক হয় তা সকলেই জানেন। এরপর ২০২৩ সালে লোকসভায় শীতকালীন অধিবেশন চলাকালীন জঙ্গি হামলার বর্ষপূর্তির দিনই বড় ধরনের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটে। সংসদে যখন জিরো আওয়ার চলছিল তখন লোকসভার গ্যালারি থেকে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি সংসদের মেঝেতে লাফিয়ে পড়ে এবং ক্যানিস্টার থেকে হলুদ কাঁদানে গ্যাস ছেড়ে দেয়। তখন বক্তৃতা দিচ্ছিলেন তৃণমূল সাংসদ খগেন মুর্মু। আচমকা এমন ঘটনায় হকচকিয়ে গেলেও দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে ধরে ফেলেন সংসদ সদস্যরা। তীব্র আতঙ্ক ছড়ায় সাংসদদের মধ্যে। পরে সংসদের নিরাপত্তারক্ষীরা ওই দুই ব্যক্তিকে হেফাজতে নেয়। সেবার আতঙ্কিত হয়ে পড়েছিলেন সকলেই। সকলেরই মনে ফিরে এসেছিল ২০০১ সালের দুঃষহ স্মৃতি।

বকেয়া কবে মিলবে? এবার বাজেট অধিবেশনে সুর চড়াবে তৃণমূল

সংসদ ভবনের সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের, ভর্তি হাসপাতালে

আম্বেদকর প্রসঙ্গে শাহের বিরুদ্ধে বিশেষাধিকার নোটিশ পাঠাল তৃণমূল

প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে সংসদে প্রিয়াঙ্কা, শুরু বিতর্ক

বিতর্কের মাঝে ‘মোদি-আদানি ভাই ভাই’ লেখা ব্যাগ নিয়ে সংসদে হাজির প্রিয়াঙ্কা

এ কী কাণ্ড ! নয়া  সংসদ ভবনের ছাদ থেকে পড়ছে জল

‘চু কিত কিত কিত কিত কিত’ করে মোদিকে সংসদে দাঁড়িয়ে তীব্র কটাক্ষ কল্যাণের

‘অভিযুক্তদের কঠোরতম শাস্তি’, প্রশ্নপত্র ফাঁস কাণ্ড নিয়ে সংসদে প্রথমবার মন্তব্য রাষ্ট্রপতির   

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00