Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘অভিযুক্তদের কঠোরতম শাস্তি’, প্রশ্নপত্র ফাঁস কাণ্ড নিয়ে সংসদে প্রথমবার মন্তব্য রাষ্ট্রপতির   

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অষ্টাদশ লোকসভা গঠনের পর প্রথমবারের মতো উভয় কক্ষে ভাষণ দিলেন রাষ্ট্রপতি  দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার উভয় কক্ষে ভাষণে একাধিক বিষয়কে তুলে ধরেছেন রাষ্ট্রপতি। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিরোধী জোটের নেতারাও।

বর্তমানে ডাক্তারি প্রবেশিকা অর্থাৎ নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে  গোটা দেশ উত্তাল।  এই পরিস্থিতিতে  লোকসভার প্রথম ভাষণেই রাষ্ট্রপতি প্রশ্ন পত্র ফাঁস প্রসঙ্গ  নিয়ে বক্তব্য রাখলেন। দ্রৌপদী মুর্মু বলেন, ‘সরকার প্রশ্ন ফাঁসের ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তি দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এর আগেও অনেক রাজ্যে পেপার ফাঁসের ঘটনা ঘটেছে। দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে এ বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়াই কাম্য।‘এর পাশাপাশি রাষ্ট্রপতি বলেন, পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে কঠোর আইন করেছে সংসদ। সরকার পরীক্ষা সংক্রান্ত প্রতিষ্ঠানের জন্য অনেক কাজ করছে।

উল্লেখ্য, ৫ মে গোটা দেশে হয়ে গিয়েছে NEET-UG পরীক্ষা। হবু ডাক্তারদের ভবিষ্যতের পথ খোলে এই পরীক্ষার মাধ্যমেই। অর্থাৎ NEET পরীক্ষার মাধ্যমেই মেডিক্যাল কলেজে ভর্তি হতে পারে পড়ুয়ারা। যাঁরা উচ্চমাধ্যমিকের পরেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। এই পরীক্ষাই তাঁদের পথ প্রশস্ত করে। কিন্তু বর্তমানে মানুষ কিছু জয় করার লক্ষে সঠিক পথের থেকে বেঠিক পথই বেছে নেয়। কারণ এখন সোশ্যাল মিডিয়ায় যুগ, খুব সহজেই টাকার লোভে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। যাতে কিনা বিপাকে পড়েন অনেক নিরপরাধ পরীক্ষার্থীরাও। বর্তমানে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কাণ্ড নিয়ে  তদন্ত চলেছে সুপ্রিম কোর্টে ।

হৈ হৈ কাণ্ড! পাঁচিল টপকে সংসদ ভবনে অজ্ঞাত পরিচয় ব্যক্তি

বকেয়া কবে মিলবে? এবার বাজেট অধিবেশনে সুর চড়াবে তৃণমূল

সংসদ ভবনের সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের, ভর্তি হাসপাতালে

আম্বেদকর প্রসঙ্গে শাহের বিরুদ্ধে বিশেষাধিকার নোটিশ পাঠাল তৃণমূল

প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে সংসদে প্রিয়াঙ্কা, শুরু বিতর্ক

বিতর্কের মাঝে ‘মোদি-আদানি ভাই ভাই’ লেখা ব্যাগ নিয়ে সংসদে হাজির প্রিয়াঙ্কা

এ কী কাণ্ড ! নয়া  সংসদ ভবনের ছাদ থেকে পড়ছে জল

‘চু কিত কিত কিত কিত কিত’ করে মোদিকে সংসদে দাঁড়িয়ে তীব্র কটাক্ষ কল্যাণের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00