Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এ কী কাণ্ড ! নয়া  সংসদ ভবনের ছাদ থেকে পড়ছে জল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কোটি কোটি টাকা খরচ করে নয়া সংসদ ভবন তৈরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বছর পার করতে না করতেই বেহাল অবস্থা সংসদ ভবনে। দিল্লিতে লাগাতার বৃষ্টির জেরে এবার সংসদ ভবনের ছাদ ফুটো হয়ে পড়ছে জল। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়েছে।

এটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন  তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ মণিকম ঠাকুর । ভিডিও ক্যাপশনে লিখেছেন,’ নতুন সংসদ ভবনে প্রবেশের সময় ভারতের রাষ্ট্রপতি যে পথ ব্যবহার করেন । সেখান থেকেই এই জল পড়ছে।‘ ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব জানিয়েছেন, ‘পুরনো সংসদই ভাল ছিল। কারণ, কোটি কোটি টাকা খরচ করে তৈরি নতুন সংসদেও তো জল চুঁইয়ে পড়ছে!  মানুষ প্রশ্ন তুলছে, বিজেপি সরকারের আমলে তৈরি সবকিছুতেই কী  জল চুঁইয়ে পড়ার ঘটনা ঘটনবে ?’ অন্যদিকে তৃণমূল সংসদ মহুয়া মিত্র লিখেছেন,’ এই সংসদ ভবন প্রধানমন্ত্রীর কাছে অহংকার। ২০২৪ লোকসভা ভোটের পর অহংকার যে  টলে গেছে, এ বার সেটাই আস্তে আস্তে স্পষ্ট ।‘

উল্লেখ্য, ২০,০০০ কোটি টাকা খরচ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার তৈরি করেছিল এই নয়া সংসদ ভবন। যা ২০২৩ সালের ২৮ মে মাসে উদ্বোধন হয়। আর বছর পার করতে না করতেই মোদির স্বপ্নের সংসদ ভবনে দেখা গেল বেহাল চিত্র।

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

চিন সফরে ভ্লাদিমির পুতিন, যোগ দেবেন এসসিও সম্মেলনে

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

রাষ্ট্রপুঞ্জে একই দিনে ভাষণ তিন পড়শি দেশের রাষ্ট্রপ্রধান মোদি-শাহবাজ-ইউনূসের

মোদির হাত ধরে মেট্রোর নতুন রুটের উদ্বোধন, জানুন ভাড়ার তালিকা

ভোটের আগে মেট্রো উদ্বোধন! পরিযায়ী পাখি মোদিকে ৫ প্রশ্ন তৃণমূলের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00