নিজস্ব প্রতিনিধিঃ বড়দিনে দিল্লিতে ঘটল ভয়ঙ্কর ঘটনা। বুধবার সংসদ ভবনের কাছে এক ব্যক্তি আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা । সঙ্গে সঙ্গে নজর পড়ে পুলিশের। গুরুত্বর জখম অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক । প্রাথমিকভাবে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে পেট্রোলের সন্ধান মিলেছে। তাই মনে করা হচ্ছে, নিজের গায়ের মধ্যে পেট্রোল দিয়েই আত্মহত্যার চেষ্টা করেছেন ওই ব্যক্তি।
ঘটনাস্থল থেকে একটি অর্ধপোড়া দুই পৃষ্ঠার চিরকুট পাওয়া গিয়েছে বলে খবর। বর্তমানে দিল্লি পুলিশের একটি ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছেছে । পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছে সেখানে। এলাকাটি ঘিরে রাখা হয়েছে। জোর কদমে শুরু হয়েছে তদন্ত । দিল্লি পুলিশের তরফে জানান হয়েছে আত্মহত্যার চেষ্টা করা যুবক হলেন বাগপতের জিতেন্দ্র । যিনি সংসদ ভবনের বাইরে আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করলেন তা এখন জানা যায়নি ।
কী ভাবে ঘটল এই ঘটনা?
সূত্রের খবর, সংসদ ভবনের সামনের পার্কে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন ওই ব্যক্তি। তারপর সংসদের মূল ফটকের দিকে নিয়ে যান। সেইসময় তাঁর দেহ প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়ে গিয়েছিল। এমন অবস্থায় ওই ব্যক্তিকে দেখে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে আরএমএল হাসপাতালে ভর্তি করে পুলিশ । তার অবস্থা ‘খুবই সংকটাপন্ন’ বলেও জানা গেছে। ইতিমধ্যেই রেল ভবন ও সংসদের বাইরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।