Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বকেয়া কবে মিলবে? এবার বাজেট অধিবেশনে সুর চড়াবে তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীতকালীন অধিবেশনের পর এবার বাজেট অধিবেশনে বকেয়া নিয়ে সরব হতে চলেছে তৃণমূল কংগ্রেসের সাংসদেরা ।  মনরেগা, আবাস যোজনা, জাতীয় স্বাস্থ্য মিশনের মত প্রকল্পগুলিতে রাজ্যের বকেয়া আদায়ের জন্য দুইকক্ষে  তারা দাবি তুলবে ।  সূত্রের খবর,  শীতকালীন অধিবেশনের আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই নির্দেশ দিয়েছে  তৃণমূল কংগ্রেসের সাংসদের ।

শুক্রবার থেকে শুরু হতে যাওয়া সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্বেই বকেয়ার দাবিতে সরব হবে তৃণমূল কংগ্রেস । অন্যদিকে বৃহস্পতিবার বাজেট অধিবেশনের আগে দিল্লিতে সর্বদল বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার । তৃণমূলের তরফে এই বৈঠকে যোগ দেবেন সংসদীয় নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও ব্রায়ান৷ সূত্রের খবর, এবারের বাজেট অধিবেশনে কমন অ্যাজেন্ডা ছাড়া কোনও মতেই কংগ্রেসের সুরে সুর মেলাবেন না তৃণমূল কংগ্রেসের সাংসদেরা । এমনই নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের তরফে ।

উল্লেখ্য , ১০০ দিনের কাজ, গ্রামসড়ক, আবাস যোজনা-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে বাংলার বকেয়া নিয়ে তৃণমূলের অভিযোগ নতুন নয়। কেন্দ্রীয় প্রকল্পে বকেয়ার দাবিতে দিল্লিতে ‘অভিযান’ করেছিল তৃণমূল। বাংলার শাসকদলের অভিযোগ, রাজ্যে ভোটে জিততে না-পেরে, টাকা আটকে আসলে বাংলার মানুষের প্রতি ‘বদলা’ নিচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার।  তাই গত শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই রাজ্যের বকেয়ার দাবিতে সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদরা।  আর এবারও বাজেট অধিবেশনে  নিত্যদিনের ইস্যু নিয়ে সুর চড়াবে তৃণমূল ।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

‘দাগি অযোগ্য’ তালিকায় নাম, এসএসসির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের পুরমাতার

কলকাতায় দার্জিলিংয়ের কোর কমিটির সঙ্গে বৈঠক অভিষেকের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00