Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দক্ষিণের আকাশে দুর্যোগের মেঘ, মঙ্গলবার পর্যন্ত চলবে বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি: আগামী মঙ্গলবার পর্যন্ত দুর্যোগের মেঘ জমেছে দক্ষিণবঙ্গে। দক্ষিণের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। আগামী মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে কলকাতা(Kolkata) এবং তার আশে পাশের একাধিক জেলায়।গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর দিয়ে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। উত্তর -পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে বিস্তার লাভ করেছে। সোমবারের […]

শুভেন্দুর নারদ ফুটেজ দেখিয়ে প্রধানমন্ত্রীর দুর্নীতি ইস্যুকে বিঁধল তৃণমূল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি: দমদমে সেন্ট্রাল জেলের ময়দানে জনসভা থেকে রাজনীতিতে দুর্নীতিগ্রস্ত হলে কেউ পার পাবে না বলে সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে নিশানা করতে গিয়ে জেলে থাকা পার্থ চট্টোপাধ্যায় ও জামিনে মুক্তি পাওয়া জ্যোতিপ্রিয় মল্লিকের প্রসঙ্গ শোনা যায় নরেন্দ্র মোদির বক্তৃতায়। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হওয়ার পরেই পাল্টা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) নারদ কান্ডে গোপন […]

শপিং মলেও বাংলায় দোকানের নাম লেখা বাধ্যতামূলক,  জানালেন ফিরহাদ

নিজস্ব প্রতিনিধি: শুধু কলকাতা শহরের দোকান কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, শপিং মলে থাকা শোরুমেও বাংলায় নামফলক লেখা বাধ্যতামূলক করা হচ্ছে। আজ শুক্রবার (২২ অগস্ট)  কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে এ কথা জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। সম্প্রতি বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্র হরিয়ানা, ওড়িশা, গুজরাতে বাংলা ভাষায় কথা বলার অপরাধে বহু বাঙালি পরিযায়ী শ্রমিক ও সাধারণ মানুষকে হেনস্থার […]

ভূপতিনগরে ডাকাতির অভিযোগে গ্রেফতার বিজেপি নেতার ভাই

নিজস্ব প্রতিনিধি,ভূপতিনগর: ডাকাতির অভিযোগে গ্রেফতার বিজেপি নেতার ভাই। ভূপতিনগরের জুখিয়া গ্রামের ঘটনা।গত ১৮ অগাস্ট ভগবানপুর দু’নম্বর ব্লকের ভূপতিনগর থানার অন্তর্গত জুখিয়া গ্রামে সিতাসি নামে একজনের বাড়িতে ডাকাতি হয়। তার বাড়ির গেটের তালা ভেঙে বাড়িতে ঢুকে সোনা টাকা পয়সা জিনিসপত্র লুট করে পালায় দুষ্কৃতীরা।সিতাশি তিনি ১৯ অগাস্ট অভিযোগ করেন ভূপতিনগর থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ভূপতিনগর […]

‘দুঃখই হোক আমার জীবনের শেষ সঙ্গী’, শেষ লেখায় লিখেছিলেন সাংবাদিক বিভুরঞ্জন

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নিখোঁজ হওয়ার ৩০ ঘন্টা বাদে শুক্রবার (২২ অগস্ট) ঢাকার অদূরে মুন্সীগঞ্জের মেঘনা নদী থেকে উদ্ধার হয়েছে দেশের প্রখ্যাত সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ। মোল্লা ইউনূসের জমানায় হিন্দু হওয়ার মূল্য চোকাতে হয়েছে পাঁচ দশকের বেশি সাংবাদিকতা পেশায় থাকা একাত্তর বছরের প্রবীণ সাংবাদিককে। বৃহস্পতিবার (২১ অগস্ট) বাড়ি থেকে শেষ বারের মতো বেরিয়ে যাওয়ার আগে দেশের […]

নিউ গড়িয়ায় বৃদ্ধা খুনের ঘটনায় আয়ার ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি: নিউ গড়িয়ায় পঞ্চসায়রে বৃদ্ধা বিজয়া দাসের খুনের ঘটনায় আয়ার ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ। ওই বৃদ্ধ দম্পতির(Aged Couple) দেখাশোনা করতেন এক আয়া(Aya)। ১৭ অগাস্ট তিনি কাজে যোগ দিয়েছিলেন। স্থানীয় এক আয়া সেন্টারের সঙ্গে যুক্ত সে। সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত দম্পতির বাড়িতে থাকতেন। দক্ষিণ ২৪ পরগনার ওই আয়ার সম্পর্কে তথ্য সংগ্রহ করছে পুলিশ। […]

এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষিত, ঠাঁই হলো না সৌম্য-মিরাজের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আসন্ন এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অধিনায়কের দায়িত্ব পেয়েছে লিটন দাস। তবে দলে ঠাঁই হয়নি মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকারের। দুজনকে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে। তিন বছর বাদে জাতীয় দলে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান। আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হচ্ছে এশিয়া […]

‘মোদি ফ্যাক্টর নন, বাংলার মানুষ মমতার সঙ্গে’, দাবি ফিরহাদের

নিজস্ব প্রতিনিধি: বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় এনেছে। নরেন্দ্র মোদি কোনও ফ্যাক্টর নন। শুক্রবার প্রধানমন্ত্রীর দমদমের জনসভা নিয়ে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কলকাতা পুরসভার মেয়র এবং রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim)। বাংলায় অনুপ্রবেশ নিয়ে প্রধানমন্ত্রী সরব হয়েছিলেন। পাল্টা কটাক্ষ ছুড়ে ফিরহাদ বলেন, ‘বাংলায় যদি অনুপ্রবেশকারী প্রবেশ করে থাকে তাহলে […]

ঢাকায় হিন্দুদের সম্মেলন বন্ধ করে দিল ইউনূসের পুলিশ, বের করে দেওয়া হলো প্রতিনিধিদের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘রাজাকার’ মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় বাংলাদেশে হিন্দু তথা সংখ্যালঘুরা কতটা করুণ অবস্থার মধ্যে রয়েছেন, ফের তার প্রমাণ মিলল। আজ শুক্রবার (২২ অগস্ট) রাজধানী ঢাকায় ‘সংখ্যালঘু অধিকার আন্দোলন’ নামে একটি সংগঠনের সভা বন্ধ করে দিল পুলিশ। শুধু তাই নয়, অডিটোরিয়ামে হাজির থাকা দর্শকদেরও টেনেহিঁচড়ে বের করে দেওয়া হয়েছে। আয়োজকদের তরফে সুব্রত বল্লভ পুলিশের […]

চিনে নির্মাণাধীন সেতুর তার ছিঁড়ে প্রাণ হারালেন ১২ জন, নিখোঁজ ৪

আন্তর্জাতিক ডেস্ক: চিনে ফের ভেঙে পড়ল নির্মাণাধীন সেতুর একাংশ। শুক্রবার (২২ অগস্ট) কিংহাই প্রদেশের সিচুয়ান-কিংহাই রেলওয়ের হলুদ নদীর তীরে নির্মাণাধীন সেতুর তার ছিঁড়ে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। নিখোঁজ আরও চার জন। নিখোঁজদের সন্ধানে বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছেন উদ্ধারকারীরা। নদীতে নামানো হয়েছে ডুবুরি। এদিনের দুর্ঘটনার পরে ঠিকাদারদের সঙ্গে প্রশাসনিক আধিকারিকদের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে […]

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথমা স্ত্রী গৌরী দেবীর বাড়ি এখন দুষ্কৃতীদের ডেরা

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথমা স্ত্রী গৌরী দেবীর জন্ম ভিটেতে সন্ধ্যা নামলেই দুই দেশের দুষ্কৃতিদের আসর বসে। চলে যায় তাদের দখলে।বসিরহাট মহকুমার বসিরহাট ১নং ব্লকের ইটিণ্ডা-পানিতর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম পানিতর(Panitar Village)। আর এই গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে ইছামতি নদী। এই পানিতর গ্রামে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী গৌরী দেবীর বাড়ি। যে বাড়িতে বসেছিল […]

মেঘনা নদীতে মিলল বাংলাদেশের প্রবীণ সাংবাদিক বিভুরঞ্জনের লাশ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাড়ি থেকে অফিসে যাওয়ার পথে নিখোঁজ প্রবীণ সাংবাদিক বিভুরঞ্জন  সরকারের লাশ মিলল মেঘনা নদীতে। আজ  শুক্রবার (২২ অগস্ট) বিকালে মুন্সীগঞ্জের কলাগাছিয়ায় মেঘনা নদীতে এক ব্যক্তির লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে নৌ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পরে রমনা থানা থেকে নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের  ছবির সঙ্গে মিল পাওয়ায় পরিবারের সদস্যদের খবর দেওয়া […]

মানবিকতার অনন্য দৃষ্টান্ত, আহত হনুমানের সেবায় প্রাক্তন কাউন্সিলর

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের খড়িডাঙ্গা এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতরভাবে আহত হয় এক হনুমান(Hanuman)।এগারো হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে শক খেয়ে তার পায়ের উপরের অংশের মাংস ক্ষতবিক্ষত হয়ে যায়।অসহায় অবস্থায় রক্তাক্ত হনুমানটিকে উদ্ধার করে নিয়ে আসেন স্থানীয় এক মহিলা।এরপর তাঁকে নিয়ে আসা হয় বসিরহাট পৌরসভার(Bashirhat Municipality) কুড়ি নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পরিমল […]

এনগিডির বিষাক্ত বোলিংয়ে ছারখার অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডার, টানা পঞ্চম সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার

আবারও অস্ট্রেলিয়ার ব্যাটিং ধস, টানা পঞ্চম সিরিজে ৮৩ রানে জয়ী হল দক্ষিণ আফ্রিকার। ১৬৩, ১৪০ আর ১৯৮-এর পর এবার ১৯৩-তে অলআউট হল অস্ট্রেলিয়া।

মেলায় গিয়ে নিখোঁজ হওয়া ৩ নাবালিকাকে উদ্ধার করল পুলিশ, খুশির হাওয়া পরিবারে

নিজস্ব প্রতিনিধি,ন‍্যাজাট: নিখোঁজ হয়ে যাওয়া তিন নাবালিকাকে উদ্ধার করল পুলিশ। উদ্বেগের অবসান ঘটল পরিবারের। বসিরহাটের ন‍্যাজাট থানার(Najjat P.S.) দক্ষিণ আখড়াতলার প্রতিবেশী তিন নাবালিকা যাদের বয়স ১২, ১৪ ও ১৬। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারা চলতি সপ্তাহের মঙ্গলবার তালতলা(Taltala) এলাকায় একটি মেলায় যায়। তারপর তারা আর বাড়ি না ফিরলে খোঁজখবর করা শুরু করে পরিবারের সদস্যরা। একাধিক […]

সৌজন্যে মোল্লা ইউনূস, জেল থেকে ছাড়া পেলেন ব্লগার অভিজি‍ৎ রায়ের খুনি ফারাবি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘রাজাকার সন্তান’ তথা দেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আমেদের নির্দেশে আগেই জামিন মঞ্জুর হয়েছিল মুক্তমনা লেখক তথা ব্লগার অভিজি‍ৎ রায়ের খুনি শফিউর রহমান ফারাবীর। গত বুধবার (৩০ জুলাই) বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি জাকির হোসেন ও কেএম রাশেদুজ্জামান রাশিদের ডিভিশন বেঞ্চ ওই জামিন মঞ্জুর করেছিল।নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের শীর্ষ নেতা শফিউর রহমান ফারাবীর […]

মোদির হাত ধরে মেট্রোর নতুন রুটের উদ্বোধন, জানুন ভাড়ার তালিকা

নিজস্ব প্রতিনিধি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা মেট্রো লাইনের ব্লুপ্রিন্ট, বাস্তবে পরিষেবা দিতে শুরু করেছে। যানজটের নাগপাশ মুক্ত নির্ঝঞ্ঝাট মেট্রো পরিষেবা এবার সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান অব্দি চলবে। শুক্রবার মোট তিনটি লাইনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গ্রীন লাইনে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান, অরেঞ্জ লাইনে টুবি থেকে বেলেঘাটা, ইয়েলো লাইনে, নোয়াপাড়া […]

মৃত্যু হয়েছে রাজা মুরাদের, গুজব ছড়িয়ে পড়তেই থানায় ছুটলেন বর্ষীয়ান অভিনেতা

মারা হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা রাজা মুরাদ। হ্যাঁ, সকাল থেকে এমনটাই সোশ্যাল মিডিয়ার পাতায় ভাসছে। তবে খবরটি পুরোটাই ভুয়ো। বিষয়টি কান পর্যন্ত পৌঁছেছে রাজা মুরাদেরও।

মার্কিন যুক্তরাষ্ট্রে হত্যার অভিযোগে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ট্রাক চালক

আন্তর্জাতিক ডেস্ক: ফ্লোরিডার একটি হাইওয়েতে ট্রাক চালানোর সময় ভুল বাঁক নিয়ে ফেলেছিলেন এক চালক। তার ফলে নিহত হয়েছিলেন তিনজন। চালকের বিরুদ্ধে আনা হয়েছে হত্যার অভিযোগ। চালক এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি। বৃহস্পতিবার নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর ক্যালিফোর্নিয়ায় পালিয়ে গিয়েছিল ২৮ বছর বয়সী ওই যুবক। তার নাম হরজিন্দর সিং। ক্যালিফোর্নিয়া থেকে তাকে গ্রেফতার […]

প্রেস সেন্সরশিপ জারি, হাসিনার বক্তব্য প্রচার করলেই সংবাদমাধ্যমে তালা ঝোলানোর হুমকি ইউনূসের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ক্রমশই মুখোশ খুলছে  ‘রাজাকার’ তথা পাকিস্তানি দালাল মোল্লা মুহাম্মদ ইউনূসের। সংবাদমাধ্যমের সমালোচনার মুখ বন্ধ করতে শুক্রবার (২২ অগস্ট) দেশজুড়ে জারি হয়েছে প্রেস সেন্সরশিপ। তদারকি সরকারের তরফে সংবাদমাধ্যমকে হুমকি দিয়ে বলা হয়েছে, ‘দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সম্প্রচার ও প্রকাশ করলে চরম মূল্য চোকাতে হবে। আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের ঝাঁপ বন্ধ […]

বাড়িতে থাকা নলকূপের জল খেয়ে বৈষ্ণবনগরে একই পরিবারের ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি,বৈষ্ণবনগর: রহস্যজনকভাবে একই পরিবারের এক কন্যা শিশু সহ তিনজনের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বৈষ্ণবনগর থানার (Baishnabnagar P.S.)কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের চকবাহাদুরপুর এলাকায়। মৃতের পরিবার এবং স্থানীয়দের অভিযোগ, বাড়িতে থাকা নলকূপের জল খাওয়ার পর নাকি অসুস্থ হয়ে যায় পরিবারের লোকেরা। নয় জনের মধ্যে বাকি ছয়জনের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় বলে জানা যায়।তারা সকলেই […]

‘ ব্লু প্রিন্ট তৈরি আমার’, কলকাতা মেট্রোর ঐতিহাসিক দিনে স্মৃতিমেদুর মমতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ কিছুক্ষণের অপেক্ষা । তারপরেই মেট্রোর তিনটি লাইনের সম্প্রসারণ ঘটবে। গ্রিন লাইনে সেক্টর ৫ থেকে হাওড়া ময়দান, অরেঞ্জ লাইনে রুবি থেকে বেলেঘাটা, ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত চালু হবে মেট্রো। খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে অনেকখানি দূরত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে কলকাতা জুড়ে যাচ্ছে মেট্রোতে। নিঃসন্দেহে তার জন্য বঙ্গবাসী উৎসাহী। […]

0:00