‘মাতালকে বিয়ে করব না’- ছাদনাতলায় যাওয়ার আগেই বিয়ে ভাঙলেন কনে

Share:

নিজস্ব প্রতিনিধি, উত্তর প্রদেশ: বাড়িতে লোকজন ভর্তি, চলে এসেছেন সকলে। বাড়ির মেয়ের বিয়ে। সেজেগুঁজে তৈরি সবাই। হঠাৎ বেঁকে বসলেন কনে। জানালেন বিয়ে করবেন না। ঘটনাটি উত্তর প্রদেশের সাম্ভালা জেলার। কিন্তু কী এমন হল যে ছাদনাতলায় যেতেই চাইলেন না কনে? চলুন জেনে নেওয়া যাক।

বাহজোই থানা এলাকার মুলহেতা গ্রামের বাসিন্দা খেসারি লালের ১৯ বছর বয়সী মেয়ে শশীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল আমরোহা জেলার আদমপুর এলাকার নাগরিয়া গ্রামের বাসিন্দা অমিত রানার। শোভাযাত্রা করে বিয়ে করতে এসে বর পড়েন বিপাকে। বিয়ে করতে আসার পথে অমিতের বন্ধুরা কোল্ড ড্রিঙ্কের সঙ্গে অ্যালকোহল মিশিয়ে তাঁকে খাওয়ায়।

এরপর বরযাত্রীরা বরকে নিয়ে যখন বিয়েবাড়ি পৌঁছান, তখন মদের নেশায় তিনি আর হাঁটতে পারছেন না। নেশাগ্রস্ত অমিতকে দেখে রেগে যান কনে। শশী সঙ্গে সঙ্গে জানান তিনি বিয়ে করবেন না। বিয়ের অনুষ্ঠানের মাঝখানে কনে বিয়ে করতে অস্বীকৃত হওয়ায় বিশৃঙ্খলা দেখা দেয়।

যখন বরপক্ষ কনেপক্ষের কাছে জানতে চায় শশী কেন হঠাৎ বিয়ে করবেন না বলছেন। তাতে স্পষ্ট উত্তর দিয়ে কনে বলেন, তিনি একজন মাতালকে বিয়ে করতে পারবেন না। তাও আবার এমন একজন ব্যক্তি যে বিয়ের দিনও মদ্যপ হয়ে আসে।

এরপর শশীকে সকলে মিলে শান্ত করার চেষ্টা করে। তাঁকে বলা হয় যে মেয়ের বাড়ির সদস্যরাই কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে অ্যালকোহল মিশিয়ে খাইয়ে দিয়েছে। কিন্তু কনে নিজের সিদ্ধান্তে দৃঢ় থেকে বলেন, কেবল বরই মদ্যপান করেছেন তা নয়। বরযাত্রীরা সকলেই কমবেশি মদ্যপান করে এসেছেন। তাই এর মধ্যে কোনও ছলচাতুরি নেই। তাঁরা যা করেছেন স্বেচ্ছায় করেছেন।

এরপর সমস্যা মেটানোর জন্য উভয় পক্ষ থেকেই বসানো হয় পঞ্চায়েত। কনে পক্ষ জানান বিয়ের আয়োজন করতে তাদের যা খরচ হয়েছে তা বরপক্ষকে দিতে হবে। কিন্তু বরপক্ষ এতে রাজি হয়নি। ফলে এবার বিষয়টি পৌঁছায় থানায়।

উভয় পক্ষই বাহজোই থানায় পৌঁছে পুলিশের কাছে যায়। কনে যখন পুলিশকে বরের কীর্তির কথা জানায়, তখন পুলিশ বর এবং তার এক আত্মীয়কে নিজেদের হেফাজতে নেয়। আর তারপরেই বর পক্ষ কনে পক্ষকে ৭ লক্ষ টাকা দিতে রাজি হয়ে যায়। বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।

মামলা প্রত্যাহারে চাপ তৈরিতে জামিনে মুক্তি পেয়েই ধর্ষিতাকে অপহরণ করল ধর্ষণে অভিযুক্ত

যৌতুকের লোভে স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা কনস্টেবল স্বামীর

গর্ভধারণের আশীর্বাদ পেতে তান্ত্রিকের কাছে গেলেন মহিলা, তারপর যা হল…

বিয়ে করবেন আপনি, খরচ দেবে অচেনা অতিথি? কীভাবে সম্ভব জানুন

উত্তরপ্রদেশের শিবমন্দিরে আচমকা ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, মৃত ২,আহত বহু

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে যৌন নির্যাতন, গ্রেফতার অভিযুক্ত

সিট নিয়ে বিবাদের জের, চলন্ত ট্রেনে যুবককে পিটিয়ে খুন

হবু পুত্রবধূর প্রেমে মজে শ্বশুর হলেন স্বামী, আপত্তি জানাতে স্ত্রী ছেলের কপালে জুটল মার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]