Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রয়াণদিবসে নেহরুকে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী মোদির

শনিবার সকালে নেহরুর (Jawaharlal Nehru) উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন মোদি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরুর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। শনিবার সকালে নেহরুর (Jawaharlal Nehru) উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন মোদি।

ভারতের প্রথম এবং দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ১৯৬৪ সালে প্রয়াত হন। শনিবার তাঁর ৫৯তম মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী মোদি। এদিন টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরুর মৃত্যুবার্ষিকীতে, তাঁর প্রতি শ্রদ্ধা জানাই।’

উল্লেখ্য জওহরলাল নেহরু ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রধান নেতা। আন্দোলনের মূল ধারায় দেশের বুদ্ধিজীবী ও যুবকদের আকৃষ্ট করেছিলেন তিনি। এ ছাড়া ১৯৩০ ও ১৯৪০–এর দশকে ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতার ভূমিকাও পালন করেন তিনি। ১৮৮৯ সালের ১৪ নভেম্বর, ব্রিটিশ ভারতের এলাহাবাদে এক কাশ্মীরি ব্রাহ্মণ পরিবারে তিনি জন্ম গ্রহণ করেন। কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের সঙ্গে তাঁর সংযোগের কারণে ‘পণ্ডিত নেহরু’ নামেও পরিচিত ছিলেন। শিশুদের খুবই স্নেহ করতেন নেহরু। আর সেই কারণে ১৪ নভেম্বর তাঁর জন্মদিনকে ভারতে শিশু দিবস হিসাবে পালিত হয়।

লালকেল্লা থেকে অপারেশন সিঁদুরের প্রশংসা প্রধানমন্ত্রীর

‘দল হয়তো অস্বস্তিতে পড়বে’, প্রধানমন্ত্রীর সভার আগে দিল্লি গেলেন ‘অভিমানী’ দিলীপ

মোদির অভিযোগের জবাব কড়ায়-গণ্ডায় দিল তৃণমূল কংগ্রেস

বঙ্গ বিজেপিতে ‘ব্রাত্যজনের’ তালিকায় দিলীপ, প্রধানমন্ত্রীর সভায় ডাক পেলেন না

আলিপুরদুয়ারে মোদির সভায় ফাঁকা চেয়ারের সারি, ভিড় না হওয়ায় অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব

মোদি পা রাখার আগেই একাধিক দাবি জানিয়ে ব্যানারে ছেয়ে গেল আলিপুরদুয়ার

‘জল ও রক্ত একসঙ্গে বইতে পারে না’, সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার ইঙ্গিত প্রধানমন্ত্রীর

দেশবাসীর উদ্দেশ্যে রাত ৮টায় প্রধানমন্ত্রী মোদির ভাষণ, কী বার্তা?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00