Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বঙ্গ বিজেপিতে ‘ব্রাত্যজনের’ তালিকায় দিলীপ, প্রধানমন্ত্রীর সভায় ডাক পেলেন না

Share:

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় হাজির থাকবেন নেতারা। তিনি সামান্য কর্মী। আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রণ পাননি দিলীপ ঘোষ। আমন্ত্রণ না পাওয়া নিয়ে বৃহস্পতিবার এমনই কথা বলেছেন দিলীপ ঘোষ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় ব্রাত্য থেকেছেন বঙ্গ বিজেপির অন্যতম নেতা দিলীপ ঘোষ। কিন্তু কেন তাঁকে আমন্ত্রণই জানানো হয়নি? এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, উত্তরবঙ্গে গিয়েছেন প্রধানমন্ত্রী। ওই কর্মসূচিতে ওখানকার কর্মীরা হাজির থাকবেন। কলকাতায় আসলে তিনিও থাকবেন। তবে কিছু পদ আছে, তাঁদের প্রধানমন্ত্রীর সঙ্গে থাকতেই হয়। প্রোটোকল মেনে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁরা থাকছেন। তারপরে তিনি স্পষ্ট ভাষায় জানান, তিনি এখন কোনও পদে নেই। একজন সাধারণ কর্মী তিনি। দলে সক্রিয়ভাবে কাজ করছেন। কলকাতায় এলে অবশ্যই তিনি যাবেন। সাধারণ কর্মীদের সঙ্গে রয়েছেন।

দল তাঁর সম্পর্কে কী ভাবছে, এই বিষয়ে উত্তর দিতে চাননি তিনি। বিষয়টি এড়িয়ে গিয়েছেন। তাঁর স্পষ্ট উত্তর, কে কি ভাবল তাতে কিছু যআয় আসে না। দল যে দায়িত্ব দেবে, তা নিষ্ঠার সঙ্গে পালন করাই দরকার। দল যখন যা বলেছে, সেই কাজ করেছেন বলেও জানান। তিনি কোনও দিন ভাবেননি রাজ্য সভাপতি বা সাংসদ হবেন। দল আবার দায়িত্ব দিলে কাজ করবেন। যদি সাধারণ কর্মী হিসাবে কাজ করতে বলে সেই মতোই কাজ করবেন। নতুন করে আশা-প্রত্যাশা নেই।

গত লোকসভা নির্বাচনের সময় থেকে দলের সঙ্গে দুরত্ব বাড়ছিল দিলীপের। আসন বদলের পর থেকে বিষয়টি নজরে এসেছিল। আসন বদলে দেওয়া নিয়ে মুখ খুলেছিলেন তিনি। আসন বদল হওয়া মেনে নিতে পারেননি দিলীপ। দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রী পাশে বসে কথা বলার ছবি প্রকাশ্যে আসতে ফাটল চওড়া হয়। এবার আলিপুরদুয়ারের সভাতেও ডাক পাননি তিনি। বঙ্গ বিজেপির প্রথম সারির নেতারা হাজির রয়েছেন সেখানে। কিন্তু নেই দিলীপ। ফলে প্রশ্ন উঠছেই, তাহলে কী পদ্মশিবিরে ‘ব্রাত্যজনে’ পরিণত হয়েছেন দিলীপ ঘোষ।

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

চিন সফরে ভ্লাদিমির পুতিন, যোগ দেবেন এসসিও সম্মেলনে

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00