Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কালবৈশাখী ঝড়ে কেড়ে নিয়েছে মাথা গোজার একমাত্র কুঁড়েঘর

নিজস্ব প্রতিনিধি,রতুয়া: খোলা আকাশের নিচে এখন কাটছে রাত । রতুয়া ১ নং ব্লকের উত্তর বালুপুরের দিনমজুর চিত্তরঞ্জনের কর্মকার বাবুর পরিবারের। গতকাল বৃহস্পতিবার রাতে কালবৈশাখী তাণ্ডবে কেড়ে নিয়েছে মাথা গোজার ঠাই টুকু ।সবকিছু হারিয়ে কার্য তো এখন খোলা আকাশের নিচেই ঠাই হয়েছে চিত্তরঞ্জন কর্মকার বাবুর পরিবারের । বৃহস্পতিবার রাতে হঠাৎ আসা মাত্র কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ের […]

শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় ধরা পড়লেন এক সন্দেহভাজন যুবক

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢুকে পড়ে এক যুবক। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তের বন্দরগছ এলাকায়। আজ তাকে বিএসএফ(BSF) জওয়ানরা নয়, হাতেনাতে ধরল এলাকার স্থানীয় বাসিন্দারা। সূত্রের খবর, ওই যুবক ভোর থেকেই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। তা দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। আর সেই সন্দেহের বশে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ […]

মেট্রোরেলের কাজ করতে গিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত এক শ্রমিক

নিজস্ব প্রতিনিধি, নোয়াপাড়া: নির্মীয়মান মেট্রো লাইনে কাজ করার সময় অসতর্কতার বশে ওপর থেকে পড়ে আহত হলেন এক শ্রমিক। গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় আর জি কর হাসপাতালে(R G Kar Hospital)। শনিবার নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট, মেট্রো লাইনে কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। প্রত্যক্ষদর্শীদের কথায়, দমদম ক্যান্টোরমেন্ট স্টেশনের কাছে কাজ করার সময় হঠাৎ করেই ওপর […]

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় পুলিশ দায়ী : অর্জুন সিং

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: জঙ্গলমহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের ওপর হামলার ঘটনার পেছনে পুলিশের একাংশের ব্যর্থতা ও রাজনীতিকেই দায়ী করলেন ব্যারাকপুরের সাংসদ(MP) অর্জুন সিং। ব্যারাকপুরে গুলি চালিয়ে স্বর্ণ ব্যবসায়ীর তরতাজা ছেলেকে খুন করার ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতিতে। কড়া ভাষায় ঘটনার নিন্দা জানিয়েছেন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং। এরমধ্যেই সাংসদ অর্জুন সিংকে(Arjun Singh) কার্যত নিশানা করছেন বিরোধী রাজনৈতিক […]

বেসরকারি ব্যাংকে চাকরি দেওয়ার নামে প্রতারণা ,ধৃত ২

নিজস্ব প্রতিনিধি, সল্টলেক: সাইবার প্রতারণা শিকার হলেন কলকাতা পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট কমিশনারের আত্মীয়। বন্ধন ব্যাংকে চাকরির প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকার প্রতারনার অভিযোগ। রানাঘাট এলাকা থেকে গ্রেফতার দুই মূল অভিযুক্ত। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম(Cyber Crime) থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর ,২০২৩ সালের মে মাসে বন্ধন ব্যাংক কর্তৃপক্ষ বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ […]

ম্যাঞ্চেস্টার সিটির জার্সিতে প্রথম মরশুমেই রেকর্ড হালান্ডের

নিজস্ব প্রতিনিধি:  চলতি মরশুমে ইংলিশ প্রিমিয়ার লিগে দূরন্ত ছন্দে রয়েছে ম্যান সিটি। আর দলের সেই ছন্দের সঙ্গে একইভাবে পাল্লা দিয়ে দূরন্ত গতিতে ছুটে চলেছেন ম্যাঞ্চেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হালান্ড। উল্লেখ্য, গত মরশুমে স্ট্রাইকিং খড়া মেটাতেই হালান্ডকে চলতি মরশুমে দলে নিয়েছিলেন ম্যাঞ্চেস্টার সিটির কর্তারা। ৬০ মিলিয়ন পাউন্ড খরচা করে বুরশিয়া  ডর্টমুন্ড থেকে তাঁকে দলে নেওয়া হয়েছিল। […]

কলকাতার ১৫২ নম্বর ওয়ার্ডে বেআইনি পুকুর ভরাটের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : কলকাতা পুরসভার ১৪২ নম্বর ওয়ার্ডের ঘোলপাড়া এলাকায় বেআইনিভাবে চলছে একটি পুকুর ভরাটের কাজ। স্থানীয়দের বক্তব্য, এই পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করা হত । কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা এই পুকুরের জল চেঁছে দিয়ে ধীরে ধীরে মাটি ও রাবিস দিয়ে পুকুর ভরাটের কাজ চালাচ্ছে। ৮ কাটা পুকুরের মধ্যে অর্ধেকের বেশি ইতিমধ্যে ভরাট হয়ে […]

মরশুমের শেষে নতুন রেকর্ডের সামনে এলএম টেন

নিজস্ব প্রতিনিধি:  এই মুহূর্তে ফরাসি লিগ-ওয়ানে পিএসজি-র বাকি রয়েছে আর মাত্র দুটি ম্যাচ। সেই দুটি ম্যাচেই প্যারিসের এই ক্লাবটির হয়ে শেষ ম্যাচ খেলে ফেলবেন আর্জেন্টিনার অধিনায়ক। কেননা তাঁর দলবদলকে ঘিরে এই মুহূর্তে চলছে জোর আলোচনা। মেসি আগামী মরশুমে কোন ক্লাবে খেলবেন সেটা সময়ই বলবে। তবে তাঁর আগে পিএসজি-র হয়ে এক নতুন রেকর্ডের মুখোমুখি দাঁড়িয়ে আছেন […]

মালয়েশিয়া ওপেনের ফাইনালে প্রণয়, তানজাংয়ের কাছে হার সিন্ধুর

নিজস্ব প্রতিনিধি:  চলতি বছরের মালয়েশিয়া মাস্টার্স ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় পুরুষ শার্টলার এইচএস প্রণয়। তবে প্রণয় জিতলেও পরাজিত হলেন অলিম্পিকে পদক জয়ী শার্টলার পিভি সিন্ধু। শনিবার সেমিফাইনালে প্রণয়ের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ খেলতে নেমেছিলেন ২১ বছর বয়সী ইন্দোনেশিয়ান শার্টলার ক্রিশ্চিয়ানো আদিনাতা। সেই ম্যাচ চলাকালীন তিনি হাঁটুতে চোট পান। তারপর আর কোর্টে ব্যাট হাতে ফিরে আসতে […]

মন্ত্রী বীরবাহার গাড়িতে হামলার ঘটনায় কুড়মি নেতা রাজেশ মাহাতো গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদার কনভয়ের ওপর হামলার ঘটনাতে নয়াগ্রাম(Nayagram) থেকে কুড়মি নেতা রাজেশ মাহাতোকে গ্রেফতার করল পুলিশ। শনিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। এর আগে শনিবার দুপুরে ঝাড় গ্রাম শহরে একটি বেসরকারি লজে সাংবাদিক সম্মেলন করে ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দাবি করা হয় কনভয়ে হামলার ঘটনায় কুড়মিরা যুক্ত নয়। কিন্তু সাংবাদিক […]

0:00