লালকেল্লা থেকে অপারেশন সিঁদুরের প্রশংসা প্রধানমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লালকেল্লা থেকে অপারেশন সিঁদুরের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লালকেল্লা থেকে পতাকা উত্তোলন করে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণও দিয়েছেন। পতাকা উত্তোলনের আগে ভারতীয় বিমান বাহিনীর দুটি Mi-17 হেলিকপ্টার লাল কেল্লার উপরে উড়ে ফুলের পাপড়ি বর্ষণ করা হয়েছে। একটি উড়ে যায় তেরঙ্গা নিয়ে, অন্যটিতে অপারেশন সিঁদুরের ব্যানার ছিল। ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা তাঁর প্রতি কথায় ফুটে উঠেছে।

এদিন প্রধানমন্ত্রী বলেছেন, চলতি বছরের ১৫ অগস্টের এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। পাকিস্তানকে সঠিক জবাব দিয়েছে ভারতীয় সেনা। সেখানেই উঠে এসেছে অপারেশন সিঁদুরের প্রসঙ্গ। জওয়ানদের সম্মান জানিয়ে তিনি বলেছেন, অপারেশন সিঁদুরের বীর জওয়ানদের স্যালুট। শত্রুপক্ষের বিরুদ্ধে সাহসী পদক্ষেপ নিয়ে সঠিক জবাব দিয়েছে ভারতীয় সেনা।

তাঁর কথায় উঠে এসেছে পহেলগাঁওতে জঙ্গি হামলার কথা। নাম না করে পাকিস্তানকে নিশানা করেছেন তিনি। সিন্ধুচুক্তি নিয়েও হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন রক্ত ও জল এক সঙ্গে বইতে পারে না। পহেলগাঁওতে যেভাবে জঙ্গিরা হত্যালীলা চালিয়েছে, ধর্ম জেনে হত্যা করেছে, স্ত্রী-সন্তানদের সামনে হত্যা করেছে, ভারতবাসীর মনে ক্রোধ ভরা ছিল। অপারেশন সিঁদুরের মাধ্যমে সেই আক্রোশের বহিঃপ্রকাশ ঘটেছে।

পহেলগাঁও হামলার পর সেনাকে ফ্রিহ্যান্ড দেওয়া হয়েছিল। লক্ষ্য তাঁদের নির্ধারণ করতে বলা হয়েছিল। সেনা যেটা করে দেখিয়েছে, শত্রুদেশ বহু বছর তা মনে রাখবে। শত্রুদের মাটিতে ঢুকে জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।এদিন ভাষণের শুরুতে মোদি বলেন, ‘স্বাধীনতার এই মহান উৎসব ১৪০ কোটির সংকল্পের উৎসব। ৭৫ বছর ধরে, ভারতের সংবিধান আমাদের পথ দেখিয়ে আসছে।

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

চিন সফরে ভ্লাদিমির পুতিন, যোগ দেবেন এসসিও সম্মেলনে

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

রাষ্ট্রপুঞ্জে একই দিনে ভাষণ তিন পড়শি দেশের রাষ্ট্রপ্রধান মোদি-শাহবাজ-ইউনূসের

মোদির হাত ধরে মেট্রোর নতুন রুটের উদ্বোধন, জানুন ভাড়ার তালিকা

ভোটের আগে মেট্রো উদ্বোধন! পরিযায়ী পাখি মোদিকে ৫ প্রশ্ন তৃণমূলের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]