Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা উড়ে গেলেন মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ব্রিকস সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার সকালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের উদ্দেশে উড়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিন দিনের সম্মেলনে ভারত ছাড়াও দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, ব্রাজিল ও চিনের রাষ্ট্রপ্রধানদের যোগ দেওয়ার কথা। সম্মেলনের ফাঁকে চিনের প্রেসিডেন্ট শি চিনফিংয়ের সঙ্গে আলাদা করে বৈঠকে বসতে পারেন মোদি। তবে কবে ওই বৈঠক হবে তা নিশ্চিত নয়।

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের অপরাধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। ওই গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন তিনি। যদিও তাঁকে গ্রেফতার করা হবে না বলে জানিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। গ্রেফতারির হাত থেকে রুশ প্রেসিডেন্টকে রক্ষা করতে কূটনৈতিক রক্ষাকবচ দেওয়ার ঘোষণা করেছেন।

২০১৯ সালে করোনার প্রকোপ শুরু হওয়ার আগে শেষবারের মতো ব্রিকস সম্মেলনে সশরীরে উপস্থিত ছিলেন পাঁচ দেশের রাষ্ট্রপ্রধান। তার পর থেকে ভার্চুয়ালি সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এবার ফের সম্মেলনে পাঁচ দেশের রাষ্ট্রপ্রধানরা সশরীরে হাজির থাকছেন। ফলে পরস্পরের সঙ্গে আলাদা করে বৈঠকে বসার সুযোগ থাকছে। ব্রিকস সম্মেলনের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে চিনের প্রেসিডেন্ট শি চিনফিংয়ের বৈঠকের দিকে তাকিয়ে কূটনৈতিক মহল। পাঁচ দেশের মধ্যে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বেশ কিছু অর্থনৈতিক সিদ্ধান্তও নেওয়া হবে।

 

লালকেল্লা থেকে অপারেশন সিঁদুরের প্রশংসা প্রধানমন্ত্রীর

‘দল হয়তো অস্বস্তিতে পড়বে’, প্রধানমন্ত্রীর সভার আগে দিল্লি গেলেন ‘অভিমানী’ দিলীপ

মোদির অভিযোগের জবাব কড়ায়-গণ্ডায় দিল তৃণমূল কংগ্রেস

বঙ্গ বিজেপিতে ‘ব্রাত্যজনের’ তালিকায় দিলীপ, প্রধানমন্ত্রীর সভায় ডাক পেলেন না

আলিপুরদুয়ারে মোদির সভায় ফাঁকা চেয়ারের সারি, ভিড় না হওয়ায় অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব

মোদি পা রাখার আগেই একাধিক দাবি জানিয়ে ব্যানারে ছেয়ে গেল আলিপুরদুয়ার

‘জল ও রক্ত একসঙ্গে বইতে পারে না’, সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার ইঙ্গিত প্রধানমন্ত্রীর

দেশবাসীর উদ্দেশ্যে রাত ৮টায় প্রধানমন্ত্রী মোদির ভাষণ, কী বার্তা?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00