Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঢাকার আবাহনীকে হারিয়ে এএফসি কাপের মূল পর্বে মোহনবাগান

নিজস্ব প্রতিনিধি: ঢাকার আবাহনীকে ৩-১ গোলে হারিয়ে এএফসি কাপের মূল পর্বে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্টস। মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে সবুজ-মেরুনের হয়ে গোল করেন জেসন কামিংস ও আর্মান্দো সাদিকু। অন্য গোলটি আবাহনীর মিলাদ শেখের আত্মঘাতী। অন্য দিকে ঢাকা আবাহনীর হয়ে গোল করেছেন কর্নেলিয়াস স্টুয়ার্ট।   ম্যাচের শুরু থেকেই জয়ের জন্য ঝাঁপায় দুই দল। আক্রমণ-প্রতি আক্রমণে খেলা […]

ডুয়ার্সের চা বাগানে খাঁচাবন্দি লেপার্ড

নিজস্ব প্রতিনিধি,ডুয়ার্স: ফের ডুয়ার্সের চা বাগানে খাচাবন্দি লেপার্ড। এবার খাঁচা বসানোর ঘণ্টা দুয়েকের মধ্যেই ধরা দিল লেপার্ড। জানা যায়, সোমবার বিকেল ৪ টায় বসানো হয় খাঁচা ।আর সন্ধ্যা ৬ টায় সেই খাঁচায় বন্দি হয় লেপার্ড(Lepard)। ডুয়ার্সের মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোড়ার ভবেশ্বর পাড়া (Bhabeshswarpara)এলাকার ঘটনা। গত কয়েকদিন লেপার্ডের আতঙ্কে দিন কাটছিল ওই এলাকার বাসিন্দাদের।শেষমেষ লেপার্ড খাঁচাবন্দি […]

বীরভূমে পাথর ব্যবসায়ীকে গুলি করে খুন

নিজস্ব প্রতিনিধি, বীরভূম: এবার পাথর ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনা ঘটলো বীরভূমের মহম্মদ বাজার থানায় এলাকার সারেন্ডা থেকে দর্শন দরিয়া যাওয়ার রাস্তায় বটতলার কাছে। মৃতের নাম তাপস দাস (৩২) পেশায় পাথর(Stone) ব্যবসায়ী। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় পাথরপুরের তার ক্রাসার থেকে বাড়ি ফেরার জন্য বেরিয়েছিলেন তিনি । কিন্তু মধ্য রাস্তায় তাকে গুলি করে খুন করা হয় […]

ফ্লাইওভার থেকে বাইক নিয়ে রেল লাইনে পড়ল তিন আরোহী

নিজস্ব প্রতিনিধি,লাটাগুড়ি ও পাঁশকুড়া: ফ্লাইওভার থেকে বাইক নিয়ে রেল লাইনে পড়ে গিয়ে মৃত্যু হলো দুজনের। গুরুতর আহত আরো একজন।দুর্ঘটনায় মৃত্যু হল বাইক আরোহী ও এক যুবতীর। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও এক যুবক, তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। মঙ্গলবার সকালে মালবাজার মহকুমার লাটাগুড়ি-চালসাগামী ৩১ নম্বর জাতীয় সড়কের(31 National High Way) বিচাভাঙ্গা রেলওয়ে ক্রসিংয়ে লাইনের ওপর […]

স্কুলের পাশে থেকে উদ্ধার ১২ ফুট লম্বা অজগর

নিজস্ব প্রতিনিধি,ফাঁসিদেওয়া: স্কুলের পাশে থেকে উদ্ধার ১২ ফুট লম্বা অজগর সাপ। এদিন শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত জালাস নিজামতারা অঞ্চলের কেবল জোত প্রাথমিক বিদ্যালয় পাশে উদ্ধার হয় একটি অজগর (Python)সাপ। জালে আটকে যায় অজগরটি । এরপরে স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে তড়িঘড়ি খবর দেন স্কুলের শিক্ষক ও বনদপ্তরকে(Forest Department) অজগরটিকে উদ্ধার করে আটকে রাখে স্থানীয় বাসিন্দারা। এরপরে […]

৬ জন বিশ্বখ্যাত ‘অ্যাকশন ডিরেক্টর’-এর হাতে সেজে উঠেছে ‘জওয়ান’-এর সকল মারপিট দৃশ্য

স্পাইরো রাজাতোস মুলত হলিউড সিনেমায় কাজের জন্য পরিচিত। তিনি ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’, ‘ক্যাপ্টেন আমেরিকা’, ‘টিনএজ মিউট্যান্ট নিনজা টার্টলস’-সহ একাধিক উচ্চ অ্যাকশন ছবিতে তাঁর দক্ষতা দেখিয়েছেন

উত্তরবঙ্গে ভারী ও দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি: আগামী পাঁচ দিন উত্তরবঙ্গে ভারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এইসব এলাকায় একটানা বর্ষণ চলবে। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দপ্তরের(Alipur Weather Office) অন্যতম অধিকর্তা গণেশ কুমার দাস এই খবর জানান। তিনি বলেন, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সর্তকতা থাকলেও, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি ধরনের। তিনি জানান, বর্তমানে মৌসুমী […]

গোপালনগরে প্রচুর গাঁজা সহ গ্রেফতার পাচারকারী

নিজস্ব প্রতিনিধি,গোপালনগর: প্রচুর গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার(Gopalnagar P.S.) পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শংকর পান্ডে। তার কাছ থেকে ৪৮ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীররাতে সবুজ রঙের একটি টোটোতে বস্তায় করে নদীয়ার চাকদহের(Chakdaha) দিক থেকে বাংলাদেশ সীমান্তের দিকে যাচ্ছিল ওই পাচারকারী। গোপন […]

হিমাচল প্রদেশে ভূমিধসে গুরুতর আহত রাকেশ বেদী

যখন আমরা শর্টকাট অবলম্বন করি, তখন আমাদের সামনে একটি বিশাল বড় পাথর চলে আসে। ঈশ্বরকে ধন্যবাদ, এটি আমাদের গাড়িতে এসে পড়েনি, অন্যথায় আমরা সকলেই প্রাণ হারাতাম।

কলকাতা ফুটবল লিগে কাস্টমসকে হারিয়ে শীর্ষে ইস্টবেঙ্গল

নিজস্ব প্রতিনিধি: কলকাতা ফুটবল লিগে অনামী কাষ্টমসের বিরুদ্ধে কষ্টার্জিত জয় পেল ইস্টবেঙ্গল। ১০ জনের কাষ্টমসের বিরুদ্ধে জয় পেতে ৮৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হল। শেষ লগ্নে মাহিতোষ রায়ের করা গোলে মান রক্ষা হল লাল-হলুদের। তিন পয়েন্ট পাওয়ার সুবাদে গ্রুপে শীর্ষ স্থানেই রইল ইস্টবেঙ্গল। কিন্তু খেলোয়াড়দের হতশ্রী পারফরম্যান্স অবশ্যই চিন্তায় রাখবে কোচ বিনো জর্জকে। আগের ম্যাচে […]

পিঁপড়ে কামড়ালেও ইডি- সিবিআই এখন পাঠিয়ে দিচ্ছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: এখন তো একটি পিঁপড়ে কামড়ালেও ইডি- সিবিআই পাঠিয়ে দিচ্ছে। প্রতিদিন আমার পারিবারের ওপর অত্যাচার করছে। কাল সারারাত ওরা তল্লাশি করেছে। পরশুদিন ছেলেটা বাড়ি ফিরেছে। আর কাল তার অফিসে ওরা চলে গেছে। মঙ্গলবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে দুর্গাপুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। কেন্দ্রীয় সরকারকে […]

আইপিএস অফিসারের স্ত্রীর দ্বারা নির্যাতন, আত্মহত্যার চেষ্টা মহিলার  

নিজস্ব প্রতিনিধিঃ ওড়িশার এক হোম গার্ডকে অত্যাচারের অভিযোগ উচ্চপদস্থ পুলিশ অফিসারের এক স্ত্রীর বিরুদ্ধে। বাধ্য হয়ে শেষমেশ আত্মহত্যার চেষ্টা করেন ওই মহিলা। ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে গিয়ে পা হারিয়েছেন মহিলা। বর্তমানে কটকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। জানা গিয়েছে, ডিআইজি র‍্যাঙ্কের পুলিশ অফিসারের বাড়িতে সঠিকভাবে কিছুকাজ করতে না পারায় তাঁকে মারধর ও অকথ্য […]

মুম্বইয়ের অনুষ্ঠানে দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে ধরা দিলেন আমির খান

সোমবার সন্ধ্যায়, ২১ শে আগস্ট, মনসুর খানের বই লঞ্চ অনুষ্ঠানে রীনা দত্ত এবং কিরণ রাওকে পাপারাজ্জিরা একেবারে ঘিরে ধরে। তাঁরা তাঁদের পরিচিতদের সঙ্গে দেখা করেন, ছবি তোলার জন্য পোজও দেন।

র‍্যাগিং রুখতে হেল্প লাইন নম্বর চালু করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: র‍্যাগিং- র বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে র‍্যাগিং রুখতে একটি হেল্প লাইন নম্বরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। হেল্প লাইন নম্বরটি হল–১৮০০৩৪৫৫৬৭৮। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকের মিলিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠান থেকে র‍্যাগিং – র বিরুদ্ধে […]

২৮০ কোটি টাকার অনুদান, ‘কালকেই জনস্বার্থ মামলা ঠুকে দেবে’

মুখ্যমন্ত্রীর আশঙ্কা অমূলক নয়। চলতি সপ্তাহেই এই অনুদান নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করতে চলেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব।

মধুচক্র-অর্থলোভ-ব্ল্যাকমেইল, রহস্যে মোড়া বিজেপি নেত্রী সানা খানের মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ বিজেপি নেত্রী সানা খান হত্যা ঘটনার ২১ দিন পেরিয়েছে। স্বামী অমিত সাহুকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু সানা খানের মৃতদেহ উদ্ধার করা এখনও সম্ভব হয়নি। এই পরিস্থতিতে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। সানা খানকে মধুচক্রে ব্যবহার করা হত। এর মাধ্যমে প্রচুর টাকা উপার্জন করত সানা।  সেই টাকা বণ্টন নিয়েই বিবাদের জেরেই তাঁকে হত্যা করা […]

মেয়ে নয়, দ্বিতীয়বারও পুত্রসন্তানের জন্ম দিয়েছেন রিহানা: সূত্র

হ্যাঁ, প্রথম সন্তানের ১ বছরের মধ্যেই দ্বিতীয়বার গর্ভবতী হন রিহানা, আর তা প্রকাশ্যে এনেছেন মাস কয়েক আগে। মার্কিন সংবাদমাধ্যম অনুযায়ী, গত ৩ অগস্ট দ্বিতীয় পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু গুজব উঠেছিল গায়িকা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

হোটেল থেকে উদ্ধার নিখোঁজ অ্যাপ বাইক সংস্থার কর্মীর দেহ

নিখোঁজ অ্যাপ বাইক চালকের দেহ মিলেছে কলকাতার বালিগঞ্জের একটি হোটেল থেকে। খোঁজ চলছে তাঁর এক সঙ্গীর। সম্পর্কের টানাপোড়েনেই খুন বলে অনুমান।

সল্টলেকে টেট উত্তীর্ণ ডিএলএড চাকরি প্রার্থীদের তুমুল বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি,সল্টলেক: এপিসি ভবনে বিক্ষোভ দেখানোর আগে ২০১৪ এর পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট উত্তীর্ণ ডিএলএড চাকরি প্রার্থীদের সল্টলেকে জিডি বাস স্ট্যান্ডে(Saltlake G.D. Bus Stand) আটক করলো বিধাননগর পুলিশ। বিধাননগর দক্ষিণ থানায় চাকরি প্রার্থীদের নিয়ে যাওয়া হয়।থানার মধ্যেই বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। মঙ্গলবার সল্টলেকে এপিসি ভবনের উদ্দেশ্যে দুটি বাসে করে বিক্ষোভ দেখাতে যাওয়ার আগে ২০১৪ এর পশ্চিমবঙ্গ […]

ধর্ষণের আগে নাবালিকাকে মাদক সেবন করাতো দিল্লির আমলা

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লির নাবালিকা ধর্ষণকাণ্ডে নয়া চাঞ্চল্যকর তথ্য। দিল্লি সরকারের মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের শীর্ষ কর্মকর্তা বন্ধুর নাবালিকা মেয়েকে ধর্ষণের আগে মাদকাসক্ত করত বলে জানা গিয়েছে। নাবালিকার শরীরে আঘাতের চিহ্ন মিলেছে। মেয়েটির বাবা মারা যাওয়ার পরে পিতৃশোকে হতাশ থাকাকালীনও তাঁকে ধর্ষণ করা হয় বলে জানা গিয়েছে। পুলিশি তথ্য অনুযায়ী, নাবালিকাকে প্রথম ধর্ষণ করা হয় […]

0:00