Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কানহাইয়ার উপরে হামলায় জড়িত এক অভিযুক্ত পুলিশের জালে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উত্তর-পূর্ব দিল্লি লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমারের উপরে হামলার ঘটনায় জড়িত এক অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ধৃতের নাম অজয় কুমার ওরফে রণবীর ভাট্টি। সোমবার নিউ উসমানপুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন দিল্লি টপুলিশের ডেপুটি কমিশনার জয় তিরকে। ধৃত অজয়কে জেরা করে বাকি অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

গত ১৭ মে সন্ধ্যায় পূর্ব দিল্লির উসমানপুরের ব্রহ্মপুর ওয়ার্ডে পদযাত্রা করছিলেন উত্তর-পূর্ব দিল্লির কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমার। তাঁকে শুভেচ্ছা জানাতে রাস্তার দু’ধারে জমায়েত হয়েছিলেন বহু সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, কানহাইয়া কুমারের পদযাত্রা চলার সময়ে ষন্ডা চেহারার দুই গুন্ডা হাতে মালা নিয়ে এগিয়ে যাচ্ছেন। ভিড় ঠেলে সামনে পৌঁছে মালা পরানোর বাহানায় কালো পোশাক পরিহিত দাড়িওয়ালা যুবক আচমকাই কানহাইয়াকে সপাটে চড় কষান। পাশে দাঁড়ানো আর এক যুবক কংগ্রেস প্রার্থীর গায়ে কালি ছিটিয়ে দেন। আকস্মিক ওই ঘটনায় শোরগোল বেঁধে যায়।

কানহাইয়ার সঙ্গী কংগ্রেস কর্মীরা দুজনকে ধরে গণধোলাই দেন। হামলাকারীদের সঙ্গে থাকা আরও পাঁচ-ছয়জন দৌড়ে পালিয়ে যায়। পরে হামলাকারীদের তরফে এক ভিডিয়ো ফেসবুকে পোস্ট করা হয়েছে। ওই ভিডিয়োতে  হামলাকারীদের নেতৃত্বে থাকা যুবক দাবি করেছিল, ‘ভারতীয় সেনাকে অপমান করার জন্যই কানহাইয়ার উপরে হামলা চালানো হয়েছে।’ ঘটনার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কানহাইয়া বলেন, ‘ক্ষমতা হাতছাড়া হচ্ছে বুঝতে পেরে বেপরোয়া হয়ে উঠেছে বিজেপি। হামলা করে ভয় দেখানো যাবে না। সাধারণ মানুষই ইভিএমে এই হামলার যোগ্য জবাব দেবেন।’ সামাজিক যোগাযোগমাধ্যমে বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ মনোজ তিওয়ারির সঙ্গে একই মঞ্চে অভিযুক্তদের হাজির থাকার ছবি ভাইরাল হতেই অস্বস্তিতে পড়ে যায় বিজেপি শীর্ষ নেতৃত্ব। শেষ পর্যন্ত হামলার চার দিনের মাথায় কানহাইয়ার উপরে হামলায় অভিযুক্ত এক হোতাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।  

রুশ গুপ্তচর পুত্রবধূ মামলা : সুপ্রিমকোর্টের রোষের মুখে দিল্লি পুলিশ, তদন্ত হবে রাশিয়ায়

‘যা বলেছি, তা-ই হয়েছে, সত্যি-মিথ্যা প্রমাণ হবে!’, শিশুনিগ্রহ নিয়ে দিল্লি পুলিশকে চ্যালেঞ্জ মমতার

জামিনে মুক্ত ‘খুনে’ অভিযুক্তকে ৬০০ কিমি তাড়া করে পাকড়াও পুলিশের

দিল্লিতে রোমিওদের ‘সবক’ শেখাতে ‘শিষ্টাচার স্কোয়াড’ গড়ল পুলিশ

ইনস্টাগ্রামের বন্ধুর সঙ্গে দেখা করতে এসে দিল্লির হোটেলে ধর্ষণের শিকার ব্রিটিশ তরুণী

‘২ হাজারে বডি ম্যাসাজ, বাড়তি দিলে…‘,  দিল্লিতে স্পা সেন্টারের আড়ালে রমরমা দেহ ব্যবসার পর্দাফাঁস

জেড ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন কেজরিওয়াল, সিদ্ধান্ত শাহের মন্ত্রকের

এক কোটির মাদক-সহ অবশেষে পুলিশের জালে দিল্লির ‘লেডি ডন’

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00