নিজস্ব প্রতিনিধি, ইলামবাজার : দিল্লিতে বাঙালি কলোনিতে পরিযায়ী শ্রমিক পরিবারের শিশু ও মাকে নির্মমভাবে মারধর করার অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও প্রকাশ করে দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। বোলপুরের সভাতেও তেমনি অভিযোগ সোনা দিয়েছিল তাঁর মুখে। যদিও দিল্লি পুলিশের পক্ষ সাজানো ভিডিওর কথা বলা হয় বলা হয়েছে দিল্লি পুলিশের ভাবমূর্তি নষ্ট করতেই এগুলো করা হচ্ছে। এরপরেই ইলামবাজার থেকে ফের সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার ইলামবাজার থেকে তিনি বলেছেন, সোমবার বাচ্চাটির কথা বলা হয়েছিল। একটার পর একটা থানায় তাদের নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের ভয় দেখানো হয়েছে। আগেই সেই কথা তিনি বলেছিলেন। যা বলেছিলেন সেটাই করা হয়েছে। অর্থাৎ তিনি ইলামবাজার থেকে বলেছেন, দিল্লিতে শিশুনিগ্রহ কাণ্ডে শিশুর পরিবারকে থানায় ডেকে ভয় দেখানো হয়েছে। ওই পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। সত্যি-মিথ্যে সবটাই প্রমাণ হয়ে যাবে।
জানা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে অভিযোগ তুলেছেন,পরিযায়ী শ্রমিকের পরিবারের ছোট শিশুকে মারধর করা হয়েছে। এই ঘটনায় দিল্লি পুলিশের ডিএসপি জানিয়েছেন, দিল্লি পুলিশের ভাবমূর্তি নষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।
ভিনরাজ্যে বাঙালিদের ওপরে নির্যাতনের অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হরিয়ানা, ওড়িশা, রাজস্থান সর্বত্র হেনস্তা করা হচ্ছে। সেখানে ছাড় পাচ্ছে না শিশুরাও। এই পরিযায়ী শ্রমিকদের রাজ্য়ে ফিরে আসার আহ্বানও জানিয়েছেম তিনি। বলেছেন প্রয়োজনে তাঁদেক কর্মসংস্থানের ব্যবস্থাও করে দেওয়া হবে। রেশন ও স্বাস্থ্যে বিষয়ে ব্যবস্থা করে দেওয়া হবে।