Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইনস্টাগ্রামের বন্ধুর সঙ্গে দেখা করতে এসে দিল্লির হোটেলে ধর্ষণের শিকার ব্রিটিশ তরুণী

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কথায় বলে, ‘প্রেমের ফাঁদ পাতা ভুবনে’। ইদানিং সমাজমাধ্যম ফেসবুক, থ্রেডস, ইনস্টাগ্রামেও পাতা হচ্ছে প্রেমের ফাঁদ। আর সেই ফাঁদে পড়ে অনেকেই প্রতারিত হচ্ছেন। খোদ রাজধানী দিল্লিতেই এবার ইনস্টাগ্রামের সৌজন্যে পরিচিত এক যুবকের সঙ্গে দেখা করতে এসে ধর্ষণের শিকার হলেন এক ব্রিটিশ মহিলা। অভিযোগ পেয়েই পুলিশ ধর্ষণে অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দিল্লি পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ‘নির্যাতিতা ব্রিটিশ পর্যটকের সঙ্গে ইনস্টাগ্রামের সুবাদে বন্ধুত্ব গড়ে উঠেছিল দিল্লির বাসিন্দা কৈলাশের। এক বেসরকারি সংস্থায় কর্মরত কৈলাশ ব্রিটিশ তরুণীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে গুগল ট্রান্সলেট ব্যবহার করে নিয়মিত বার্তা পাঠাতেন। সম্প্রতি ছুটি কাটাতে ব্রিটেন থেকে মহারাষ্ট্রে এসেছিলেন নির্যাতিতা। ভারতে পা রাখার পরেই ইনস্টাগ্রামের সৌজন্যে বন্ধুত্ব গড়ে ওঠা কৈলাশের সঙ্গে তিনি যোগাযোগ করেন। সরল বিশ্বাসে গত মঙ্গলবার দিল্লিতে আসেন নির্যাতিতা। মাহীপালপুরের এক হোটেলে ওঠেন। ওই হোটেল থেকেই কৈলাশকে ফোন করে দেখা করতে বলেন। ফোন পেয়ে ওই দিন রাতেই বন্ধু ওয়াসিমকে নিয়ে মাহীপালপুরের হোটেলে হাজির হয় কৈলাশ। তার পরে বন্ধু ওয়াসিমকে নিয়েই জোরজবরদস্তি করে ব্রিটিশ তরুণীকে ধর্ষণ করে।’

ঘটনার পরের দিন অর্থা‍ৎ গতকাল বুধবার (১২ মার্চ) বসন্ত কুঞ্জ থানায় কৈলাশ ও তার বন্ধু ওয়াসিমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযোগ পাওয়ার পরেই দিল্লিতে অবস্থিত ব্রিটিশ দূতাবাসকে গোটা বিষয়টি জানানো হয় পুলিশের তরফ থেকে। তার পরে ফোনের লোকেশন ট্র্যাক করেই ধর্ষণে অভিযুক্ত কৈলাশ ও তার বন্ধুকে গ্রেফতার করে।’

রুশ গুপ্তচর পুত্রবধূ মামলা : সুপ্রিমকোর্টের রোষের মুখে দিল্লি পুলিশ, তদন্ত হবে রাশিয়ায়

‘যা বলেছি, তা-ই হয়েছে, সত্যি-মিথ্যা প্রমাণ হবে!’, শিশুনিগ্রহ নিয়ে দিল্লি পুলিশকে চ্যালেঞ্জ মমতার

জামিনে মুক্ত ‘খুনে’ অভিযুক্তকে ৬০০ কিমি তাড়া করে পাকড়াও পুলিশের

দিল্লিতে রোমিওদের ‘সবক’ শেখাতে ‘শিষ্টাচার স্কোয়াড’ গড়ল পুলিশ

‘২ হাজারে বডি ম্যাসাজ, বাড়তি দিলে…‘,  দিল্লিতে স্পা সেন্টারের আড়ালে রমরমা দেহ ব্যবসার পর্দাফাঁস

জেড ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন কেজরিওয়াল, সিদ্ধান্ত শাহের মন্ত্রকের

এক কোটির মাদক-সহ অবশেষে পুলিশের জালে দিল্লির ‘লেডি ডন’

প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে ছয় স্তরের নিরাপত্তা, নামছে ১৫,০০০ পুলিশ কর্মী ও ৭০ কোম্পানি আধা সেনা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00