নিজস্ব প্রতিনিধি : ইভটিজিংয়ের ঘটনায় সরগরম গোটা দেশ। একের পর এক ইভটিজিংয়ের ঘটনায় এবার সরব দিল্লি পুলিশ। ইভটিজিং রুখতে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ গ্রহণ করল দিল্লি পুলিশ।মহিলাদের জন্য বিশেষ দল গঠন করল তারা। এই দলে একজন ইন্সপেক্টর, একজন সাব-ইন্সপেক্টর, ৮ জন কনস্টেবল ও একজন হেড কনস্টেবল থাকবে। এছাড়াও এই দলে থাকবেন ৪ জন মহিলা পুলিশ কর্মী থাকবেন। তারাই স্পর্শকাতর এলাকায় টহল দেবে। কোনরকমের অপ্রীতকর ঘটনা ঘটলেই সোজা লক আপে পুরবে দিল্লি পুলিশের ‘শিষ্টাচার স্কোয়াড’ টিম। অপরাধীদের দ্রুত পাকড়াও শিষ্টাচার শেখানোই এদের মূল লক্ষ্য।
দিল্লির বুকে ইভটিজিং রুখতে বুলেটে করে ছুটে বেড়াবে ‘রক্ষক’ বাহিনী। দিল্লি শহরের বিভিন্ন রাস্তায় ঘুরবে এই বিশেষ টিম। উত্তরপ্রদেশের অ্যান্টি রোমিও স্কোয়াডের আদলে দিল্লিতে ইভটিজিং স্কোয়াড গঠন করা হচ্ছে বলে জানা গিয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘শিষ্টাচার স্কোয়াড’। দিল্লির প্রতিটি জেলায় ২টি করে স্কোয়াড থাকবে।এই স্কোয়াডের কাছে সংবেদনশীল এলাকাগুলিতে টহল দেওয়ার জন্য চার চাকা ও দুই চাকার গাড়ি থাকবে। যাতে তারা দ্রুত সব এলাকায় পৌঁছোতে পারে। স্কোয়াডে মোতায়েন করা পুলিশ সদস্যরা সাদা পোশাকে পরে টহলদারি করবেন।
উল্লেখ্য, এর আগে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন উত্তর প্রদেশ সরকার, চালু করেছিল ‘অ্যান্টি রোমিও স্কোয়াড’। সারা রাজ্য জুড়ে মহিলাদের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছিল সরকারে তরফে।এই স্কোয়াডের সদস্যরা সাধারণ পোশাক পড়েন এবং জনবহুল এলাকা যেমন, কলেজ, শপিং মল, মার্কেট, পার্ক এবং রেল স্টেশনের মত জায়গায় ভিড়ে মিশে থাকেন।