নিজস্ব প্রতিনিধিঃeioএই ঘটনার নিয়ে মহিলার পরিবারের তরফে জানান হয়েছে, দুজন দুষ্কৃতী মিলে তাঁকে প্রথমে গণধর্ষণ করে। এরপর গোপনাঙ্গের মধ্যে তারা লঙ্কার গুঁড়ো ঢুকিয়ে দেয়। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি উত্তরপ্রদেশ পুলিশ।
এই ঘটনা প্রসঙ্গে মহিলার স্বামী জানিয়েছেন, ‘আমার স্ত্রী বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাজে যাচ্ছিলেন। সেইসময় স্কুটারে চড়ে দুই দুষ্কৃতী মিলে তাঁকে জোর করে ঝোপের মধ্যে নিয়ে যায়। তারপর বেধড়ক মারধর করে দুই- চার জন মিলে তাঁকে গণধর্ষণ করে। শুধু তাই নয় মরিচের গুঁড়োও তাঁর গোপনাঙ্গের মধ্যে ঢুকিয়ে দেয় দুষ্কৃতীরা। এই পুরো বিষয়টি স্ত্রী আমাকে ফোন করে জানায় । ‘ বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে নির্যাতিতার।
জালাউনের অতিরিক্ত পুলিশ সুপার প্রদীপ কুমার ভার্মা জানিয়েছেন, এক মহিলাকে মারধর করা হয়েছে বলে খবর এসেছে। তিনি গুরুত্বর জখম হওয়ায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে দায়ের হয়েছে মামলা। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি। এই পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে উত্তরপ্রদেশ পুলিশ।