Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শপিং মলের মধ্যে আচমকাই ভেঙে পড়ল লোহার গ্রিল, নিহত ২

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শপিং মলের পাঁচতলায়  চলছে নির্মীয়মাণ কাজ ।  সেই সময় আচমকাই  লোহার একটি গ্রিল ভেঙে গিয়ে সোজা নীচে পড়ে যায়। এই ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার ব্লু স্যাফায়ার মলে। রবিবার এই দুর্ঘটনার জেরে প্রাণ হারান ২ জন। ইতিমধ্যেই শপিং মলে গ্রিল ভেঙে পড়ার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

একটি ভিডিওতে দেখা যায়, এসকেলেটরের পাশে লোহার গ্রিলের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। অন্যদিকে প্রত্যক্ষদর্শীরা আতঙ্কে ঘটনাস্থলে জড়ো হয়েছেন।উদ্ধারকারীরা  ঘটনাস্থল থেকে হতাহতদের সরিয়ে নিয়ে যাচ্ছে। আচমকাই এই ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়ে আশেপাশের মানুষ। এই পুরো ঘটনাটি অতিরিক্ত ডিসিপি হৃদয় কাথারিয়া জানিয়েছেন, ‘নিহত দুজন চলন্ত সিঁড়ির দিকে ওপরে উঠছিল। সেইসময়  মলের পাঁচতলা থেকে লোহার গ্রিল পড়ে যায়। এরপরেই ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।‘

এদিনের ব্লু স্যাফায়ার মলের দুর্ঘটনায় মৃত্যু হয় বছর ৩৫-এর হরেন্দ্র ভাটি ও শাকিলের। তাঁর দুজনেই গাজিয়াবাদের বাসিন্দা। এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান  ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। তবে এই ঘটনা নিয়ে এখন পর্যন্ত মলের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

যৌতুকের লোভে স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা কনস্টেবল স্বামীর

হাতুড়ে ডাক্তারের কীর্তি, গর্ভপাতে প্রাণ গেল তরুণীর

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের আত্মহত্যার পিছনে ইউনূসের প্রেস সচিবের হাত?

কোচবিহারে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলে খুনে গ্রেফতার শার্প শুটার

ডায়াগনস্টিক সেন্টারে যুবকের রহস্যমৃত্যু! মানসিক চাপে আত্মহত্যা বলে দাবি পরিবারের

মর্মান্তিক! উত্তর দমদমে ঘরের মধ্যে জলে ডুবে মৃত্যু শিশুকন্যার

ক্ষুধার রাজ্যে গাজায় অনাহার-ইজরায়েলি হামলায় প্রাণ গেল ৭৬ জনের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00