Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নির্বাচনের আগে জঙ্গলমহলে জাতিসত্তার আন্দোলনে সরব সদগোপরা

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:লোকসভা নির্বাচনের আগে জঙ্গলমহলে জাতিসত্তার আন্দোলনে সরব সদগোপরা।এক গোষ্ঠী থেকে অন্যতে, এক সম্প্রদায় থেকে অন্য সম্প্রদায়ে জাতিসত্তার আন্দোলন ক্রমেই প্রসারিত হচ্ছে জঙ্গলমহলে(Jangalmahal)। লোকসভা ভোটের আগে জাতিসত্তার দাবিটিকে আরও জোরালভাবে প্রশাসনের নজরে আনতে এ বার পথে নামছেন সদগোপ সম্প্রদায়। নিজেদের অধিকার বুঝে নিতে রবিবার সদ গোপ সমাজ একত্রিত হয়েছিলেন লোধাশুলি এলাকার এক অথিতি শালায়। রবিবার […]

কেতুগ্রামে দু ‘ব্যাগ ভর্তি বোমা নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়ার্ড

নিজস্ব প্রতিনিধি,কাটোয়া ও বহরমপুর : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার কেতুগ্রামের মাঝিনা মাঠে দুটি ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছিলো ২৯শে ফেব্রুয়ারি।রবিবার নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়ার্ড উদ্ধার হওয়া বোমাগুলো। কে বা কারা এই বোমাগুলি রেখেছে তার তদন্ত করছে কেতুগ্রাম থানার পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে খবর দেওয়া হয়ে ছিল দুর্গাপুর বম্ব স্কোয়াডকে, (Bomb Squard) আজ বোমাগুলিকে ফাটাল […]

বিচারপতি গঙ্গোপাধ্যায় পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছেন : বাবুল সুপ্রিয়

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে যোগদানের ইচ্ছা প্রকাশের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়(Minister Babul Supriyo)। রবিবার শিবপুরে নিজের ফ্ল্যাটে একটি সাংবাদিক সম্মেলনে তিনি বলেন “বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজের পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছেন। তিনি প্রচার চাইছেন। আমার রাজনৈতিক বুদ্ধি অনুযায়ী তিনি ২০২৬ সালের নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী(CM) মুখ হতে চাইছেন।”এদিন তিনি আরো বলেন ” […]

আইপিএলে রোহিতকে অধিনায়ক করার পক্ষেই সওয়াল সৌরভের

নিজস্ব প্রতিনিধি : এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে দেখা যাবে না রোহিত শর্মাকে। তবে রোহিতের পাশেই দাঁড়ালেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। তাঁর মতে, যেভাবে রোহিত শর্মা তিনটি ফরম্যাটে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছে, তা খুবই প্রশংসার যোগ্য। ২০২২ সালে বিরাট কোহলি অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব […]

পাকিস্তানে ইমরানের একশোর বেশি সমর্থককে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : এখনও পাকিস্তানে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের বিক্ষোভ অব্যাহত। সম্প্রতি পাকিস্তানে ব্যাপক রিগিংয়ের অভিযোগ তুলে বিক্ষোভে সরব হয়েছেন ইমরানের সমর্থকরা। রবিবার প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার করা হয়েছে জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর একশোরও বেশি সমর্থককে। রবিবার ইমরানের দল তেহেরিক-ই-ইনসাফের এক মুখপাত্র জানিয়েছেন, লাহোরে ৮০ জন সমর্থকদের গ্রেফতার করা হয়েছে। […]

নবদ্বীপে একরত্তি প্রিয়াঙ্কার বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিলেন বিদ্যুৎ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি,কলকাতা ও নবদ্বীপ: বড় বিস্ময় জাগে।আজ এই ২০২৪ খ্রিস্টাব্দে এসেও আমাদের এই নবদ্বীপ শহরে এমন দৃশ্য দেখতে হচ্ছে? একেই কি বলে প্রদীপের নিচে অন্ধকার? কিন্তু না এই প্রশ্নবাণ গুলিকে ধুলিস্যাৎ করে দিয়েছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। এই মুহূর্তের কাছে এই সংবাদটি আসার পর সেটিকে প্রকাশ করার আগে রাজ্যের বিদ্যুৎ দফতরের কাছে অনুরোধ জানানো […]

ঋতু পরিবর্তনে ইমিউনিটি বাড়াতে প্রতিদিন খাবারে রাখুন এই রেসিপিটি

শীতের শেষে বসন্তের শুরুতে অর্থাৎ ঋতু পরিবর্তনের সময় ইমিউনিটি কম থাকে। সেকারনে, এই সময় এমন কিছু সবজি খান, যাতে শরীরে ইমিউনিটি তৈরি হয়। তেমনই একটি রেসিপি হল সজনে ডাঁটা দিয়ে বাটা মাছের রসা।

শুধু মিষ্টি খেলেই ব্লাড সুগার বাড়ে, ভুল ধারণা!

এই রোগে আক্রান্ত হলে শরীরে নানা জটিলতা তৈরি হতে পারে। অনেকেই ভাবছেন, শুধু মিষ্টি খেলেই রক্তে সুগারের মাত্রা বেড়ে যায়। কিন্তু এই ধারণা ধারণা ভুল। অনেক কারণে রক্তে মিষ্টি বেশি হতে পারে।

পারিশ্রমিকে কী সন্তুষ্ট নন, কেন কনসার্টের পরেই ভারত ছাড়লেন রিহানা?

ভারতে আমার সবচেয়ে ভালো সময় কেটেছে। আমার কাছে মাত্র দুই দিন ছিল। আসলে আমার ভারত ছেড়ে চলে যাওয়ার একমাত্র কারণ হল আমার বাচ্চারা। তাই আমাকে ফিরে আসতে হল।”

এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ খেলতে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি : চলতি বছর টি ২০ বিশ্বকাপ। তার আগে বাংলাদেশের বিরুদ্ধে টি ২০ সিরিজ খেলতে নামছে শ্রীলঙ্কা। সোমবার থেকে শুরু হবে তিন ম্যাচের এই টি ২০ সিরিজ। সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। এবারে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন। […]

প্রথম নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন জয়া আহসান

তবে তাঁর পরিবারের কারও সঙ্গে মিডিয়ার কোনো যোগ ছিল না। অভিনয়ের স্কুলেও তাঁর পড়া হয়নি। নিজের মতো করেই অভিনয়ের পথে পা বাড়িয়েছিলেন তিনি। তবে কেরিয়ার তাঁর উজ্জ্বল হলেও ব্যক্তিগত জীবন মোটেও উজ্জ্বল নয়।

কেউ দেওয়াল লিখলেন, কেউ মা-বাবাকে প্রণাম করে শুরু করলেন প্রচার

নিজস্ব প্রতিনিধি: শনিবার বিজেপি পক্ষ থেকে গোটা দেশের পাশাপাশি এ রাজ্যের কুড়িটি প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তাই একটুকু সময় নষ্ট করতে নারাজ বিজেপি প্রার্থীরা। রবিবার প্রথম ছুটির দিনে কেউ জনসংযোগ করতে ঘুরে বেড়ালেন জনবহুল এলাকায় , কেউ আবার মন্দিরে পুজো দিলেন, মোটরসাইকেল নিয়ে মিছিল করলেন এবং দেওয়াল লিখলেন।শনিবার নাম ঘোষণা হওয়ার পরেই প্রথম দিনের […]

বাসর ঘরে ঢুকে শ্রীময়ীকে দেখেই কাঞ্চন বলে ওঠেন ‘মুড এসে গেছে’, ভিডিও চর্চায়

তিনি নিজেই সেই ঝলক ভাগ করে নিয়েছেন। বিয়ের পর আমন্ত্রিতদের সঙ্গে নাচ গান সেরে ক্লান্ত শরীরে বাসর ঘরে ঢোকেন নব দম্পতি। কিন্তু ক্লান্তি তাঁদের এনার্জি কমাতে পারেনি।

নির্বাচনকে অবৈধ ঘোষণার দাবিতে আদালতে কুস্তিগীররা

নিজস্ব প্রতিনিধি : সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচনকে অবৈধ ঘোষণা করার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কুস্তিগীররা। এবার সোমবার ৪ মার্চ কুস্তিগীরদের আবেদন শুনবে দিল্লি হাই কোর্ট। সোমবার বিচারপতি সচিন দত্তের এজলাসে এই মামলার শুনানি হবে। গত ২১ ডিসেম্বর কুস্তি ফেডারেশনের নির্বাচন হয়েছিল। কুস্তিগীর অভিযোগ, সেই নির্বাচনে স্পোর্টস কোড ভঙ্গ করা হয়েছিল। কুস্তিগীরদের আবেদন, অবিলম্বে সেই […]

রবিবার বিকেলে কলকাতায় নির্বাচনের ফুল বেঞ্চ হাজির

নিজস্ব প্রতিনিধি: রবিবার বিকেলে কলকাতায় এসে পৌঁছলেন নির্বাচন কমিশনের সদস্যরা। সেখান থেকে তারা সোজা যান ধর্মতলার গ্র্যান্ড হোটেলে।দিল্লি থেকে রবিবারই রাজ্যে আসল নির্বাচন কমিশনের(Election Comission) ফুল বেঞ্চ। রবিবার সন্ধে ৬ টায় বৈঠক হয় মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের নোডাল অফিসার(Nodal Officer) আনন্দ কুমার। চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমার শহরে […]

মিলছে না খাবার, গাজায় অপুষ্টিতে মৃত্যু ১৫ জন শিশুর

আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় মিলছে না খাবার। তাই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে প্রাণ হারাচ্ছে বহু শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, গত কয়েকদিনে গাজার কামাল আদওয়ান হাসপাতালে অপুষ্টিতে প্রাণ হারিয়েছে ১৫ জন শিশু।  শুধু তাই নয় হাসপাতালে ভর্তি রয়েছে বেশ কয়েকজন অপুষ্টিতে আক্রান্ত শিশু।  গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা বলেন, ‘বৈদ্যুতিক জেনারেটর […]

কামিন্সের হাতে কি সানরাইজার্স হায়দরাবাদের দায়িত্ব? শুরু জল্পনা

নিজস্ব প্রতিনিধি : আইপিএল শুরুর আগে আরও এক অধিনায়ক পদে বদলি হতে পারে। এবার সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কের দায়িত্বে বদল আনা হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। সরানো হতে পারে এইডেন মার্করামকে। তার জায়গায় দায়িত্ব দেওয়া হতে পারে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কমিন্সকে। এবারে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে সাড়ে ২০ কোটি টাকায় কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। […]

‘মিস ওয়ার্ল্ড ২০২৪’-এর শীর্ষ ২০-তে নাম তুললেন ‘মিস ইন্ডিয়া’ সিনি শেট্টি

কারণ এই পোশাকটি বানিয়ে তিনি সেরা ডিজাইনার হয়েছেন। ডিজাইনার জুটি রোহিত গান্ধী এবং রাহুল খান্নার তৈরি এই পোশাকে এখন আলোচনায় রয়েছে।

শপিং মলের মধ্যে আচমকাই ভেঙে পড়ল লোহার গ্রিল, নিহত ২

নিজস্ব প্রতিনিধিঃ শপিং মলের পাঁচতলায়  চলছে নির্মীয়মাণ কাজ ।  সেই সময় আচমকাই  লোহার একটি গ্রিল ভেঙে গিয়ে সোজা নীচে পড়ে যায়। এই ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার ব্লু স্যাফায়ার মলে। রবিবার এই দুর্ঘটনার জেরে প্রাণ হারান ২ জন। ইতিমধ্যেই শপিং মলে গ্রিল ভেঙে পড়ার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি ভিডিওতে দেখা যায়, এসকেলেটরের পাশে […]

আইপিএল শুরুর আগে দুঃসংবাদ গুজরাট টাইটান্সে, কিন্তু কেন

নিজস্ব প্রতিনিধি : আগামী ২২ মার্চ শুরু হচ্ছে আইপিএলের আসর। তার আগে দুঃসংবাদ এল শুভমন গিলের গুজরাট টাইটান্সের কাছে। বাইক দুর্ঘটনার কবলে পড়লেন রবীন মিঞ্জ। ২১ বছরের এই ক্রিকেটার এখন আহত হয়ে হাসপাতালে ভর্তি। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছে। সম্প্রতি দুর্ঘটনার খবরটি নিজেই জানিয়েছেন রবীনের বাবা ফ্রান্সিস। তিনি জানান, শনিবার রাঁচী স্টেডিয়ামে প্র্যাকটিস সেরে বাইক চালিয়ে […]

বনগাঁতে বেহাল রাস্তায় একাধিকবার ঘটেছে দুর্ঘটনা, ক্ষুব্ধ বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ:বেহাল রাস্তায় একাধিকবার ঘটেছে দুর্ঘটনা , হুশ ফেরেনি প্রশাসনের ।এক দশক ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বনগাঁ ব্লকের(Banga Block) গোপালনগর এর শনেকপুর স্টেশন পাড়া থেকে পাল্লা যাওয়ার ৩ কিলোমিটার রাস্তা। গোপালনগর স্টেশন , চাঁদপাড়া, গাইঘাটা, পাল্লা যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা এটি। দৈনন্দিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে এই রাস্তা দিয়ে। রাস্তায় চলাচলের সময় অতীতে […]

0:00