শিখদের অপমানের সাজা, কানাডায় ক্যাফে-তে হামলার ঘটনায় কপিলকে জিজ্ঞাসাবাদ মুম্বই পুলিশের

মাত্র ১ সপ্তাহ বয়সেই কানাডায় কৌতুক অভিনেতা কপিল শর্মার ক্যাফেতে হামলা চলেছে। ৯ জুলাই রাতে ঘটনাটি ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র ১ সপ্তাহ বয়সেই কানাডায় কৌতুক অভিনেতা কপিল শর্মার ক্যাফেতে হামলা চলেছে। ৯ জুলাই রাতে ঘটনাটি ঘটেছে। কয়েকজন দুষ্কৃতী গাড়ি করে এসে অভিনেতার ক্যাফে-কে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালায়। সৌভাগ্যক্রমে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আতঙ্কে গ্রাহকরা। প্রায় ২ বছরের কঠিন পরিশ্রমের পর গত সপ্তাহে কানাডায় নিজেদের ক্যাফে উদ্বোধন করেছেন কপিল এবং তাঁর স্ত্রী গিন্নি ছত্রাথ। তবে এ ঘটনায় অভিনেতার দল জানিয়েছেন যে, তাঁরা হাল ছাড়বে না। আক্রমণ কারীদের কপিলের ক্যাফে টার্গেট ছিল নাকি অন্য কোনও কারণ তা জানা যায়নি।

কানাডায় কপিলের ‘ক্যাপস’ ক্যাফেতে গুলি চালানোর কয়েক ঘন্টা পর, শুক্রবার অভিনেতাকে জিজ্ঞাসাবাদের জন্যে তাঁর বাড়িতে পৌঁছলেন মুম্বই পুলাশ। ৯ জুলাই (কানাডার সময়) রাত ১টার দিকে, সারেতে অবস্থিত অভিনেতার ক্যাফেতে বেশ কয়েক রাউন্ড গুলি চলেছে। ইতিমধ্যেই খালিস্তানি সন্ত্রাসী হরজিৎ সিংহ লাড্ডি হামলার দায় স্বীকার করে নিয়েছেন। তাঁদের দাবি, কপিলের একটি আপত্তিকর মন্তব্যের জন্য তাঁরা হামলা চালিয়েছেন। এবং অভিনেতার কাছে তাঁরা ক্ষমা চাওয়ার দাবি করেছিলেন, কিন্তু অভিনেতা উপক্ষার করেন। একটি প্রতিবেদন অনুসারে, আক্রমণকারীরা মনে করেছিল যে কপিলের শোতে নিহং শিখদের অপমান করা হয়েছে। কৌতুক অভিনেতা তাঁদের ক্ষমা চাওয়ার আহ্বান উপেক্ষা করেছেন। তাকে সতর্ক করার জন্য তার ক্যাফেতে গুলি চালানো হয়েছে। তবে কপিল এখনও এই ঘটনার বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি।

কিন্তু কপিলের ক্যাফের ব্যবস্থাপক তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছে, “আমরা সুস্বাদু কফি এবং বন্ধুত্বপূর্ণ কথোপকথনের মাধ্যমে উষ্ণতা, সম্প্রদায় এবং আনন্দ আনার আশায় ক্যাপস ক্যাফে খুলেছি। সেই স্বপ্নের সঙ্গে সহিংসতার মিলন হওয়া হৃদয়বিদারক। আমরা এই ধাক্কা সামলাচ্ছি কিন্তু আমরা হাল ছাড়ছি না। “আপনার সদয় কথা, প্রার্থনা এবং ডিএম-এর মাধ্যমে ভাগ করা স্মৃতি আপনার ধারণার চেয়েও বেশি অর্থবহ। আমরা একসঙ্গে যা তৈরি করছি তাতে আপনার বিশ্বাসের কারণেই এই ক্যাফেটি বিদ্যমান। আসুন সহিংসতার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াই এবং নিশ্চিত করি যে ক্যাপস ক্যাফে উষ্ণতা এবং সম্প্রদায়ের একটি স্থান হিসেবে রয়েছে। ক্যাপস ক্যাফেতে আমাদের সকলের পক্ষ থেকে, আপনাকে ধন্যবাদ এবং শীঘ্রই দেখা হবে, আরও ভালো আকাশের নীচে।”

খলিস্তানি জঙ্গিদের নিশানায় থাকা কপিল শর্মার নিরাপত্তা বাড়াল মুম্বই পুলিশ

সলমন খানকে নিয়ে ছবি বানালেই খতম করা হবে, এবার হুমকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে ফের চলল গুলি, এক মাসের মধ্যে দ্বিতীয়বার হামলা

গোপালনগরের মহিলাকে আটক করে হেনস্তার অভিযোগ মুম্বই পুলিশের

‘কানাডা আপনার ভাঁড়ামো-র জায়গা নয়’, এবার কপিলকে হুমকি পান্নুনের

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে হামলা, চলল এলোপাথাড়ি গুলি, আতঙ্কে গ্রাহকরা

আবার হাসুন প্রাণ খুলে, ফিরছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো’

বলিউডে ডেবিউ করছেন রণবীরের দিদি, প্রথম ছবিতেই ঋদ্ধিমার নায়ক কপিল শর্মা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]