নিজস্ব প্রতিনিধিঃ সাঙ্ঘাতিক ঘটনা! খুলতে না খুলতেই কপিল শর্মার কানাডার ক্যাফেতে হামলা। কৌতুক অভিনেতা কপিল শর্মার ভক্তদের জন্যে খারাপ খবর। কপিল শর্মা শোয়ের বছরের বাকি দিনগুলি বিদেশে কনসার্ট করেই কাটান কপিল শর্মা এবং তাঁর দলবল। শুধু তাই নয়, কপিল শর্মা একজন খাঁটি ব্যবসায়ীও বটে। দুই বছরের কঠোর পরিশ্রমের পর, কপিল শর্মা তাঁর স্ত্রী গিন্নি ছত্রথের সঙ্গে মিলে যৌথভাবে কানাডায় একটি ক্যাফে খুলেছেন। যার নাম দিয়েছেন ‘ক্যাপস ক্যাফে’। তাঁদের রেস্তোরাঁ তে কফি এবং খাবার খেতে ভালই ভিড় জমে গ্রাহক দের। আর তাতে বেশ খুশিও কপিল ও তাঁর ঘরণী। কিন্তু সেটাতেই কারো নজর পড়েছে। গত সপ্তাহেই তাঁরা রেস্তোরাঁটি উদ্বোধন করেছেন। আর তাতেই বড় হামলার ঘটনা ঘটেছে। ক্যাফেটি খোলার কয়েকদিন পরেই সেখানেই কিছু আততায়ীরা কয়েক রাউন্ড গুলি চালিয়েছে।
হামলাকারীরা একটি গাড়িতে করে এসে কপিল শর্মা ও তাঁর পত্নীর রেস্তোরাঁটিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে সেখান থেকে পালিয়ে যান। তবে সৌভাগ্যক্রমে এই পুরো ঘটনায় কেউ আহত হয়নি। তবে, কেন তাঁরা এটি করেছে তা এখনও অজানা। তবে এ বিষয়ে, কপিল বা তাঁর স্ত্রীর পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে কপিল শর্মার রেস্তোরাঁই লক্ষ্যবস্তু ছিল নাকি কপিল শর্মাকে হুমকি দেওয়ার জন্যই এই গুলি চালানো হয়েছিল, তাও নিশ্চিত নয়। কপিল ও গিন্নি এই রেস্তোরাঁটি খোলার জন্যে প্রায় দুই বছর কঠোর পরিশ্রম করেছেন। গিন্নি ছত্রথ সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন। কিন্তু কানাডায় একটি ক্যাফে খোলার পর থেকেই তিনি সোশ্যাল মিডিয়ায় এসে সকলকে ধন্যবাদ জানাচ্ছেন। অনেক ভক্ত, বন্ধু এবং ভক্ত কপিল শর্মার ক্যাফের খাবার খেয়েছেন, এবং প্রশংসাও করছেন। গ্রাহকরা কপিল এবং গিন্নিকে প্রচুর ট্যাগ করেও বার্তা দিয়েছেন।
গিন্নি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভক্ত এবং বন্ধুদের পোস্টগুলি পুনরায় শেয়ার করছিলেন এবং তাদের ধন্যবাদ জানিয়েছিলেন। এবং ক্যাফের কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন। এছাড়াও, গিন্নি একটি পোস্টে উল্লেখ করেছিলেন যে, তিনি এই রেস্তোরাঁটির জন্য ২ বছর ধরে কঠোর পরিশ্রম করেছেন। অবশেষে তা সফল হয়েছে। কাজের দিকে, কপিল শর্মা বর্তমানে তাঁর কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর শুটিংয়ে ব্যস্ত। যেটি নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে। শোয়ের আসন্ন পর্বে, ‘পঞ্চায়েত’-এর জিতু ভাইয়াকে তার বন্ধুদের সঙ্গে দেখা যাবে।