বন্যা পরিস্থিতি নিয়ে জেলাশাসকদের সঙ্গে বৈঠক মুখ্যসচিবের

নিজস্ব প্রতিনিধি: জেলায় জেলায় প্লাবন নিয়ে নবান্ন থেকে জেলাশাসকদের সঙ্গে টানা একঘন্টা বৈঠক করলেন মুখ্যসচিব (CS)মনোজ পন্থ। জেলাগুলিতে বর্তমানে ডিভিসির জল ছাড়ার ফলে প্লাবনের পরিস্থিতি কি সেই ব্যাপারে খোঁজ খবর নিলেন। ভার্চুয়াল এই বৈঠকে জেলাগুলিকে সতর্ক থাকার পরামর্শ দিলেন মুখ্যসচিব। শুধু তাই নয় ত্রাণ প্রস্তুত রাখতে এবং ত্রান শিবির গুলোকে তৈরি রাখারও নির্দেশ দেন তিনি। […]

বাবার মৃত্যুর সংবাদে শক্ত মনে সব রোগী দেখে শ্মশান ঘাটে গেলেন চুঁচুড়ার চিকিৎসক

নিজস্ব প্রতিনিধি,চুঁচুড়া: চেম্বারে রোগীদের ভিড়। সবকটি রোগী দেখার মাঝে ভেসে এল মোবাইলে বাবার মৃত্যু সংবাদ চিকিৎসকের কানে। কিন্তু রোগী দেখা বন্ধ না করে নিজের কর্তব্যে পুরোপুরি অবিচল থেকে নজির গড়লেন চুঁচুড়ার ইমামবাজারের(Imambazar) চিকিৎসক শিবাশিস বন্দ্যোপাধ্যায়(Dr. Sibashis Bandopadhay)। রোগীদের একবারও বুঝতে দিলেন না হই চিকিৎসক তার পিতৃ বিয়োগের বেদনা। সব সময়ই চিকিৎসক শিবাশিস বাবুর চেম্বারে রোগীদের […]

কপিল দেবের রেকর্ড ভেঙে দিলেন বুমরা, কী নজির গড়লেন ভারতের স্পিডস্টার?

নিজস্ব প্রতিনিধি: লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে দলে ফিরেই বল হাতে আগুন ঝরিয়েছেন ভারতীয় স্পিডস্টার যশপ্রীত বুমরা। প্রতিপক্ষ ইংল্যান্ডের পাঁচ ব্যাটারের উইকেট ঝুলিতে পোরার সঙ্গে সঙ্গেই ভেঙে দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব নিখাঞ্জের রেকর্ড। বিদেশের মাটিতে ভারতীয় বোলার হিসাবে সর্বাধিক পাঁচ উইকেট শিকারের মালিক হয়েছেন। একই সঙ্গে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রমের রেকর্ডও ছুঁয়েছেন। […]

ফের ভূমিকম্প দিল্লিতে, পর পর দু’দিন কেঁপে উঠল রাজধানী

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি ও সংলগ্ন এলাকা। আজ শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় রাজধানী ও সংলগ্ন এলাকায়  কম্পন অনুভূত হয়। এ নিয়ে পর পর দু’দিন ভূমিকম্পে কাঁপল দিল্লি।  রাজধানীর পাশাপাশি হরিয়ানার ঝাজ্জরেও কম্পন অনুভূত হয়েছে। জাতীয় ভূতত্ত্ব পর্যবেক্ষণ সংস্থা সূত্রে খবর, সন্ধে ৭টা ৪৯ মিনিটে কম্পন অনুভূত হয় দিল্লি ও সংলগ্ন এলাকায়। […]

সোমবার থেকে জোকা- মাঝেরহাট রুটে অতিরিক্ত ১০টি মেট্রো, রাতের সময়সূচি বদল

নিজস্ব প্রতিনিধি: জোকা- মাঝেরহাট মেট্রো যাত্রীদের জন্য সুসংবাদ। ওই রুটে প্রতিদিন ৬২টি’ র বদলে অতিরিক্ত ১০টি মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা। ১৪ জুলাই থেকে ২১ মিনিট অন্তর ৭২ টি মেট্রো পরিষেবা মিলবে জোকা- মাঝেরহাট মেট্রো রুটে। মেট্রোরেল(Metro Rail) সূত্রে জানা গেছে, তবে শনি এবং রবিবার এই শাখায় কোন ট্রেন চলাচল করবে না। সোম থেকে শুক্র মাঝেরহাট […]

ভারতীয় ফুটবলের আকাশে আচমকাই অন্ধকার, স্থগিত আইএসএল

নিজস্ব প্রতিনিধি: ফুটবল প্রেমীদের জন্য দুঃসংবাদ। অনিশ্চিত ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ভবিষ্যত। শুক্রবার (১১ জুলাই) আইএসএল মুলতুবি রাখার কথা জানিয়েছে আয়োজক ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (এফএসডিএল)। অংশগ্রহণকারী সব দলের পাশাপাশি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকেও (এআইএফএফ) চিঠি পাঠিয়ে ওই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে অনিশ্চয়তার জেরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এফএসডিএল। […]

ভুটান থেকে সস্তায় কিনে বেশি দামে বিক্রির ছক! জলপাইগুড়িতে উদ্ধার বস্তাভর্তি আইফোন

সস্তায় কিনে বেশি দামে বিক্রির ছক, বস্তায় করে নিয়ে যাওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকার আইফোন। ঘটনাটি খোদ জলপাইগুড়ির ঘটনা। আদতে ফোনগুলি আনা হচ্ছিল ভুটান থেকে।

‘অনুব্রতের কু-কথা’, জাতীয় মহিলা কমিশনকে ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি: জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান কে ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। বীরভূমে বোলপুর থানার আইসি-কে(IC) অনুব্রত মণ্ডলের কু-কথা বলার ঘটনায় তদন্তে নির্দিষ্ট ধারা উল্লেখ করে তা অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন জাতীয় মহিলা কমিশনের(NCW) চেয়ারম্যান। এরপর বীরভূম জেলার পুলিশ সুপার এই হস্তক্ষেপের ঘটনার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হন। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শুক্রবার সেই মামলা […]

লর্ডসে বুমরার পাঞ্জা, ৩৮৭ রানে শেষ ইংল্যান্ডের প্রথম ইনিংস

নিজস্ব প্রতিনিধি: দলে ফিরেই ফের বল হাতে আগুন ঝরালেন যশপ্রীত বুমরাহ। আর তাঁর আগুন ঝরানো বোলিংয়ে ঝলসে ছারখার হয়ে গেল ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার। জো রুটের শতরান এবং জেমি স্মিথ ও ব্রাইডন কার্সের অর্ধশতরান সত্বেও বড় ইনিংস গড়তে পারল না ইংল্যান্ড। ৩৮৭ রানেই শেষ বেন স্টোকসদের প্রথম ইনিংস। লর্ডসে বৃহস্পতিবার (১০ জুলাই) প্রথম দিনের শেষে ইংল্যান্ডের […]

শুরু হচ্ছে Flipkart GOAT সেল, ৮৫ শতাংশ ছাড়ে জিনিস কেনার সুবর্ণ সুযোগ

নিজস্ব প্রতিনিধি: জনপ্রিয় ই-কমার্স সংস্থা Flipkart-এর বহু প্রতীক্ষিত GOAT সেল ২০২৫ শুরু হচ্ছে  ১২ জুলাই মধ্যরাত থেকে। এই মেগা শপিং ফেস্টিভ্যালে স্মার্টফোন, টিভি, হোম অ্যাপ্লায়েন্স, ফ্যাশন আইটেম এবং আরও অনেক কিছুতে ৮৫% পর্যন্ত ছাড় পাওয়া যাবে। ১২ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত চলবে এই সেল, তবে Flipkart Plus এবং ভিআইপি মেম্বাররা ১১ জুলাই রাত থেকেই […]

IPS অফিসারের পর এবার আধ্যাত্মিক গুরু রবিশঙ্করের চরিত্রে বিক্রান্ত ম্যাসি

এত সফলতার পর এবার আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্করের চরিত্রে দেখা যাবে বিক্রান্ত ম্যাসিকে, শীঘ্রই তাঁর জীবনের উপর ভিত্তি করে নির্মিত ‘হোয়াইট’ ছবির কাজ শুরু করবেন বিক্রান্ত।

ঠিকাদারের কাছে ঘুষ চাওয়ার অভিযোগ, মাল পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, মাল: ঠিকাদারের কাছ থেকে ঘুষ চাওয়ায় মাল পুরসভার চেয়ারম্যান উৎপল ভাদুড়ি’র বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ দিয়েছেন জলপাইগুড়ি জেলার অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন)পুষ্পক রায়। অতিরিক্ত জেলাশাসকের নির্দেশে এই ঘুষ কাণ্ডের তদন্ত করছেন মহকুমা শাসক(SDO) শুভম কুণ্ডাল । শিলিগুড়ির ঠিকাদার শিবরতন আগরওয়াল মাল পুরসভার বর্তমান চেয়ারম্যান উৎপল ভাদুডির বিরুদ্ধে তার কাছে ঘুষ […]

ভালবেসে বিয়ের অপরাধে  নবদম্পতিকে দিয়ে হাল চাষ করালেন প্রতিবেশীরা

নিজস্ব প্রতিনিধি,  ভুবনেশ্বর: বিজেপি শাসিত ওড়িশায় এমন এক ঘটনা ঘটেছে যা শুনে আপনি থ মেরে যাবেন। মুখের ভাষা হারিয়ে যাবে আপনার। সামাজিক রীতিকে উপেক্ষা করে ভালবেসে বিয়ে করায় এক যুগলকে গরুর মতো জোয়ালের সাথে বেঁধে জমিতে চাষ করতে বাধ্য করেছে মোড়লরা। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ওই অমানবিক ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। অনেক নেটা নাগরিক ক্ষোভ উগরে বলছেন, […]

২০০৯ সালে বিটকয়েনে ২ টাকা বিনিয়োগ করলে আজ আপনিও হতেন কোটিপতি

শুক্রবার (১১ জুলাই) বিটকয়েনের জন্যে দাম ভারতে ‘কোটি’ ছুঁয়েছে, কারণ গত ২৪ ঘন্টায় সবচেয়ে পুরনো ডিজিটাল টোকেনের দাম প্রায় ৬ শতাংশ বেড়ে সর্বকালের সর্বোচ্চ ১১৬,৯০৬.২২ ডলারে পৌঁছেছে।

পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে গিয়ে হেনস্থা, ভারতের সার্বভৌমত্বের ওপর আঘাত, মন্তব্য ফিরহাদের

নিজস্ব প্রতিনিধি,বহরমপুর: বাংলার পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রাজ্যে কাজে গিয়ে হেনস্তার শিকার হতে হচ্ছে। এটা ভারতের সার্বভৌমত্বের ওপর আঘাত হচ্ছে। শুক্রবার মুর্শিদাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন ফিরহাদ হাকিম(Firhad Hakim)। তিনি বলেন, মুর্শিদাবাদের ইমারতিতে নকশা করার কারিগরের সমগ্র ভারত বর্ষে চাহিদা আছে। মুর্শিদাবাদের রাজমিস্ত্রি এবং তাদের সহকারীদের নিয়ে গিয়ে সারা ভারতবর্ষে নানা ধরনের নকশার ইমারত […]

মার্কিন শীর্ষ পুলিশকর্তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ মেয়ের

আন্তর্জাতিক ডেস্ক: বাবার হাতে নিহৃহীত মেয়ে। ঘটনাটি নিউ জার্সির।‌ দীর্ঘদিন ধরেই মেয়ে দাবি করছিলেন তাঁর বাবা পেশায় পুলিশ বিভাগের প্রধান তাঁর ওপর মারধর, যৌন নির্যাতন চালায়। এই কাজে বাবাকে সঙ্গ দেয় প্রতিবেশী এবং অন্যরা। এই ঘটনা চলে আসছে দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে। তরুণীর অভিযোগ, কিছু ‘ধর্মীয় নিয়ম’ মানার নামে তাঁকে ধর্ষণ করা হয়। […]

তিন নয়, টেনিস খেলোয়াড় রাধিকার পিঠ-বুক ফুঁড়ে দিয়েছিল চারটি গুলি, বলছে অটোপ্সি রিপোর্ট

নিজস্ব প্রতিনিধি, গুরুগ্রাম: তিনটি নয়, গুরুগ্রামের প্রতিভাবান টেনিস খেলোয়াড় রাধিকা যাদবের পিঠ-বুক ফুঁড়ে দিয়েছিল চারটি গুলি। মৃতদেহের অটোপ্সি রিপোর্টই এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই)সকাল ১০টা নাগাদ বাবা দীপক যাদবের চালানো গুলিতে প্রাণ হারিয়েছিলেন হরিয়ানার রাজ্যস্তরের টেনিস খেলোয়াড় রাধিকা যাদব। তখন রান্নাঘরে ছিলেন প্রতিভাবান খেলোয়াড়। নিজের জন্য তৈরি করছিলেন প্রাতঃরাশ। তখনই আচমকা […]

ভিয়েতনাম যুদ্ধে নিহত ৭৪০ জন মার্কিন সেনার দেহ শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনাম যুদ্ধে নিহত ৭৪০ জন মার্কিন সেনার মৃতদেহ শনাক্ত করা হল অবশেষে। বছরের পর বছর কাটলেও তাঁদের খোঁজ মেলেনি। পরিবারের সদস্যরা আশায় দিন গুণছিলেন। হয়তো একদিন নিষ্প্রাণ হলেও প্রিয়জনের দেহটা পাওয়া যাবে। সময় বড় নিষ্ঠুর। সে বসে থাকেনি। দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে  মিলেছে প্রিয়জনের দেহাবশেষ। ইতিমধ্যেই ৭৪০ জন মার্কিন সেনার দেহ ফিরিয়ে দেওয়া […]

সিলেবাস বহির্ভূত প্রশ্ন, বাতিল রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা, বিতর্কে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিনিধি,তমলুক : ইতিহাসের প্রশ্নপত্রের পর এবার রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষার প্রশ্নপত্র। মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে বিতর্কের সূচনা হয়েছিল। সেই বিতর্ক কাটতে না কাটতেই এবার রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্র নিয়েও সমালোচনার ঝড়। জানা গিয়েছে, রাষ্ট্রবিজ্ঞানের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা ছিল। সেই পরীক্ষায় সিলেবাস বহির্ভূত প্রশ্ন আসার অভিযোগ উঠেছে। বাধ্য হয়ে সেই পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা […]

নয়ডার ঘাসে শীঘ্রই খেলা শুরু হবে বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে, ঘোষণা ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের

নিজস্ব প্রতিনিধি,বারাসত: উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনের মাঠ পরিদর্শনে যান রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস  (Minister Arup Biswas)। একসময় ঘাসের কারণে স্টেডিয়াম মুখি হচ্ছিলেন না ফুটবলারা। তারা জানিয়েছিলেন এই ঘাসে খেললে চোট পেতে পারেন তারা। পরবর্তীতে রাজ্য ও জেলা স্তরের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় ওই মাঠের খেলার পরিবেশ গড়ে তোলা হবে। দিল্লির […]

সিউড়ির জীবিত ৩৭২ জন সংখ্যালঘু ভোটারকে মৃত বানিয়ে দিল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিনিধি,সিউড়ি: জীবিত মানুষদের ভোটার কার্ড মৃত ঘোষণা খবর পাওয়ায় আতঙ্কিত পরি বিধানসভার ৩৭২ জন বাসিন্দারা। প্রসঙ্গত, বীরভূম জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কাউন্সিলর এর মাধ্যমে সিউড়ি বিধানসভা(Siuri Assembly) সহ গ্রাম পঞ্চায়েতের উত্তরের মাধ্যমে একটি তালিকা তৈরি করা হয়।তালিকায় বীরভূম জেলার রাজনগর ভবানীপুর সাহাপুর শহর সিউড়ির ১২ নম্বর ও ১৫ নম্বর ও ৪ […]

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]