Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লাগাতার বৃষ্টির জেরে জম্মু-কাশ্মীরে ভুমিধস, নিহত মা সহ ৩ শিশু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জম্মুও কাশ্মীরে লাগাতার চলছে বৃষ্টি । আর সেই বৃষ্টি  জেরেই  ধসে পড়েছে বেশ কয়েকটি বাড়ি। হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, ১ ও ২ মার্চ জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকটি অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে । জম্মু অঞ্চলের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়ি।

রিয়াসির কর্মকর্তারা জানিয়েছেন, প্রবল বৃষ্টিতে ভুমিধস হওয়ায় চাসানা তেহসিলের কুন্দরধন মোহরা গ্রামের   একটি বাড়ি ভেঙে পড়ে। এই ঘটনায়  প্রাণ হারান পরিবারের তিন সদস্য। নিহতরা হলেন- বছর ৩০-এর ফাল্লা আক্তার আর তার দুই মেয়ে নাসিমা, সাফিনা কাউসার  এবং সামরিন কাউসার। নিহতদের দেহ উদ্ধার করে প্রশাসনের তরফে ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।

 এছাড়াও  এই ভুমিধসের ঘটনায়  আহত হয়েছেন দুই বৃদ্ধ। তারা হলেন বছর ৬০- এর কালু এবং ৫৮-এর বানু বেগম। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাগাতার বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত জম্মু অঞ্চলের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে উদ্ধারকাজ। বর্তমানে জম্বু ও শ্রীনগরে  চলছে লাগাতার বৃষ্টি। আর এই বৃষ্টির জেরেই বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে ভূমিধস। আর এই ধসের কারণেই স্তব্ধ হয়ে গিয়েছে জনজীবন। বন্ধ হয়েছে বেশ কয়েকটি রাস্তা।  আগামী বেশ কয়েকদিন জম্মু –কাশ্মীরে বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

বৈষ্ণোদেবীর পথে ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০, আটকে বহু

জম্মুতে মেঘভাঙা বৃষ্টিতে মৃত ৪, বন্ধ করে দেওয়া হল বৈষ্ণোদেবী যাত্রা

হাতুড়ে ডাক্তারের কীর্তি, গর্ভপাতে প্রাণ গেল তরুণীর

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের আত্মহত্যার পিছনে ইউনূসের প্রেস সচিবের হাত?

কোচবিহারে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলে খুনে গ্রেফতার শার্প শুটার

ডায়াগনস্টিক সেন্টারে যুবকের রহস্যমৃত্যু! মানসিক চাপে আত্মহত্যা বলে দাবি পরিবারের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00