Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এখনও অধরা সমাধানসূত্র, রবিবার ফের কৃষকদের সঙ্গে বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধি : কৃষকদের সঙ্গে সরকার পক্ষের আলোচনায় এখনও মিলল না কোনও সমাধানসূত্র। তৃতীয় দফার বৈঠকেও কোনও সমাধানের পথ পাওয়া গেল না। শেষপর্যন্ত রবিবার ফের আলোচনায় বসতে চাইছে দুই পক্ষ। এখন দেখার, চতুর্থ দফার এই বৈঠকে কোনও সমাধানের পথ খুঁজে পাওয়া যায় কিনা।

গত শুক্রবার একদিকে যেমন সারা দেশ জুড়ে ভারত বনধ পালিত হয়েছে, তেমনি অন্যদিকে সরকার পক্ষের সঙ্গে আলোচনায় বসে আন্দোলনরত কৃষকদের একাংশ। সেই বৈঠকে কৃষকরা তাঁদের শস্যের ওপর ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করার দাবি তোলে। কৃষকরা দাবি জানায়, যতদিন না পর্যন্ত এম এস স্বামীনাথন কমিশনের প্রস্তাব মেনে আইন তৈরি হচ্ছে, ততদিন যেন কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্যের বিষয়টি যেন নিশ্চিত করা হয়। কিন্তু এই বিষয়ে সরকার পক্ষের তরফে কোনও নিশ্চিয়তা আসেনি। জানা গিয়েছে, রবিবার ফের সরকার পক্ষের সঙ্গে আরও একপ্রস্থ বৈঠকে বসতে চলেছেন কৃষকরা। তার আগে কৃষকদের তরফে আশ্বস্ত করা হয়েছে, রবিবার পর্যন্ত কৃষকরা তাদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে।

ভারতীয় কিষাণ ইউনিয়নের প্রেসিডেন্ট জগজীত সিং জানান, সরকার পক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা চলছে। সরকারপক্ষের তরফে জানানো হয়েছে, ন্যূনতম সহায়ক মূল্য লাগু করা প্রযোজন। কৃষকরা তাঁদের সমস্যার কথা জানিয়েছে। সরকারের তরফে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। অন্যদিকে কেন্দ্রের তরফে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, তৃতীয় দফার বৈঠক সদর্থক হয়েছে। আশা করি কোনও সমাধানসূত্র বেরোবে। প্রসঙ্গত, পাঞ্জাব, হরিয়ানা ও পশ্চিম উত্তরপ্রদেশে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। ইতিমধ্যে আন্দোলন করতে গিয়ে শম্ভু সীমান্তে একজন কৃষকের হৃদরোগে আক্রান্ত হয়ে মত্যু হয়েছে।

ফের দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকি, ঘটনাস্থলে পুলিশ ও বম্ব স্কোয়াড

অভিযোগ শোনার সময়েই মুখ্যমন্ত্রীকে কষে থাপ্পড়, আটক হামলাকারী

সাত সকালে দিল্লিতে বোমাতঙ্ক,৫০টির বেশি স্কুলে হুমকি মেল

বিদেশি সাইবার চক্রের পর্দাফাঁস, দিল্লি থেকে ৩ নাইজেরিয়ান নাগরিক গ্রেফতার

নারকীয়তা, দিল্লিতে সুটকেসবন্দি নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধারে চাঞ্চল্য

মেয়েরা বিনা সুদে পাবেন ৫ লক্ষ টাকা ঋণ, সরকারি এই কর্মসূচির কথা জানেন?

দিল্লি বিমানবন্দরে টানা ৯০ দিন বন্ধ ১১৪টি বিমানের ওঠানামা

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00