দিল্লি বিমানবন্দরে টানা ৯০ দিন বন্ধ ১১৪টি বিমানের ওঠানামা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: সাময়িক সময়ের জন্য বন্ধ থাকছে বিমান পরিষেবা। বহু মানুষ প্রতিদিন দেশ বিদেশে যাওয়া আসা করেন বিমানের মাধ্যমেই। কিন্তু সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হচ্ছে পরিষেবা। সর্বমোট তিনমাস বন্ধ থাকবে বিমান পরিষেবা।

নওয়ের আপগ্রেডেশনের জন্য দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিদিন ১১৪টি বিমান ওঠানামা বন্ধ রাখা হবে। আগামী ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই বিমান পরিষেবা বন্ধ থাকবে।

দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে এই খবর প্রকাশ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রানওয়ে ১০/২৮-এর আপগ্রেডেশনের কাজ শুরু হবে। সেই জন্য এই বিমান পরিষেবা বন্ধ রাখা হবে।

দিল্লি বিমানবন্দর দেশের অন্যতম বড় ও ব্যস্ত বিমানবন্দর। এই বিমানবন্দর থেকে প্রতিদিন দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে যাতায়াত করে প্রায় ১৪৫০টি বিমান। এদিকে এই বিমানবন্দরে মোট চারটি রানওয়ে রয়েছে। রানওয়ে ০৯/২৭, রানওয়ে ১১R/২৯L, রানওয়ে ১১L/২৯R, এবং রানওয়ে ১০/২৮। তিনটি টার্মিনালের মধ্যে T১, T৩ চালু থাকলেও, T২ টার্মিনালটি বন্ধ রয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মে মাস থেকেই রানওয়ে ১০/২৮-এ আপগ্রেডেশনের কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বেশ কিছু কারণে সেই কাজ পিছিয়ে জুন মাস থেকে করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই রানওয়েতে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (ILS) আপগ্রেড করা হবে। যার ফলে কুয়াশা ও বৃষ্টির সময় দৃশ্যমানতা কম হলেও বিমান ওঠানামার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। যাত্রী সুবিধার্থে সেই জন্য মোটামুটি দিন সাতেক আগেই জানিয়ে দেওয়া হয়েছে এই তথ্য।

ফের দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকি, ঘটনাস্থলে পুলিশ ও বম্ব স্কোয়াড

অভিযোগ শোনার সময়েই মুখ্যমন্ত্রীকে কষে থাপ্পড়, আটক হামলাকারী

সাত সকালে দিল্লিতে বোমাতঙ্ক,৫০টির বেশি স্কুলে হুমকি মেল

বিদেশি সাইবার চক্রের পর্দাফাঁস, দিল্লি থেকে ৩ নাইজেরিয়ান নাগরিক গ্রেফতার

২৫ শতাংশ ডিএ প্রদানের আগেই ফের একবার শীর্ষ আদালতের দ্বারস্থ নবান্ন, কোন দিকে ঘুরছে মামলার মোড়   

কোন হিন্দি সিনেমা দেখে স্বামীকে খুনের ছক কষেছিলেন সোনম, জানেন কী?

এখন আর ৪ ঘণ্টা নয়, ট্রেনের টিকিট কনফার্ম হয়েছে কিনা জানতে পারবেন ২৪ ঘণ্টা আগে

বিয়েবাড়ি থেকে ‘ভ্যানিশ’ কনে, আক্কেল গুড়ুম বরের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]